ইউজার লগইন
অধরা
অধরা
হৃদয়ে রেখেছো হাত-
বুকের পাঁজর তলে হৃদয়রতন টকটকে লালতরমুজ-
অবোধ ষোড়শী হেসে খেলে ফালি ফালি কাটে,
আঁধার সমান বিরহপাথর-প্রেমের উত্তাপে গলে।
সময় বঙ্কিম সিঁথি খুঁজে তবু অধরার মুখ
পাতাল পাহাড় সাগর অরণ্যে ছুটে নিয়ন বাতির সাথে
ক্ষয়িষ্ণু কাহিল বুক।
বন্ধুর কথা
নিজের সম্পর্কে
কবি-গল্পকার:
জন্ম:১ আগস্ট ১৯৬৭ সাল। বাবা মৌলানা মুহাম্মাদ হুসাইন এবং মা মুহসেনা বেগম। মৌলানাবাড়ি, জামালপাড়া,হোয়ানক, মহেশখালি,কক্সবাজার,বাংলাদেশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি যথাক্রমে ১৯৯১ ও ১৯৯২ সালে ।
নব্বই দশকে কবিতা ও প্রবন্ধ দিয়ে লেখালেখির সূচনা। মূলত কবি,গল্প ও প্রবন্ধের পাশাপাশি শিশুসাহিত্য রচনায় বিশেষভাবে অনুরক্ত। জাতীয় দৈনিক প্রথম আলো, সমকাল, ইত্তেফাক, সংবাদ, জনকন্ঠ, আলোকিত বাংলাদেশ, করতোয়াসহ চট্টগ্রামের দৈনিক আজাদী, পূর্বকোণ, সুপ্রভাত বাংলাদেশ,পূর্বদেশে বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। এ ছাড়া সচিত্র বাংলাদেশ, মাসিক উত্তরাধিকার,মাসিক শিশু ও সুন্দরমে লিখে থাকি। ২০১৪ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে দুটো বই- প্রথম কাব্যগ্রন্থ 'মায়াবী রোদের ডানা' (শুদ্ধস্বর,ঢাকা) ও 'চড়ুইভাতির লাল টিপ' (শৈলী প্রকাশন-চট্টগ্রাম)।
গবেষণা অভিসন্দর্ভ - নদী কেন্দ্রিক উপন্যাসে বাঙালির জীবন।
পেশাগত জীবনে একজন নিবেদিত শিক্ষাসেবী; শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
সাম্প্রতিক মন্তব্য
- সাপলুড়ু - শেহজাদ আমান
- ওই দেখো, মানিকজোড় যায় - তানবীরা
- তোমার জন্যে লাল গোলাপ - তানবীরা
- ডাহুক ও রাতের মানচিত্র -৪ - তানবীরা
- ডাহুক ও রাতের মানচিত্র -৩ - তানবীরা
- নিজস্ব নিবাস - বিষণ্ণ বাউন্ডুলে
- ছায়া ও টিকটিকির সঙ্গে সংলাপ - অকিঞ্চনের বৃথা আস...
- ডাহুক ও রাতের মানচিত্র -১ - বিষণ্ণ বাউন্ডুলে
- অধরা - মুহাম্মাদ আমানুল্লাহ
- ময়নামানব - শামান সাত্ত্বিক





যদিও বুঝি নাই তবুও আশারাখি কোন একদিন কবিতা বুঝবো
ভালো
হুম!!
নামটা সুন্দর।
তরমুজের উপমা ভাল্লাগেনাই।
আরও লিখতে থাকেন। ভাল থাকেন।
প্রিয়,
শুভেচ্ছা নিন। আপনাকে অনেক অনেক ভালোবাসা।
আপনার মতামত আমার বেশ ভালো। হ্যাঁ, সব উপমা উপমা হয়না, সবার ভালো লাগে না সমানভাবে। আজকে (০২.১১.১২ইং ) প্রথম আলোর গোল্লাছুটে একটি লেখা এসেছে-পড়ে মতামত জানানোর অনুরোধ থাকলো। আবারো ধন্যবাদ।
মন্তব্য করুন