ভেতর-বাহির (ষষ্ঠ পর্ব)
ভেতর-বাহির (ষষ্ঠ পর্ব)
ব্যতিক্রম । উপলব্ধিটা এক শব্দে তেমনই। ইতি আর নেতি দ্বয় কে ঠিক এই মুহূর্তে আগমন করার কোন তাড়া দেবোনা। আসলে যে লেখে সে অবশ্যই ভাবুক আর ভাবুক এর মনে পরিবর্তনের একটা পিয়াস থাকেই।
পরিবর্তনের ঝড়ো দোলায় দুলছি। ভনিতা করার অভিলাষ কানের কাছে ভন ভন করছে। তাই এই একটু আরকি। ভিন্ন এক সংক্রান্তির কাল আবির্ভাবের উত্তরীয় হাওয়া পূর্ব পশ্চিম এলকা জুড়ে বইবার প্রয়াস খুঁজছে।
বইমেলার জোয়ারে না ভেসে এই ভাষা উত্তোরনের মাসে কোন উপায় নেই। ভাষা ভালবাসি বলেই তো লিখি ... কথাটি হয়তো ঠিক না , তাহলে আর কাল একটা ষ্টলে দেখতাম না বইয়ের নাম-“দ্যা ফাদার ওব দ্যা ন্যাশন” , বঙ্গবন্ধু কে নিয়ে লেখা বইটির নাম -জাতির পিতা দিলে কি হতো , কি সমস্যা হতো আমি বুঝি না। ২০০/৩০০ পাতা বাংলা লিখে ফেলতে পারে যে লেখক সে একটা বাংলা নাম ব্যবহার না করতে পারার অসুস্থ মানসিকতার মধ্যে থেকেই বোঝা যায়, বাংগালী জাতি আসলেই বারোচোদা জাতি।
গালি শুনে টাসকি খাইয়েন। আসলে শুভ ভাই মানে আলী মাহমেদ ভাইয়ের ‘জীবনটাই যখন নিলামে ’ বইয়ে গালির জোয়ারে মনটারে ভাসাইদিছিলাম তো...ঐটার একটা ছাপ পড়ছে আরকি। শুভ ভাই লিখছেন কিন্তু জব্বর।
বইমেলায় সেই ...
মা ডাকছে , কি বিপদ, এই শুক্রবারেও শান্তি নেই। এক কাজিনের বাসায় নিয়ে যেতে হবে। কাজিনের ছেলের চেন কেটেছে গতকাল। মানে সুন্নতী খাতনা হয়েছে। ভাবলাম কত কিছু নিয়ে একটা বিষদ পর্ব সাজাবো । না তা আর পারা যাচ্ছে না।
একটা ছোট কথা বলে শেষ করি। আমার এক বন্ধু প্রায়ই বলতো , ছেলেরা নাকি প্রেমে পড়লে বা বিয়ে ঠিক হলে নানান রকম বোকামী করতে থাকে। আমি ঠিক বুঝতে পারছি না , আমি কোন বোকামী টা করলাম। ঐ বন্ধুকে জিজ্ঞেস করতে হবে।
১৯/০২/২০১০
সকাল ১১:৩০





বাংলা বইয়ের বিশাল ইংরেজি নাম ভালো লাগে না...
আপনার বই আসেনি এখনও?
কোনটা করলেন, প্রেম না বিয়ে?
এই বইটা কথা বলছি না। তবে, কিছু কিছু নাম বাংলার চেয়ে ইংরেজীতে অনেক বেশী অর্থ বোধক হয়। ইংরেজী একটা প্যারা যেমন বাংলা এক শব্দে লেখা যায়, তেমনি বাংলা অনেক বড় বাক্যও ইংরেজীতে দুই শব্দে আসে। উদাহরন হিসেবে আমি মনজুরুল ভাইয়ের বইটার কথা বলছি।
এটা আসলে গ্রন্থকারের ব্যক্তিগত অভিরুচি। তবে পাঠক হিসেবে আমার দেখতে ভালো লাগে না। মনজুভাইয়ের বইটির নাম দেখে একটু অস্বস্তি হয়েছে, না বলে পারছি না। বইটির ইংরেজিতে অনুবাদে ঐ নাম থাকলে স্বাভাবিক মনে হতো।
আপু, একটা চলছে..আর একটা হতে যাচ্ছে।
অনুভূতি দারুন।
খুব ভালো লেগেছে, অভিনন্দন। ছবি দিননা বইটার।
পীপিলিকার পাখা ওড়ে মরনের তরে ঃ)
হাহাহহাহাহাহা
অভিনন্দন আর শুভকামনা। শহীদ হওয়ার দাওয়াত দিয়েন, সশরীরে এসে দোয়া করে যাবোঃ)
মামুনরে নিয়ে খুব বিপদে আছি... এত্ত বড় একটা বই লিখতে পারলো অথচ কাউকে বলবে না... মোড়ক ও উন্মাচন করবে না ... সব্বাই মামুনরে একটা কৈরা বকা দেন (গালি না
)
বইতো মেলায় এসছে...সবাইকে জানালাম তো।
মোড়ক উন্মোচন করার মত লেখক কি আর হতে পেরেছি।
তাই ও জিনিস টানে না।
নিজেই লেখে লেখক, নিজেই প্রকাশ করে, আবার যদি প্রকাশনা উৎসবটাও নিজেই আয়োজন করে তাহলে .....দিগম্বর উন্মোচন পুরোটাই তো হয়ে গেলো....একেতো নিজে নিজে বই ছাপিয়ে লজ্জায় মরি...তারউপর ..আর কত।
ভাই উন্মোচন টা আপনারা করে দিলেই তো হয়।
আপনার সোজাসাপ্টা অকৃত্রিম কথাগুলো খুব ভালো লাগে।
কিন্তু বই উপলক্ষে বইমেলাতে আমরাবন্ধুর সবাইকে নিয়ে একটা জমায়েত হলে বেশ হয়, আমরা যারা দূরে আছি তাদের জন্য পোস্ট দিলেন ছবিসহ।
বই কবে এলো প্রচ্ছদ কেমন হলো কিছুই জানালেন না আমাদের পথিকদা!
বইতে আর সিনেমাতে ইংরেজি নাম দেওয়াটা দিনে দিনে সুশীলতার নিদর্শন হয়ে যাচ্ছে। ভালো লাগে না।
সিরিজটা নিয়মিত চলুক। আপনার বইটা এখনো সংগ্রহ করতে পারি নাই। আশাকরি আমি কেনার আগেই ফুরিয়ে যাবে না
আমিও একটা বই বের করবো ... উপ্রে ইংরেজীতে লেখা থাকবে
"what is you my name"
এইটা হেব আমার বইয়ের নাম
বিয়ের দাওয়াত পাইতাছি কবে ?
.....প্রেম ও করতাছেন, বিয়াও কর্বেন?? চোখ তো কপালে!!
দুষ্টামী করলাম ভাই, শুভেচ্ছা...
কাজিনের বাসায় কেমন কাটলো?
আপনার বৈ কবে আসবে?
ভালো গো শাওন ।
বিয়ের দাওয়াত না দিলেও এটলিস্ট একটা গেট টুগেদার আর খাওয়া ..কিন্তু মিস কইরেন না।
কয়েকটা মাস যাক।
মন্তব্য করুন