ব্লাস্টিং নিউক্লিয়ার
আমাদের তেত্রিশ ঘন্টা এবং চুয়ান্ন সেকেন্ডের
বিস্তারিত ইতিহাস মোটামুটি এমন
সান্নিধ্যে যেতে ঐ ঘন্টা কতেক লেগেছিলো এবং চূর্ণ হতে সেকেন্ড
যখন কণ্ঠ থেকে সেতারের তার খুলে গেলো
আর টিভিতে হাজির বিপদ সংকেত
বাহান্ন হাজার মানুষ খালি করে দিলো সমুদ্র সৈকত
আর এ পাড়ার গলিতে উড়ানো দুটো ঢাউস বেলুন
বিদীর্ণ আওয়াজে ফেটে গেলো!
তখনও সড়কে অজস্র হেডলাইট - নিকষ রাতের পায়ে
লম্বা ছায়ার ভেতরে বিদেহী ভূতেরা জলজ্যান্ত হাসে
সাতটা শলাকায় আগুণ জ্বালিয়ে হাতের সিগারেট পুড়ে
তোমার গলাকায় টাটকা আচড়ে ছাই দেয়া ভর্তূকি
আমার কণ্ঠে নামে!





সাতসকালে ঘুমাইতে যাবার আগে 'গলাকা' শব্দটা পইড়া খেক খেক কইরা হাসলাম কিছুক্ষণ। হোপফুলি এইটা আসলেই কোন শব্দ না, তাইলে আবার এই পলিটিক্যালি ইনকারেক্ট হাসি নিয়া একটা বিপদের সম্ভাবনা তৈরি হবে।
সাতসকালে ঘুম?
গলাকা আজকে থাইক্কা একটা শব্দ হইলো। কাজেই পলিটিক্যালী কারেক্ট একটা হাসি দিতেই পারেন।
আমি সাতসকালেই ঘুমাই। নিউক্লিয়ার ব্লাস্ট হয়তো হবেনা শেষ পর্যন্ত, কিন্তু ইতোমধ্যে যা হইয়া গ্যাল তা দেইখা আসলে মন শান্ত রাখা কঠিন।
কবিতা চলতে থাকুক.........গদ্যও চাই।
বস, কবিতা লেখা সহজ। খালি হিবিজিবি লিখলেই হয়। পাঠের জন্য ধইন্যা।
এইসব বইলা পার পাওনের উপায় নাই। গদ্য দেন। কলিগ সিরিজ এর সেকেন্ড ইনিংস শুরু হোক
অথবা আগুণের পরশমণি অথবা........ অথবা............
ইয়েস ইয়েস কলিগ তো এখন আমরাবন্ধুতে আসতেই পারে...
গুড। অপেক্ষায় থাকলাম...........
কবিতাটা দারুণ (মনে হয়)।শব্দগুলা তো কঠিন না কিন্তু পুরা পড়ার পর মাথার ভেতর এমন হিজিবিজি লাগে কেন?
কৌশিক ভাই , কিছু গল্প-গুজবও দেন।
হিজিবিজি জিনিস তো হিজিবিজি লাগবোই! হাহাহাহা।
গল্প-গুজব তৈরীই হইতেছে না, কেমনে লিখি!
পাঠের জন্য ধন্যবাদ।
মাথার সার্কিটে হিজিবিজি তো তাই হিজিবিজি লাগে ঝরঝরা সুন্দর কবিতা।
গফ লেখাও তৈরী হোক
তবে হোক....আপনার খবর কিতা ভাইজান?
থ্যাংকুসসসসসসসসসসসস
ভর্তুকি? হুম এবার বাজেটে ভর্তুকি খাতে ব্যয় বাড়তাছে। আইজ ডেইলি স্টারে নিউজ দিছে।
কে কয় কবিতা বুঝি না?
বুঝি আর না বুঝি আপ্নের কবিতা আমি পড়তেই থাকবো! আশা করি কাল কেয়ামতের আগে কোনো একদিন বুঝতে কামিয়াব হবো!
চমৎকার লাগলো এই লাইনটা
মন্তব্য করুন