কুকুরের জন্য আবাসিক হাসপাতালের দাবীতে নাগরিক আন্দোলন
এখন নিশ্চয়ই বলবেন আপনার সময় দুর্মূল্য
যখন মাথার উপরে সর্পিল ফেস্টুন
ছেড়ে যায় ধোয়ার বিচালি
তার থেকে দুই কিলোমিটার দূরে সরে আছেন নিরাপদে
যখন বলবেন মাইকের চিৎকার থেকে আপনার জানালা সাটানো
পায়ের নখর থেকে দূরবর্তী সারমেয়
আর যখন যা ইচ্ছে ধরার জন্য আপনার হাতেই আছে বিশাল থাবা
যেকোনো মৈথুনের পরেই আপনি সিজদায় নত হন
যখন দেখবেন বিকল্প বারান্দাগুলোতে অজস্র মুকুর
সব আপনার প্রিয় মানুষের নামে ফুটেছে সকালে
ওয়েব জুরে বন্দনা-সংগীত আর ভেঙে যাওয়া লিংকেও শোনা যায়
কোনো বাঞ্ছিত নাগরিকের কণ্ঠস্বর
এমন নিরুদ্বিগ্ন আপনার জগৎ সংসার যে পড়শিদের সকল কুকুরের জন্য
গড়ে তুলেছেন আবাসিক হাসপাতাল
আর এফএম সিগন্যালে মেঠো পথ সন্ধানের জন্য নাগরিক আন্দোলন
উঠেছে বিশালকায় বিলবোর্ডে ডিজিটাল
আপনার জন্য দৃষ্টি পাজল - দেখুন তো এই সংবাদে কতটা নিরেট বিনিয়োগ
শব্দ আর অর্থের সাথে সহজে পাচার হয়ে যায় গেলো যা বলার ছিলো
এরপরে যখন কষ্ট করে দুচারটে বাক্য উৎসর্গ করে দেবেন বলিষ্ঠ মলাটে
সেটাতে বন্দী থাকবে আকর্ষণীয় শিল্পে তোলা মানুষের গলা কাটার উৎসব





কবিতাটা পড়তে মজা লাগলো, ভালো লাগলো যদিও বুঝিনি। কৌশিকের কবিতা ভয় পাই, তাই মন্তব্য দানে বিরত থাকি। আজকের কবিতার শিরোনাম আমার নজর কেড়ে নিলো। এবং পড়লাম।
কবিতা মাথার উপর দিয়ে গেছে! নামটা একটু অন্যরকম !
আপনি কি সেই পুরানা কৌশিক আহমেদ ?
কৌশিক সবসময় দূর্বোধ্য
sesh holona mone hoy. . .
Tobe oi sesh na howa sesh lineta-e valo laglo. . .
মন্তব্য করুন