ইউজার লগইন

'প্রতীতি'---আমার উপন্যাস। ২০১০ এর বইমেলায় যার আগমন।

Book coverপ্রতিনিয়ত নতুন নতুন প্রতীতি প্রাণে, মনে, মননে কিংবা বিবেকের ভেতর ধারন, সংযোজন, পরিবর্তন কিংবা পরিমার্জন করার নাম বলা যেতে পারে জীবন। ঠিক এই মুহূর্তে জীবন সম্পর্কে আমার প্রতীতি অর্থাৎ উপলব্ধি ঠিক ঐ রকম। সবুজ কচু পাতার উপর এক ফোঁটা পানির অবস্থানকে আর্টে কিংবা ফটোগ্রাফিতে ধারন করে খুব সহজ ভাবে জীবনকে উপমিত করা হয়। আবার জীবন মানে কোথাও কোন বিমূর্ত দৃষ্টির খোলা আকাশে একদৃষ্টিতে চেয়ে থাকা। প্রচন্ড ভার্সেটাইল সেই জীবনের নানার রূপ একজন অতি সাধারণ মানুষের চোখে দেখে, নিজের মত করে বুঝে যা পেয়েছি তারও অতি সামান্য খন্ড চিত্র কিছু এইখানে আমার এই উপন্যাসের ক্ষুদ্র পরিসরে অনভিজ্ঞ কিংবা কাঁচা লেখনীতে তুলে ধরার প্রয়াস খুঁজেছি। উপন্যাসের কাহিনী বা চরিত্রগুলো হয়তো কখনও অজ্ঞাতে বাস্তবতার সাথে মিলে যাবে আবার হয়তো কখনও মিলবেনা মোটেও। তবুও মনের গভীরে জীবনের যে অগণিত প্রতীতি ধারন করেছি তার নির্যাস ঢেলেছি উপন্যাসের প্রতিটি চরিত্র এবং ঘটনার মাঝে। হতে পারে কখনও কোন ঘটনা স্পষ্ট আবার কখনও কোন ঘটনা ঠিক বিপরীত-অস্পষ্ট। মানব মনটাও তো ঠিক তেমনই। সর্বদা স্পষ্ট আর অস্পষ্ট ধারনার যৌথ আলিঙ্গনে মেশানো প্রতীতি নিয়েই তার সামনে এগিয়ে চলার কাব্য।
জীবনের নিত্যসময়ে নিত্যই আমরা অজস্র অজস্র সমস্যার সম্মুখীন হই যা থেকে প্রতিটি মানব মনেই জন্ম নেয় কোন না কোন প্রতীতি। তা সে মানুষ চিন্তক হোক কিংবা চিন্তাহীন। হুটহাট করে লিখে ফেলা এই প্রথম উপন্যাসে হয়তো আমার প্রতীত মন হতে ঝরে পড়েছে আমাদের চারপাশের অনেক অনেক সমস্যার কথা। হয়তো সমাধান স্পষ্ট হয়নি অধিকাংশ ক্ষেত্রেই, হয়তো হবে কোন পাঠকের কাছে, হয়তো হবেই না। তবুও একটু প্রতীতি, একটু ভাবনা পাঠকের মাথায় ছড়িয়ে দিতে পারলেই ভাবব আমি স্বার্থক।         
                        মামুন ম. আজিজ
                      

বই টি আসছে ..এখনো প্রেসে ঘুমাচ্ছে.....হয়তো কাল পরশু...চোখ মেলেবে একুশে গ্রন্থমেলার প্রাঙ্গনে।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


প্রতীতি নামটা অপূর্ন। অনেক অনেক অভিনন্দন আপনাকে।

মামুন ম. আজিজ's picture


অপূর্ন না হলে পূরণতার ইচ্ছে জাগবে কেনো?

তানবীরা's picture


সরি বস "টাইপো"। অপূর্ব। আমি ভাবছিলাম কারো মেয়ের নাম হলে দারুন হয় কিন্তু।

মামুন ম. আজিজ's picture


http://mamunmaziz.amarblog.com/posts/98316রর্র্র

কাঁকন's picture


অভিনন্দন

নুশেরা's picture


অভিনন্দন মামুনভাই। এটা আপনার কততম বই? প্রচ্ছদ কে করলেন?

মামুন ম. আজিজ's picture


পঞ্চম বই.......বইএখনো হাতে পাই নাই, তাই প্রচ্ছদকারেরর নাম বলতে পারলুম না।

আশরাফ মাহমুদ's picture


অভিনন্দন রইল।

নজরুল ইসলাম's picture


অভিনন্দন। বইটা মেলায় এলে জানাবেন। পড়ার ইচ্ছা রইলো

১০

শাওন৩৫০৪'s picture


বাহ , অভিনন্দন....

১১

মুকুল's picture


অভিনন্দন!

১২

মানুষ's picture


অভিনন্দন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.