এখনই বলতে পারছি না ভালবাসিই তোমাকে
মুখের ভেতরে পাথর টুকরো - বলে ফেললেও উল্টো শুনবে তুমি
যখন সবার জন্য একটা করে নক্ষত্র কেনা হবে
তার ভূপৃষ্ঠে মুখের টুকরো ফেলে
বলবো ভালবাসি
আপনাদের তো মনে আছে যখন চিরকুটের ভেতর থেকে
এক গুচ্ছ স্বপ্ন বের হলো? মনে নেই!
তবে শুনুন গোড়া থেকে। আমাদের স্বপ্নেরা জন্মে
দমকা হাওয়ায় এক আড়ষ্ট জানলা খুলে
যার ভেতরে বৈমানিক চলচ্চিত্র পৃষ্ঠা উল্টে শোনায়
কোনো এক গ্রহের নাগরিক ইতিহাস
সেখানে দুজন ছিলো - কেবল দুটো স্তম্ভে
সটান স্বল্প দূরত্বে
তাদের পায়ের নিচে আবদ্ধ করোটি - শরীর থেকে খসে
স্বপ্নসৌধ গড়ে
আর চারদিকে ঐ নিথর শূন্যতার মাঝেও
পরিস্কার হুমকি দিয়ে যায় ধাবমান হৃদস্পন্দন
যেনো সত্যিই এগুলো স্বপ্ন নয় শেষে
এই সভ্যতায় আমাদের বিকার নেই।
প্রকার আছে বহু।
বহু সংখ্যক মানুষের বিকার থেকে
এখন বলা সম্ভব নয় ভালোবাসি





ভালো! খুবই...
মন্তব্য করুন