ইউজার লগইন

ঐ দেখুন --ডানে --সবচেয়ে জনপ্রিয় পোষ্টের নাম -'এলাম'

জনপ্রিয় লেখার যে ঘরটি প্রথম পাতার ডানে দেখা যাচ্ছে , তাহা কি অপরিবর্তন যোগ্য! দীর্ঘকাল ধরে চেহারা আর রূপের কোন পরিচর্চা নাই। ....কেবল কমেন্ট কাউন্ট করে পোষ্টকে জনপ্রিয় ভাবার ঐ ক্যারাইটেরিয়া  মনে লয় সঠিক নয়। জনপ্রিয় লেখার জণ্য আলাদা এমন বাছাই ঘর থাকতে হবে সেটাও তেমন কোন অতি প্রয়োজনীয় বিষয় না , কিন্তু ৩২০ টি কমেন্ট পাওয়ার কারনে একজন ব্লগারেরর এলাম জনিত এয়লান এর পোষ্টটি জনপ্রিয় তালিকায় ১ নম্বরে চলে যায়.....এটা দৃষ্টিকটু বলে মন ভাবে।
(দুঃখিত অকারনে আশরাফ ভাইকে কষ্ট না দেয়ার ইচ্ছে থাকলেও তার পোষ্টটি নিয়ে এমন কথা বলে ফেলায়)

কতৃপক্ষ ....অতি তুচ্ছ হলেও ব্লগের সার্বিক উন্নয়ন দৌড়ের মধ্যে এই বিষয়টি ইনর্পোরেট করবেন। ধন্যবাদ।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

নজরুল ইসলাম's picture


১.
এখানে সম্ভবত আশরাফ ভাইয়ের কষ্ট পাওয়ার কিছু নেই। উনি নিজেও কি জানতেন এটাই হবে এবির জনপ্রিয়তম পোস্ট? হয়ে গেছে। আমার ধারণা আশরাফ ভাই নিজেও চাননা তার এতো ভালো ভালো গল্প কবিতাকে ছাপিয়ে 'এলাম' পোস্টটা জনপ্রিয় সাইনবোর্ডে ঝুলে থাকুক।

২.
জনপ্রিয়তা একটা বিরাট আপেক্ষিক ব্যাপার। কোনটা জনপ্রিয় হবে এটা আগে থেকে আল্লাহপাকও বলতে পারেন কী না জানি না। আমি জনপ্রিয়তাকে লেখার মানদণ্ড বিবেচনা করি না। এদেশে জনপ্রিয় লেখক কারা এটা সবাই জানে। অথচ শহীদুল জহির, মাহমুদুল হক বা হরিশংকর জলদাস পড়ে হাতে গোনা কয়েকজন।
জনপ্রিয়তা নিয়ে বিচলিত হওয়ারও কিছু নাই।

৩.
জনপ্রিয় লেখার একটা শীর্ষ পাঁচ নীড়পাতায় থাকলে ভালোই হয়। কিন্তু সেক্ষেত্রে জনপ্রিয় বা সেরা লেখা বিচারের প্রক্রিয়া কী হবে? মন্তব্য সংখ্যা? 'পছন্দ হয়েছে'র সংখ্যা? নাকি হিট গণনা?
আমি নিশ্চিত কোনো পদ্ধতিতেই নিশ্চিত করা যাবে না যে ভালো লেখাটাই জনপ্রিয় হিসেবে টিকবে।

নড়বড়ে's picture


কিন্তু সেক্ষেত্রে জনপ্রিয় বা সেরা লেখা বিচারের প্রক্রিয়া কী হবে? মন্তব্য সংখ্যা? 'পছন্দ হয়েছে'র সংখ্যা? নাকি হিট গণনা?

সবগুলোকেই বিবেচনা করা উচিত। একটা ইকুয়েশন দিয়ে ব্যাপারটা করা যায়। জনপ্রিয়তাকে যদি একটা সংখ্যায় প্রকাশ করা হয়, তাহলে সমীকরণটা এভাবে লেখা যেতে পারে-

জনপ্রিয়তা = (a x মন্তব্য সংখ্যা) + (b x পছন্দ সংখ্যা) + (c x হিট সংখ্যা)

যেখানে a,b,c আগে থেকে ঠিক করে দেয়া সংখ্যা। a, b, c'র মান নিয়ে পরীক্ষা চলতে পারে।

নড়বড়ে's picture


বলতে ভুলে গেছি, মন্তব্য সংখ্যা, পছন্দ সংখ্যা আর হিট সংখ্যা গত ২-১ দিনের জন্য বিবেচনা করা যেতে পারে - তা না হলে খুব জনপ্রিয় হওয়া পুরানো লেখাও সবসময় ঝুলে থাকবে।

কাঁকন's picture


আমি মোটামুটি নিঃশ্চিৎ আপনার ফর্মুলায় শেষ প‌র‌যন্ত সবচেয়ে সবচেয়ে বেশি মন্তব্যপ্রাপ্ত পোস্ট ই  উঠে আসবে মানে এখন যেটা সচ্ছে সেটাই হবে Cool

নড়বড়ে's picture


মোটেও না Tongue out

সেইটা নিয়ন্ত্রনের জন্যই তো a,b,c আনলাম।  a,b,c পরিবর্তন করে যেকোন একটার উপর বেশি গুরুত্ব দেয়া যায়। তবে স্বাভাবিকভাবেই, যেটায় কমেন্ট বেশি পড়েছে, সেটাই কি জনপ্রিয়তায় এগিয়ে থাকা উচিত না? আসল কথা হচ্ছে যেই ক্রাইটেরিয়াই হোক না কেন- রিসেন্ট হিট, কমেন্ট, পছন্দ কাউন্ট করতে হবে - তা না হলে তো ১ বছর আগের পোস্টও তো আর নামবে না ... যেটা "এলাম" এর ক্ষেত্রে ঘটেছে আরকি  Tongue out

আমরা তো বলেই খালাস, ঝড় যাচ্ছে মডুমশাইয়ের উপর দিয়ে। অনেক আঁতলামি করলাম, এইবার ফুটি Smile

কাঁকন's picture


(a x মন্তব্য সংখ্যা) + (b x পছন্দ সংখ্যা) + (c x হিট সংখ্যা)

 পোস্টে হিট সংখ্যা স্বাভাবিক ভাবেই মন্তব্য সংখ্যার সমানুপাতিক হবে এবং আমার ব্লগাভিজ্ঞতা বলে পছন্দ সংখ্যাও ম্যাক্সিমাম টাইম তাই হবে; আর আপনিই বলছেন " স্বাভাবিকভাবেই, যেটায় কমেন্ট বেশি পড়েছে, সেটাই কি জনপ্রিয়তায় এগিয়ে থাকা
উচিত না? " -- তাইলে আর এত গুণ ভাগ করুম কেন ঐটাতো এখনি আসে Innocent;

নুশেরা's picture


তাইলে একটা ওয়েটেড অ্যাভারেজ টাইপ কিছু করো। কোনটাতে কেমন ওয়েট দিতে চাও? Smile

কাঁকন's picture


আপু জনপ্রিয় পোস্ট তো আসলে সর্বাধিক মন্তব্য যে পোস্টে আসতেছে সেই পোস্ট টাই ; এখন কথা হইলো মডুরা প্রয়োজনীয়/সময়োপোযোগী পোস্ট স্টিকি করতেসে এরকম দিনের সেরা লিখা/ সপ্তাহের সেরা লিখা তারা ঝুলায়তে পারে (সেইটা মানুষেরি করতে হবে হিসাব নিকাশে গেলে হবে না ); জনপ্রিয় পোস্টের কোন উপযোগিতা নাই কিন্তু একজন সম্পূর্ণ নতুন ভিজিটর ‌যদি জনপ্রিয় পোস্ট ৩২০ টি মন্তব্য দেইখা এলাম এ ক্লিক করে তার হতাশ হওয়ার সম্ভাবনা বেশি; সো এইটা উঠায় দেয়াই ভালো আমার মতে

মামুন ম. আজিজ's picture


কা আপু বলছে উঠায়ে দেযাই ভালো.......গুরুত্বপূরণ সিদ্ধান্ত।

১০

ভাস্কর's picture


জনপ্রিয় লেখার বিষয়টা হপ্তা হপ্তা পাল্টাইলেই মনে হয় এই সমস্যার সমাধান হয়।

১১

ভাস্কর's picture


তবে এলাম না গেলাম কোন পোস্ট জনপ্রিয় হইলো সেইটা নিয়া আমি ব্যক্তিগতভাবে আদৌ ভাবিত না। ঐটা এক্কেরেই অংকের হিসাব আর লেখালেখিতে অংক আসলে এমনিতেই প্রধান না...কবিতার সেই ছন্দের বন্ধন ছাড়া...

১২

নীড় সন্ধানী's picture


ভাইরে, ওই পোষ্টের জন্য আমি টার্গেট দিছি ৫০০, এখনো তো সাড়ে তিনশোই হয় নাই.......

১৩

কাঁকন's picture


আর হইবো না পোলাপানের জোশ শেষ ইনফ্যাক্ট আমার নিজেরি শেষ Smile

১৪

টুটুল's picture


নীর্দা... আপাতত ১০০ যোগ করেন Wink ...

১৫

ভাঙ্গা পেন্সিল's picture


জনপ্রিয় অপশনটা আপাতত না থাকলে ভাল হয়। এখানে আমরা মেম্বার খুব বেশি না। লেখার সংখ্যা অল্প, তাই ভালো লেখাও হাতে গোনা। আপাতত এ অপশনটা না থাকলেও চলে।

১৬

নুশেরা's picture


পোস্টের ক্যাটাগরি নির্ধারণের ব্যবস্থা থাকলে পোস্ট খুঁজে পাওয়া সহজ হয়। জনপ্রিয়তা একটা "ভ্রান্ত ধারমা" (কপিরাইট: সবুজ বাঘ?)

১৭

কাঁকন's picture


আমি নুশেরাপু (আসলে সবুজ বাঘ ) এর সাথে এক্মত; কিন্তু সবুজ বাঘ কে?

১৮

নুশেরা's picture


সচলায়তনের ব্লগার। টাঙ্গাইল বা কাছাকাছি অঞ্চলের কথনভঙ্গিতে দারুণ লেখেন। আসল নাম আবু মুস্তাফিজ, এবার বইমেলায় লুহার তালা বইটা বেরিয়েছে (তথ্যে কোন ভুল হইলে নজরুলভাই ঠিক করে দিয়েন)

১৯

কাঁকন's picture


ও আচ্ছা এখন চিনছি; সামুতে ব্লগার কৌশিক এর রিভিউ পড়ে লুহার তালা পড়ার ইচ্ছা জাগছিলো

২০

ভাঙ্গা পেন্সিল's picture


উনার বেশিরভাগ লেখাই পড়তে কষ্ট হয়, তার উপর সবগুলা লেখাই প্রতীকী অর্থ বহন করে। অনেক গিয়ানজাম। Undecided

২১

নুশেরা's picture


একটা হিন্টস কিন্তু থাকে, সেইটা পোস্টের ক্যাটাগরিতে। ক্যাটাগরি রাজনীতি হইলে বুঝা যায় আমলকি আসলে আওয়ামী লীগ ইত্যাদি। আমি নিয়মিত পড়িনা, অন্দ্রিলা'র কথায় কিছু পড়ছিলাম

২২

টুটুল's picture


অনেক কিছুই আলোচনা হইয়া গেছে Smile .. আর বেশী কিছু বলার নাই..

সামুর আমল থিক্কাইতো দেইখা আইছি... ক্যাম্নে জনপ্রিয় পোস্ট / জনপ্রিয় ব্লগার ... আইলো ... আবার সেইটা উইঠাও গেল Wink ... আলি/ঢালির কেরেসমাতি তো কম দেখলামনা Smile

এখন আমাদের এইখানে এইটা সাময়িক... আরো কিছু বিষয় যোগ হওয়ার আগে পর্যন্ত এইটা দিয়ে শুন্যস্থান পুরন করা হইছে Wink... এইটা লৈয়া আপাতত ভাবনায় ক্ষেমা দেন দয়া কৈরা Smile

২৩

কাঁকন's picture


ভাবনার একটা টপিক পাইছি ; যত ভাবতাছি তার চাইতেও বেশি

বলতাছি ;
আপনি ভাবতে না করেন কেন? দেশে থুক্কু আমরাবন্ধুতে ভাবনারো স্বাধিনতা নাই

Cry

সামুতে তো লিখলে পরে মডুরা মডামি করে এইখানে আপনি ভাবতেও দিবেন না;
ভাবনার উপর মডামি করতেসেন

একটা  রিকু ছিলো আমুর মতন সর্বাধিক মন্তব্যকারি একটা ট্যাব করা যায় না তাইলে সর্বক্ষন সেইখানে কানু গ্রুপের নাম জ্বলজ্বল করতো

২৪

নুশেরা's picture


কিছু আইলসা আছে পোস্ট দেয় না, কমেন্টাইতেও আসে না, তাগো প্রত্যেকের একাউন্টে একটা কইরা "নক নক" বা "কড়া নাড়া" জাতীয় পোস্ট ডিফল্ট হিসাবে রাখা দরকার। আম্রা গিয়া নকাইতে পারতাম।

২৫

কাঁকন's picture


হ; এক্মত জানাইলাম; বিশেষ কইরা এই অসুবিধা আমি ফিল করি অরিত্রর জন্য

২৬

নুশেরা's picture


Smile Laughing

২৭

কাঁকন's picture


এইটা কি জোকস হয়ে গেল Undecided

২৮

টুটুল's picture


যখন বাজারে অডিও টেপ ছিল ... ক্যাসেট রেকর্ডিং করাইয়া আইনা বাসায় বাজাইলাম... নিয়ম ছিল পছন্দের গান রেকর্ডিং শেষে জায়গা থাকলে তাদের ইচ্ছামত গান (যতটুক জায়গা নেয়) রেকর্ডিং করে দিত। কোন একটা ক্যাসেটে শেষ গানটার পর হঠাৎ কৈরা একটা লাইন বাইজা উঠলো ... "ভাবনার ল্যাম্প পোস্ট জ্বলছে" ... যেমনে জ্বইলা উঠছিল ঠিক তেমনি নিভা গেল Sad ... টাশকি Smile

চলেন আমরা ভাবনার ল্যাম্প পোস্ট জ্বালাই ...
একদিন সমাজে বৈসা ভাবি Smile
লগে থাকপে মেসবাহ ভাইয়ের সৌজন্যে ধানমন্ডি ৫ এর চটপটি...

২৯

শাওন৩৫০৪'s picture


জনপ্রিয়তার অসুখটা এইখানেও চৈলা আসলো?

৩০

মামুন ম. আজিজ's picture


টুটুল সাহেবের চটপটির অফার নজরে পড়ছে...আর কার কার পড়ছে.....?

তবে  এখন বইমেলার কাল.....ধানমন্ডি কেনো...আলোচনা হতে পারে বইমেলার কোন সরু চত্বরে।

 

হত  তুলেন । সময নিরধারিত হোক ( রেফ লেখা যাচ্ছে না , কি ভয়াবহ ব্যাপার, বানানের গুষ্ঠি উদ্ধার হচ্ছে )

৩১

তানবীরা's picture


জনপ্রিয় লেখককে কি দেয়া হবে সেটা নিয়েও আলোচনা চলুক। "ব্লগার অভ দি ইয়ার", "উইম্যান অভ ব্লগিং" এ ধরনের কিছু কি? ব্লগারদেরকে মোটিভেট করার জন্য এগুলোরও দরকার আছে ঃ)

৩২

কাঁকন's picture


ব্লগার অফ দি ইয়ার এ আবার কিছু শ্রেনী বিভাগ করা যায়: পোস্টক অফ দ্যা ইয়ার; মন্তব্যকারি অফ দি ইয়ার; অলরাউন্ডার ব্লগার; ব্লা ব্লা ব্লা

৩৩

নুশেরা's picture


গ্রুপ অফ দি ইয়ার Wink

৩৪

কাঁকন's picture


সেইটা তো আপু বলার অপেক্ষা রাখে না

৩৫

তানবীরা's picture


আমরা কিছু পেলেই হয়। যেই ক্যাটাগরীতেই হোক না কেনো? "দি মোষ্ট ফালতু ব্লগার অভ দি ইয়ার" ঃ)

৩৬

আশরাফ মাহমুদ's picture


হা হা, আপনার এই পোস্ট পড়ে আমি কষ্ট পাব এরকম চিন্তা একই সাথে হাস্যকর ও কষ্টদায়ক।
====================
নজরুল ভাই অনেক কিছুই বলে দিয়েছেন।
জনপ্রিয়তার কৌশল জানি। তবে আগ্রহী নই আমার জীবনে প্রয়োগের। শয়তান সবচেয়ে বেশি জনপ্রিয়তার কাঙাল।
========================
আমার 'এলাম' পোস্টটা নিছক গুরুচণ্ডালি পোস্ট। এরকম 'এলাম' বা এই ঘরনার পোস্ট আমি সব ব্লগের সূচনাতে করেছি। মূলত, পোস্ট নিজপাতায় দেয়ার ইচ্ছে ছিল, অপশন নেই বলে দেয়া হয় নি।
তবে, মৌসুমটা আড্ডার ছিল। অনেকে সাইটের কারিগরী ক্রুটি বের করতে ব্যবহার করেছে।
অই পোস্টেই আমি 'জনপ্রিয় পোস্ট' এসব ট্যাগিঙের বিরোধীতা করেছিলাম। এটা বৈষম্যমূলক ও সমস্যাসৃষ্টিকর মনে হয়; আমার কাছে। অনুরোধ করেছিলাম এরকম কিছু বাদ দেয়া হোক।
======================
ব্লগিঙে হেনতেন ক্যাটাগরী করলে সেটা ব্লগিঙ না হয়ে পত্রিকার খুদে পাঠক-লেখক সাম্রাজ্যবিস্তারের মতো হয়ে উঠে। বাঙলা ব্লগিঙে এসবে উৎসাহ নেই।
======================
ভালো থাকুন। শুভেচ্ছার্থে।

৩৭

রোবোট's picture


জনপ্রিয় পোস্টের মান = কমেন্টের সংখ্যা+  লাইক সংখ্যা **৩ +০.৫ *হিটসংখ্যা + মডুবোর্ড নির্ধারিত মান

যখন, মডুবোর্ড নিরধারিত মান কখনোই বাকি অংশগুলোর মানের সমষ্টির  অর্ধেকের বেশী হবে না।

কমেন্টের সংখ্যায় লেখকের কমেন্ট যোগ হবে না।

(**৩ মানে হোল কিউব)

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.