ইউজার লগইন

একটি প্রার্থনা

শুনতে কি পাও তুমি - দাসানুদাস ডাকছে তোমায় - শুনতে কি পাও - মলিন জায়নামাজে দেখো - স্থিত এই দেহ - ভালবাসা বিনয় - আকাংখা আর ভয় - কাঁদছে হৃদয় - শুনতে কি পাও - উদ্ধত শির - আজ সিজদায় নত - শরীর কেঁপে ওঠে - অনির্বচনীয় আবেগ যত - কিছুই কি তোমার হয়না গোচর ?

কঠোর দৃষ্টি কখন যে কোমল হলো - আমারও হয়নি ঠার - কন্ঠে বাস্প -অশ্রু অজস্র - কোথায় অহংকার? সর্বদ্রষ্টা প্রভু আমার - কিছুই কি দেখো না তুমি - এই যে দেখো কাঁপছে হাত - হাতের রেখায় তাই পুরনো মোনাজাত - সব কাজ ঠেলছি দুরে - ভুলছি দেখো আজ সব অজুহাত.

দেখা দাও প্রভু - আজ দেখা দাও আগের মত - জানালায় নড়ে ওঠা পর্দার ভাঁজে - যেভাবে অলৌকিক চাঁদের আলো সাজে - সেভাবেই নাহয় দেখা দাও - অবুঝ বান্দা তোমার - করজোড়ে তোমায় দিচ্ছে দাওয়াত - দীনহীন গৃহ তার - মিম্বর নেই - আতর গোলাপ সুগন্ধির বালাই নেই - আছে এক জীর্ণ জায়নামাজ - যুক্তি বোঝে না বান্দা তোমার - আঁধার ঘরে তাই আজ অভিমানী মোনাজাত তার.

শুনছ তুমি - মালিক আমার - অনেক মহার্ঘ্য প্রার্থনার ভীড়ে - এই ধুলসম বান্দার হাহাকার - তোমার কি সময় হবে - হবে কি একটু কৃপা - সব মিম্বর এড়িয়ে - সব প্রাসাদের ঘুলঘুলি পেরিয়ে - আসবে কি তুমি এই প্রান্তিক নীড়ে - এখানে আলো নেই - জ্ঞানগর্ভ স্তব নেই - আছে শুধু এক মলিন জায়নামাজ - তোমার করুণার জ্যোতি - অলীক সহানুভুতি - আর কিছু নয় - এই তো তার আব্দার.

শাহেনশাহ তুমি দু'জাহানের - জানি বন্ধ হয়না কভু তোমার দরবার - যদিও পাপীতাপী বান্দা আমি - পঙ্কিল দেহভার - জ্ঞানের সূচকে নাদান আর আমলে নিরলন্কার - তবুও ডাকছি তোমায় - ডাকছি বারংবার.

কিসের দোহাই দেব তোমায় - কি আছে আমার সম্বল - মুখ ভরা শ্মশ্রু নেই - নেই আমলের জোর - হৃদয়ের শুভ্রতা নেই - আছে শুধু পাপ দুস্তর - হতাশ হৃদয় তবু আলো খোঁজে - তাই রাসুলের নাম নেই - যে নামে ধরণী দরুদ পড়ে - কঠোর পাথরে জলের ফোয়ারা ছোটে - পাখিরা কুজনে যে নামের ধ্বনি তোলে - মেঘেরা সমীরণে যে নামের আল্পনা আঁকে - আমি তার নাম নেই - আমি আজ তোমায় সেই প্রিয় নবী মোস্তফার দোহাই দেই.

এখনও কি ফেরাবে আমায় - ঘৃণাভরে ঠেলবে দুরে - রইবে কি শুন্য অভিমানী দুটো হাত - কুটব মাথা শুধু আঁধার সিজদায় - এমন তো তুমি নও - এত মমতায় যে গড়েছে বসুধা - সে কি এমন হয় - ভাবছ কিসের এত চাওয়া আমার - তবে বলছি শোন - যে জায়নামাজে আজ আমি মাথা কুটে মরি সে আমার নয় - যে সিজদায় আজ সদা নত হই আমি - একদা সেথা ছিল অন্য কোনো জন - এখানে আকুলিয়া কাঁদত যে মন - দিবানিশি তোমায় ডাকত যে অভাজন - সে আমার পিতৃহৃদয় - আজ বহুদিন সে হৃদয় হয়েছে নিরব - শরীর শুয়েছে কোনো অচিন শয্যায় - দু'হাত তুলে নিত্যদিন যে ডেকেছে তোমায় - আজ তার দেহ বুঝি পোকামাকড়ে খায় - পৃথিবীর নিয়মে পিতা চলে গেছে - জেগে আছি আমি - তার পুত্রধন - মলিন জায়নামাজ খানি ফাঁকা পড়ে নেই জেন - সিজদায় এখনো কেউ বর্তমান - আমার ঘরে আলো তুমি নাই দিও - অনুযোগ কিছু নাই- আমার পিতারে আঁধারে রাখিও না - করজোড়ে মিনতি জানাই.

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন
১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


বেশ ভাল লাগল পড়তে।

২

তানবীরা's picture


বেশ ভাল লাগল পড়তে।

৩

টুটুল's picture


চমৎকার লাগলো

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান আদনান's picture

নিজের সম্পর্কে

কিছু মানুষ জন্মায় - একাকিত্বের বীজমন্ত্র নিয়ে - জীবন তাদেরকে খেলায় - নাকি তারা জীবন কে নিয়ে খেলে - বোঝা দায় - সম্পর্ক - সেটা বন্ধুত্বের হোক - হোক ভালবাসার কিংবা রক্তের - তারা এড়িয়ে চলে - কিংবা কে জানে - বন্ধনে জড়ানোর যোগ্যতা হয়ত প্রকৃতি তাদের কে দেয়নি - অর্থহীন জীবন - মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা - তারপর অঘুমো বিভীষিকাময় মুহূর্ত গুলো - তবু কাউকে ডাকা নয় - ডাকার জন্য যে প্রণোদনা লাগে তারা তা হারিয়ে ফেলেছে - শুধু ভোরের প্রতীক্ষা - যদিও জানে - ভোর আসবে না - এসব মানুষের জীবনে ভোর আসেনা- আসতে নেই - প্রসারিত কোনো হাতেই এরা হাত রাখে না - বিশ্বাস এদের নড়ে গেছে শুরুতেই - যেন সিজোফ্রেনিয়ার রোগী - এক বিচিত্র জগৎ - কোনো বন্ধন নেই - ভুল হলো- একটি বন্ধন আছে - থাকে - বিধাতার সাথে - সে বন্ধনে কখনো প্রার্থনা থাকে - কখনো ঘৃণা - কখনো অসম লড়াই - আর কখনো সীমাহীন - ব্যাখ্যাতীত অভিমান (আমি হয়ত এমনই একজন )