নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন
গত দুই দিন থেকে বিভিন্ন নাটকীয়তা শেষে আজ জনগণের স্বতষ্ফুর্তায় সম্পন্য হলো নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া নির্বাচন নিয়ে কোন পক্ষেরই অসন্তুষ্টি নেই। তবে বাংলাদেশের চিরন্তন নিয়মে কেউ কোন কিছুই ঠিক ভাবে মেনে নিতে পারে না। যেমনটা পারছে না আওয়ামীলীগের প্রার্থী শামীম ওসমান।
কারচুপি করে তাকে হারানো হচ্ছে। আর তাতে তার দলেরই কোনো অংশের সমর্থন রয়েছে।
রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে শামীম সাংবাদিকদের বলেন, "শামীমকে হারাতে ওয়ান-ইলেভেন, বিএনপি, জামায়াত সবাইকে এক হতে হয়। এখানে আইভীকে জেতাতে তাই হয়েছে। জামায়াত ফাইন্যান্স করছে, সে টাকা পেয়েছে পুলিশ।" - শামীম ওসমান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
কিছু ব্লগারের ফেসবুক স্টেটাস:
ব্লগার অমি রহমান পিয়াল
আওয়ামী লীগ আর বিএনপি দুই পক্ষই যদি তাদের মনোনীতদের নিয়া মজাই লয়, তাইলে কেম্নে কি? 
ব্লগার জ্বীনের বাদশা:
শামীম ওসমানের আজকের বক্তব্যগুলো আবারও প্রমাণ করছে যে নির্বাচন নিরপেক্ষ হবে কি হবেনা তা নির্ভর করছে পুলিশের ভুমিকার উপর। মানে সরকার পুলিশকে যে নির্দেশ দেবে সেভাবেই হবে। যেমন আজ পুলিশকে নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।
ব্লগার রাসেল আশরাফ
আমার হাত-পা বাঁধা। অনেক কিছুই আমি বলতে পারি না। আমি বিশ্বাস করি, আমি জয়ী হব। কিন্তু আজ সারা দিনে যা হয়েছে, তা কোনোভাবেই কাম্য ছিল না। পুলিশ প্রশাসন আইভীর পক্ষে কাজ করেছে। আমি সঙ্গে সঙ্গেই জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। সবকিছু এমন সাজানো হবে জানলে আমি কখনোই নির্বাচনে অংশ নিতাম না।’ ............কথাটা মনে রাইখো বাপজান!!!!!!!
ব্লগার নরাধম
আগামী নির্বাচনে আ'লীগের ভূমিধস বিজয়ের ফর্মূলা: প্রত্যেকটা আসনে দুজন লীগ সমর্থক প্রার্থী দিতে হবে। একজনকে সমর্থন দিবে আ'লীগ, অন্যজন জিতে আসবে, আ'লীগের প্রতি ঘৃণা দেখানোর জন্য লোকে তারেই ভোট দিবে। নির্বাচনের পর বিরোধীপ্রার্থী আ'লীগে যোগ দেবে!
ব্লগার শেরিফ আল সায়ার
শামীম ওসমান হইল শেখ হাসিনার দুষ্ট ছেলে। তাকে নির্বাচনে মনোনয়ন না দিলে দুষ্ট ছেলের দুষ্টামীতে হাসিনার বেজায় সমস্যা হতে পারে। তাই দুষ্ট ছেলেকে মনোনয়ন দিয়া দিল। তবে তিনি আশা করেন আইভী এবারের নির্বাচনে জিতবে। দুষ্ট ছেলে হাইরা গেলে বলবে, “বলছিলাম না? দুষ্টামী কইরো না। এবার তো শিক্ষা হলো? এবার আইভীর সাথে মিলামিশা থাকে।” 
এখনো পর্যন্ত নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ডা: সেলিনা আইভি ব্যাপক ভোটে এগিয়ে আছে। ফলাফল ঘোষনায় কোন নয়/ছয় না হলে আমি ডা: আইভির বিজয় দেখতে পাচ্ছি।
এখনা পর্যন্ত ফলাফল দেখা যাচ্ছে
মোট কেন্দ্র : ১৬৩..।...।..... প্রাপ্ত ফলাফল ৮৮
ডা. আইভি (দোয়াত কলম) পেয়েছেন ১,০৪,২৫৫ ভোট
শামীম ওসমান (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৩৬,৯৬৪ ভোট।
সোর্স: এটিএন বাংলা।
অন্য সূত্রে প্রাপ্ত ফলাফল:
এখন পর্যন্ত ফলাফল দোয়াত কলম: ১,০৪,২৫৫ দেয়াল ঘড়ি: ৩৬,৯৬৪ মোট ৮৮টি কেন্দ্রের ফলাফল





আইভির ফেসবুক গ্রুপ অনুসারে ফলাফলঃ
দোয়াত কলম:১,১৯,২০০
দেয়াল ঘড়ি:৪৩৩৯০
মোট ১০০টি কেন্দ্রের ফলাফল
আইভির সমর্থকদের উল্লাস :

ছবি: বিডিনিউজ২৪.কম
মোট কেন্দ্র - ১৬৩
ফলাফল প্রকাশিত মোট কেন্দ্র- ১০৫
আইভি - ১,২৩,৩৫৫
শামীম ওসমান - ৪৫,৭৩০
সুত্রঃআইভির ফেসবুক গ্রুপ
শামীম ওসমানের মত একজনকে জনগন ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করছে। এটা একটা ভাল লক্ষণ।
এখন পর্যন্ত ফলাফল: দোয়াত কলম:১,২১,৮৭৯ দেয়াল ঘড়ি:৪৭,২৬১ মোট ১০৬টি কেন্দ্রের ফলাফল
সুত্রঃআইভির ফেসবুক গ্রুপ
এখন পর্যন্ত ফলাফল: দোয়াত কলম:১,২৭,৭৬০ দেয়াল ঘড়ি:৫২,৩৯৫ মোট ১১৪টি কেন্দ্রের ফলাফল
সুত্রঃআইভির ফেসবুক গ্রুপ
কোরবানীর ঈদটা ভালো কাটবে উনার। কারণ এবারের গরুটা ছিলো ইয়া মোটা-লম্বা। আর জবাইটাও হয়েছে কায়দামতো।
আগেই বলেছিলাম, উনি রাজনীতিতে অনেক ম্যচিউর হয়ে উঠেছেন।
উনি কেডা? বুবুর কথা কইতেছো নাকি?
আস্তে কন। দিনকাল ভালু না।
আরেকটা কথা বলদটা কিন্তু ভালই খোদাভক্ত ছিলো।
নিজের গোয়ালের গরু এভাবে জবাই করে ভালো করেন নি উনি।
মাংস কেমন টেশ সেইটা কও।প্রতিদিন ফ্রী টিভি দেখি আজকে লিঙ্কগুলা কাজ করতেছে না।

গরুটার সঙ্গে আজকে দেখা হয় নাই যাহোক
রাজনীতিতে আপন-পর চিন্তা করা আর নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানা একই কথা। গরুটা নিশ্চই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে।
মোট কেন্দ্র - ১৬৩ ফলাফল প্রকাশিত মোট কেন্দ্র- ১১৯ আইভি - ১,৩৫,৬০৪ শামীম ওসমান - ৫৩,৩৪৪
এখন পর্যন্ত ফলাফল:- দোয়াত কলম:১,৪৭,৩৬০ দেয়াল ঘড়ি:৫৮,৩৮৭ মোট ১২৮টি কেন্দ্রের ফলাফল
পাতানো ম্যাচ ক্রিকেট থেকে রাজনীতিতে...
বি এন পির কি কোন ভাল প্রার্থী ছিল না??? আর সময় পাইলো না সে নির্বাচন থেকে সরে দাঁড়াবার? কেম্পিং শেষ হবার পর উনি সরে দাড়ালেন?? হাসব না কাঁদব নাকি শোক বানী দেব?????
আর কী?? খেলাতো শেষ হইল। তবে একটা জিনিস হয়েছে তা হচ্ছে রাজনৈতিক দল গুলিকে প্রার্থী দেবার আগে এখন থেকে চিন্তা করে দিতে হবে টাকা বা প্রভাব বা ভালবাসা থাকলেই তাকে মননোয়ন দেয়া যাবে না।
আওয়ামিলীগ যাদের সমর্থন দেবে তারাই হারবে এটা খুব স্বাভাবিক। এটা আওয়ামিলীগার রাও বুঝেছে তাই এই কৌশলই অবলম্বন করছে--একনজকে মনোনয়ন দেবে অন্য জনকে বলবে মাঠ ছাড়বে না ,।
ব্লগার নরাধম
আগামী নির্বাচনে আ'লীগের ভূমিধস বিজয়ের ফর্মূলা: প্রত্যেকটা আসনে দুজন লীগ সমর্থক প্রার্থী দিতে হবে। একজনকে সমর্থন দিবে আ'লীগ, অন্যজন জিতে আসবে, আ'লীগের প্রতি ঘৃণা দেখানোর জন্য লোকে তারেই ভোট দিবে। নির্বাচনের পর বিরোধীপ্রার্থী আ'লীগে যোগ দেবে!....
দারুণ নির্বাচন।
ডা: সেলিনা হায়াত আিইভি(মেয়র, নারায়নগঞ্জ সিটি করপারেশন)
আপনার এ বিজয় বাংলাদেশের এক নতুন ইতিহাস ।
ধন্যবাদ
মদাতী ইউনিয়ন পরিষদ।
কালীগঞ্জ,লালমনিরহাট।
মন্তব্য করুন