ইউজার লগইন

আনসাবস্ক্রাইব

এখন নিশ্চিতভাবেই বলা যায় মানবদেহে কেবল এক প্রকারের রক্ত থাকে না
হৃৎপিণ্ডের কাছের, যেখানে ধুকধুক করে ছাকনি
তার চারিপাশে বিশেষ প্রকার রক্তের বসবাস
আর মস্তিস্কে চলমান নিরেট হিসেব গুলি পালিত হয় ভিন্ন প্রকারে
এসব রঙও আবার স্থির নয়, যখন তখন পাল্টে যেতে পারে
বিশেষ করে যখন চোখের ভেতর থেকে বের হবে বলে কাঁপুনি জাগায়
সহস্র দুর্বার শ্বেতকণিকা!

এখন নিশ্চিতভাবেই বলা যায় রক্ত ফোঁটায় কেবল মানবদেহের নির্যাস থাকে না
এর সতর্ক সদ্য সংবাদ, বার্তাবাহক ফেরি করে ফেরে
অজানিত রাজপথে, ঠিকানাবিহীন ফটকে, বাতাসের বিন্যস্ত ভেতরে সিগনাল ছুঁয়ে
রিংটোনের স্বল্প ক্রেডিটে বিকোয় বিরহী ভালোবাসা
একবার শুনলে আনন্দিত হবেন, বারবার শুনলে
দয়া করে সবগুলো চ্যানেলের নব ঘুরিয়ে
রক্তভেদে চেপে দিন আনসাবস্ক্রাইব
নতুন প্রকারের রক্ত জন্মাবে সাইবার হৃৎপিণ্ডে!

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


ঈদ মোবারক।
একটা সহজ কবিতা লেখেন তো! পড়েই যেনো বুঝতে পারি। আমার মত গাধার বুঝার জন্য কুনু কবিতা লেখবন না! ধিক্কার।

তানবীরা's picture


সহমতের ওপ্রে একমত Sad

টুটুল's picture


সুন্দর

জ্যোতি's picture


কেমনে বুঝলা? ফাঁকিবাজী কমেন্ট দিলে চইলত ন। বুঝায়া কইতে হপে। সুন্দর যে হইছে কবিতাটা সেইটা তো আমিও বুঝছি্। কিন্তু পুরাটা একসাথে বুঝতে গেরে তো গুলায়া যায়! Sad

গৌতম's picture


সুন্দর।

মানুষ's picture


কবিতা পছন্দ হইছে।

লীনা দিলরুবা's picture


রিংটোনের স্বল্প ক্রেডিটে বিকোয় বিরহী ভালোবাসা

এরম লিখতাম চাই।

জ্যোতি's picture


কেনু লিখবেন?পুলিশ মাইন্ড খাবে।

লীনা দিলরুবা's picture


বুঝবে তারে নিয়া লিখছি Wink

১০

জ্যোতি's picture


আহারে বিরহ। তাইলে কি ঢাকায় চলে আসপে আর আপনি আড্ডায় যাইতে পারবেন না?তাইলে থাক, লেইখেন না।

১১

লীনা দিলরুবা's picture


হাহাহাহাহহাহা।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।