একটা সুদীর্ঘ চুম্বনের বিপরীত ক্রিয়া
শরীর খেয়ে হয়ে উঠেছো আমার নিরাপত্তা দেয়াল
পাসওয়ার্ডের প্রতিটা অক্ষরে এক একটা শেকল খন্ডে
ঝুলে থাকা
বেঁচে গেছো ভেবে কফের সমুদ্রে বেলচা ভরা
উড়াতে গেলে নিশ্বাস
তোমাকে আমার শরীরও মনে হয় না
দন্ডিত অ-নারী, অ-যোনী আর অক্ষত নাবালিকার
বিন্দু বিন্দু পলায়ন
হৃদয় খেয়ে হয়ে উঠেছো আমার ঝুঁকিপূর্ণ ভুমি
টালমাটাল স্পর্শে কেমন সন্দেহে বলো ভালোবাসি
দূরে থাকা
মরে গেছো ভেবে এমন কফিনে শেষ পেরেক ঠোকা
আটকে দিতে স্মৃতি
তোমাকে আমার কেবল হৃদয়হীন মনে হয়
বিরলপ্রজন্মা নারী, যোনীময়, প্রেমময়
আকড়ে ধরি





অসাধারণ! সুদীর্ঘ চুম্বনের বিপরীত ক্রিয়া হিসেবে।
আর প্রশংসা করলাম না।
বাহ বাহ বেশ বেশ।
উকুন হইছে? নাকি খুশকি?
বুঝতেছি না বলেইতো মাথা চুলকাচ্ছি

কবি কোন কারণে উত্তেজিত আছেন
খাইছে
আস্তাগফিরুল্লাহ!
শুভেচ্ছা।
মন্তব্য করুন