কি অদ্ভূত এই সমীকরণ ?
এখন সময়ের সমীকরণটা বড় অদ্ভুত - শুধু সামনের দিকে যাও - বর্তমানে থাক - সম্মুখে তাকাও - চেষ্টা কর - উজ্জ্বল ভবিষ্যতের জন্য - শেকড়কে ভুলে যাও - পিতার প্রশস্ত কাঁধ বয়সের ভারে ন্যুজ - পিছে ফেলে যাও তাকে - তোমার গতিময় যাত্রায় তিনি এখন অপ্রয়োজনীয় স্পিডব্রেকার - টপকে যাও তাকে - জননী বলে আছেন কেউ - নির্বোধ তিনি - সারা জীবন উনুন ঠেলেছেন - নিজেকে বঞ্চিত করে বার বার তোমার পাতে মাছের মাথাটা ঠেলে দিয়েছেন - মমতার নির্বোধ আচঁলে তোমাকে ঢেকেছেন - ভুলে যাও তাকে - তিনি যে আজ প্রায়ান্ধ বোঝা - তোমার এখন অন্য জীবন - পাশে আধুনিকা স্ত্রী - কিংবা ক্যারিয়ারিস্ট বর- সামনে যাও প্রিয় বন্ধু - সামনে যাও প্রিয় বান্ধবী আমার - তোমাদের সময় এখন - ভুলে যাও অতীত - কার হাত ছুয়ে কি কথা দিয়েছিলে - সব ভুলে যাও - বিগত প্রেমিকের বুক ভাঙ্গা দীর্ঘশ্বাস - নষ্ট হওয়া এলোমেলো জীবন - জোর করে ছুড়ে ফেলা প্রেমিকার লুকানো বাসর কান্না - সব ভুলে যাও বন্ধু - সব মূল্যহীন - শুধু তোমরাই সত্য - এ পৃথিবী তোমাদের - নতুন অভিধান লিখ তোমরা - শ্রদ্ধা - সততা - মমতা - দায়িত্ব - প্রতিশ্রুতি - ভালবাসা - লাল কালিতে কেটে দাও এই শব্দাবলী - তারপর নিশ্চিন্তে এগিয়ে নাও তোমাদের জয়রথ - আমাকে নাহয় আমার ঘুনে ধরা পুরনো অভিধানেই থাকতে দাও - আর যদি সম্ভব হয় - আমাকেও তোমাদের পোশাকে সাজাও - তোমাদের জয়রথে ঠাই দাও - বহু রাত নির্ঘুম কাটে - অন্তত একটি রাতের নিশ্চিন্ত নিদ্রা আমাকেও উপহার দাও.





উহু। আপনার এই পোস্টের সঙ্গে একমত নই। মানুষ চাইলেই নিজেকে এই অবস্থা থেকে উপরে তুলতে পারে। আর সেটা কোনো মহত্ববোধ থেকে করতে হবে, এমনও না। সেটাই মানুষের কাজ।
আগের পোস্টের কথাগুলো এখনো মনে গেঁথে আছে ব্রো। তাই এই পোস্টে এই প্রতিক্রিয়া দেখানো। অনধিকার চর্চা মনে করলে স্যরি আছি।
চাইলে নিজেকে বদলানো যায়। এটা কোন ব্যাপার না।
কথা দুটো পরস্পরবিরোধী মনে হলো। সুযোগের অভাবে সাধু নাতো আপনি?
ধন্যবাদ - যথার্থ বলেছেন.
শেষ টা ঠিক বাকী অংশের সাথে মানানসই মনে হল না।
মন্তব্য করুন