তোমরা ছাড়াই চলছি দেখ...
শেষ পর্যন্ত ওরা দুটো মিলেই গেলো,
আগেও মিলেছে-একবার দুবার বহুবার
এবং এই এবার এখন ঐ তো
...কাঁধের সাথে কাঁধের তার নিবীর স্পর্শ
পাশাপাশি পায়ের পাতার অনুকম্পন তোলা ছন্দ
একমুখী, সে মুখ সামনে ...ভুলেই গেছে পেছনের অবস্থান
সেখানে থাকতে পারি , আমি বা আমার সাথে আমার ভাব
কিংবা সেই ধুলো গুলোর মিশ্রন বা নিসঙ্গ গাছের ঝরা পাতা
এমনকি মৃত বৃষ্টির চিহ্ণ এবং কোন কোন স্বপ্নের কবর।
ভেবনা --থমকে যেতে পারি বলেই হাঁটা ভুলে যাব,
ও তোমরা যা পার কর, যেদিকে পার দৌড়াতে থাক
আমি আছি , আমি হাঁটছি...পেছনে তাকানোর খেলা
তো শেখাও নি সে সেই তোমরা দুটোই ...তবে কেনো
থাকবো গো...আমি চলছি...ধুলোর সাথে মিতালীতে
হয়তো কুয়াশা গিলে গিলে কিংবা স্বপ্নের গাছ তলায়
দুএক বেলা নিয়ে খুব হালকা বিশ্রাম...যেখানে একটু
বাতাস তো আসেই , ওহ! বাতাস তো তোমাদের মত
এতটা ভার্সেটাইলই নয়, তাই ঝরে পরে স্বপ্ন গাঝের ডাল হতে...
আমি তাই আবার ছুটি...তোমাদের মত তোমরা
পালালে পালাও থামলে থাম হে সময় আর ব্যস্ততা..
আমি আসছি, আমার মত.. সে গতি থামাবে কে?
অবশ্য বলতে পার --তোমরা ছাড়া সে গতি বুঝবেই বা
কে-কে- কে------অন্তত আমি আমার আমার মন।
২৯/২/২০১০
সকাল





ভাল লাগলো । অনেক গভীরতর অনুভবের কাব্যিক প্রকাশ ।
thanks
thanks
পথিক ভাই এর কবিতা ভালো লেগেছে।
দারুন...........
কবিতা ভালো লেেগছে.....
কবির জন্য শুভ কামনা।
কবিতা জিনিসটা যে কেন আমার মাথায় ঢুকে না!!
লেখা কইমা গেল ক্যান?
বিবাহের সাইড এফেক্ট নাকি?
বিবাহের ঠিক ঐরম এফেক্ট না ..............ঝামেলা য় আছি
এইটা বিয়ের কবিতা না প্রেমের ?
বিবাহিত মামুনের প্রথম কবিতা
আরে না.আরো লিখছি ....পোষ্টাই নাই
মন্তব্য করুন