অসম্পূর্ণ ঘুম, অসম্পূর্ণ কবিতা
গত রাতে ঘুমটা খুব বেয়াড়া হয়ে উঠেছিল, তোমার চেয়েও বেশী,
তুমি যে আসনবে না, সে তো জানা তথ্য।
অথচ ঘুম তো আসে , প্রায়ই আসে , তবুও এলোনা গত রাতে...
তোমার সাথে কোন গোপন আতাতের নিকোষ আভাস,
অথবা তোমার প্রেমে সেও পড়েছে আমার মত আর
দূর থেকে দূরে দৌড়ে গিয়ে ভর করেছে তোমার ঐ মায়ার চোখে।
ঘুম গেলো , রাত গেলো, প্রেম গেলো, গেলো শান্তির মিথ্যে বান
তবুও তো কিছু আছে , সে আমার কবিতার প্রাণ ...
ওমা! তুমি এতটা না করলেও পারতে, কবিতাকেও...
কেনো বশ করলে ,কেনো? প্রাণে ঘোরে -মনে পড়ে
কবিতার আর প্রসব হয় না ... ওকেও তুমি জঠরে লুকালে,
বড় অবিমৃষ্য তুমি হে আমার নির্লিপ্ত প্রেম , সুখ হনন পিয়াসী
কেবল নিঃস্ব আমাকে কেনো তবে ফেলে গেলে, আমাকেও
মানে এই আত্মাটাকেও নিয়ে যেতে কোন তোমার চারু প্রহসনে,
তোমার তো একনিষ্ঠ দাসেরও প্রয়োজন পড়ে , তাই না।
২৫/১/২০১০





কেমন আছেন পথিক
আমি কিন্তু নীতিমালা পড়িনাই।
একই পোষ্ট সামু আর এইখানে পোষ্ট করে দিছি...যাক ধন্যবাদ কাঁকন
আর ভুল হবে না
সেটা আপনার জন্যই।
ওটা শুধুই একটা অনুরোধ আর একসাথে দু যায়গায় দেয়া মনে হয় দোষের না
ভালো থাকুন
বেশি বেশি পোস্ট করুন
মামুনভাই আমিও একই কাজ করেছিলাম, বলেকয়েই
কবিতা মাথার উপ্রে দিয়া যায় ইদানিং।
নতুন সাইট ... অনেক কিছুই করতে মডুগো জান পাঙ্খা :)
আশা করছি ধীরে ধীরে আমরা নীতিমালাকে মানসুলেমান দেখাবো :)
কবিতার ফারসট ৮ লাইন ভালো লাগলো...এর পর এলোমেলো..
at first it was 8 lines only
কবিতাটা দারুন লাগলো
প্রথম অংশটুকু দারুন লাগলো।
নয়া লেখা দেন
আর কালকে চৈলা আইসেন
মন্তব্য করুন