ইউজার লগইন

ভার্চুয়াল পরাধীনতার শেকলে বন্দী

কাগজে পেন্সিলে আঁকিবুকি মুছে যাওয়া দুস্কর। একমাত্র ঝড়ো বাতাসে উড়িয়ে না নিলে ভার্চুয়াল পোস্টগুলোর মত 'নাই' হয়ে যেতে পারে না। ভার্চুয়াল মানুষগুলো যেমন মুহূর্তে স্টাটাস পাল্টে দিতে পারে, ওভাররাইট হলেও পেন্সিল দাগের পেছনেরটা অস্পষ্ট থেকে যায়, ডিলিটের মত স্পষ্ট নিষ্ঠুরতা নয়।

এমন একটা ভার্চুয়াল পৃষ্ঠার কয়েক ছত্র রিক্যাপচার আমার মুছে গেলো - মুহূর্তের জন্য শোকাচ্ছন্ন হলাম। যা শব্দপৃষ্ঠে অঙ্কিত হয় অলংকরণের কষ্টকে আড়াল করে, তার জন্য পাঠকের আহাজারি থাকে না, নির্মিত সৌন্দর্যের অবগাহনে তিনি যুক্ত হন। কেবল শ্রমিকের বুকে লেগে থাকা খেদ অপর্যাপ্ত সহানুভূতিতে বিক্ষুব্ধ হয়।

আমার হারিয়ে যাওয়া মুহূর্তের পুনর্জাগরণ পুনরায় হারিয়ে গেলো। ভার্চুয়াল পরাধীনতার শেকলে বন্দী হলো। ভার্চুয়াল অভ্যস্ততা স্বস্তিকর - তবে শোকাবহ প্রতিঘাতে মৃত শব্দদের বিদেহী সমাধিতে গেঁথেও রইলাম।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture



ভার্চুয়াল মানুষগুলো যেমন মুহূর্তে স্টাটাস পাল্টে দিতে পারে, ওভাররাইট হলেও পেন্সিল দাগের পেছনেরটা অস্পষ্ট থেকে যায়, ডিলিটের মত স্পষ্ট নিষ্ঠুরতা নয়।

কৌশিক আহমেদ's picture


আমরা পুরোপুরি ভার্চুয়াল হয়ে উঠলে বোধহয় আর কোনো ঝঞ্ঝাট হবে না।

জ্যোতি's picture


কি দারুণ লিখেছেন! ভার্চুয়ালিটি নিয়ে খুব ধাঁধার মধ্যে ডুবে যাই মাঝে মধ্যে। আবারো ভার্চুয়াল সম্পর্ক, বন্ধুত্ব নিয়েই ভাবছিলাম, নিমিষেই কেমন করে খোলশ বদলে যায়, তবে এমন করে লিখতে তো পারবো না জীবনেও। আপনাকে স্পেশাল থ্যাংকস।

কৌশিক আহমেদ's picture


জয়িতা আপনাকে অনেক ধন্যবাদ। প্রশংসাটুকু হৃদয় ছুঁয়ে গেলো।

নাজ's picture


অসাধারন!

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু।

টুটুল's picture


লেখা না মুছলে এমন একটা লেখা কি পাইতাম?

কৌশিক আহমেদ's picture


হাহাহা। থ্যাংকস।

লীনা দিলরুবা's picture


কৌশিক, 'রিক্যাপচারিং পাস্ট' সিরিজটা চলুক......এই টুকরো গদ্য নিয়ে নেক্সট বইমেলায় একটা চমৎকার বই হতে পারে।।

১০

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু বস। আপনাকে আমি না হয় পড়ে শোনাবো, বইয়ের বদলে, অথবা রেকর্ড করে দেবো। হাহাহা।

১১

লীনা ফেরদৌস's picture


কৌশিক, 'রিক্যাপচারিং পাস্ট' সিরিজটা চলুক Smile দুই লীনার একই মত

আমি যে বুদ্ধি দিয়েছি সেটা মনে রেখ Smile

১২

কৌশিক আহমেদ's picture


দোস্ত - চেষ্টা করতেছি, কিন্তু ওয়ার্ডে লিখলে কেমন যেনো আয়েশ করে লেখা যায় না!

১৩

শওকত মাসুম's picture


কৌশিকের সব ধরণের লেখাই চলুক।

১৪

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু থ্যাংকু।

১৫

আহমাদ মোস্তফা কামাল's picture


প্রতিটি লাইন কবিতার মতো সুন্দর! কী যে চমৎকার লেখেন আপনি, সেটা আপনি নিজেই জানেন না!

১৬

কৌশিক আহমেদ's picture


আপনার মন্তব্যের উত্তর দেবার মত ভাষা নাই...

১৭

তানবীরা's picture


অসাধারণ

নির্মিত সৌন্দর্যের অবগাহনে তিনি যুক্ত হন। কেবল শ্রমিকের বুকে লেগে থাকা খেদ অপর্যাপ্ত সহানুভূতিতে বিক্ষুব্ধ হয়।

১৮

কৌশিক আহমেদ's picture


আমার পোস্টগুলো পড়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ।

১৯

মেঘকন্যা's picture


ভার্চুয়াল জিনিসপত্র আসলেই... যাই হোক...আপনার প্রকাশভঙ্গীর তুলনা শুধুই আপনার লিখা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।