ইউজার লগইন

ঢিল ছোঁড়া

পিচ্ছিকালে কিছুটা নয়, বলতে গেলে বাড়াবাড়ি রকমের পিছলা ছিলাম। কেউ ধরতে গেলেও ছলাৎ করে পিছলে দৌড় দিতাম। আমার ঢিল ছোঁড়ার অভ্যাসটা তখন থেকেই। ঢিল ছুঁড়ে পিছলামির কয়েকটা উদাহরণ এমন-

১. ঢিল মারলাম আমগাছের মগডালে আমের ঝুপি বরাবর, এক সাথে তিনটা আম পড়ল, দে দৌড়- কে আগে সে আম কুঁড়াতে পারে
২. ঢিল মারলাম লিছু গাছের ঝোপা বরাবর, পড়ল, খেলাম, হায়রে টক!
৩. ঝগড়ার এক ফাঁকে ঢিল ছুঁড়লাম নাক বরাবর, পালা পালা...
৪. দূরে ঢিল ছুঁড়ে কব্জির শক্তি পরীক্ষা যখন তখন
৫. দোয়েল পাখিকে ঢিল ছুঁড়ে একবার আহত করলাম, তারপর নিজেই তার চিকিৎসক
৬. পুকুরে ঢিল ছুঁড়ে ব্যাঙ ঝাঁপানো খেলা, সেতো সবাই জানে
৭. ঢিল ছুড়লাম কোথায়, লাগলো জানালায়
৮. ঢিল ছুঁড়ে নারকেল পারার ব্যর্থ চেষ্টা বহুবার
৯. ঢিল ছুঁড়েছি লোহার গোল পোস্ট বরাবর জাস্ট "টং" করে শব্দ হওয়ার জন্যে
১০. ঢিল ছুঁড়ে পুকুরের মাছ মারার ব্যর্থ চেষ্টা
১১. ঢিল ছুঁড়েছি, সাপ মেরেছি....

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

কামরুল হাসান রাজন's picture


ঢিল ছুঁড়েছি, সাপ মেরেছি....

বলেন কি? ঢোঁড়া সাপ নাকি?

মেঘলা-শ্রাবণ's picture


না, পদ্ম গোখরো আর কেঁচো সাপ, মাঝে মাঝে এনাকন্ডা Puzzled

মেঘলা-শ্রাবণ's picture


না, পদ্ম গোখরো আর কেঁচো সাপ। মাঝে মাঝে এনাকন্ডাও মারতাম Tongue

মনির হোসাইন's picture


এগুলো ছড়াকারে বলতেন না যেমন লিখেছেন সেভাবেই বলতেন Big smile?

মেঘলা-শ্রাবণ's picture


এটা ছড়া নাতো, জাস্ট স্মৃতিচারন বলতে পারেন যেটা আমার জন্যে ছিল অনেক মজার, আপনাদের জন্যেও মজার হতে পারত যদি সুযোগ পেতেন...

সন্ধ্যা প্রদীপ's picture


মজা পাইলাম আপনার ঢিল ছোড়াছুড়ির বর্ণনা পড়ে. Big smile

মেঘলা-শ্রাবণ's picture


আপনাদের মজাই আমার মজা, ধন্যবাদ।

অতিথি's picture


অলিম্পিক এ ঢিল ছোড়ার (ডিসকাস থ্রো) একটা খেলা আছে। আপনি সেটাতে গেলে শিউর বাংলাদেশ এর জন্য গোল্ড নিয়ে আসতেন। Cool

মেঘলা শ্রাবণী's picture


পরেরবার এনরোল্ড হব ইনশাল্লাহ

১০

এস এম শাহাদাত হোসেন's picture


জাতীয় ক্রিকেট দলে ঢুকলে মাশরাফির জায়গা নিতে পারতেন। আপনিতো কঠিন প্রতিভা!

১১

মেঘলা শ্রাবণী's picture


নিশ্চিতভাবে নিজের দলের উইকেট কিপারের নাক বরাবর বলটি ছুটে যেত, এই আশঙ্কায় মাশরাফি হইনাই। মহৎ প্রতিভা মাঝে মাঝে দাবিয়ে রাখতে হয় আরকি...

১২

তানবীরা's picture


পড়লাম Big smile

১৩

রশীদা আফরোজ's picture


আমার কখনো ঢিল ছোড়া হয়নি। আপনার সাথে আজ কয়েকমিনিটে অনেক ঢিল ছুঁড়লাম। মজা পেলাম।

১৪

মনির হোসাইন's picture


'আপনাদের মজাই আমার মজা !'

Sad Sad Sad !

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘলা শ্রাবনী's picture

নিজের সম্পর্কে

কথা কম বলি, কাজ বেশি করি
কিন্তু, মাঝে মাঝে সারাক্ষন শুধু কথাই বলি।
লিখালিখি করতাম হরদম ছোট বেলায়,
আর এখন...

কাজ বেশি, লিখা কম
বাজে কাজ হরদম।
ভুড়িবাজী করে এই
অবশেষে ধরা খাই।
জিম টিমে যাইনা
অবসর পাইনা।

মেঘ ভেজা আকাশে
মেঘ ভাসে বাতাসে।
কভু চাই উড়তে
মেঘটাকে ধরতে।
কখনো যে ওড়েনি, আহা
মেঘলা শ্রাবনী।

স্মৃতিচারণ করতে আমার ভালো লাগে
ছোট বেলার অনেক মধুর মুহূর্তগুলো
কোন ভাবেই ফিকে হতে দিতে চাইনা।
আর সেগুলোই আসবে
এখানে সবচে বেশি...