জীবন...
জীবনের অর্থ কী? জিজ্ঞেস করেছিলাম অনেককে......বুঝেছিলাম কারো কাছেই পাবোনা এর সঠিক উত্তর....অবশেষে যার কাছে উত্তর পাবো বলে ব্যাকুল হয়ে জানতে চেয়েছিলাম, সে দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলো, জীবন মানে নাকি লাইফ....আর লাইফটা জীবন.... এমনটাই নাকি জীবন। কী অদ্ভূত উত্তর!
এরপর আর কখনো কোনদিন কারো কাছে জানতে চাইনা, জীবনের মানে। জীবনের মাঝে জীবনকে বন্দী করে বেচেঁ থাকা! এটাও তো জীবন। একটা সময় ছিল, আমিই কতজনকে বলেছি জীবনের অর্থ। কত তত্ত্ব-জ্ঞান, কত ভারী-ভারী বাক্য, শক্ত শব্দ দিয়ে বুঝিয়েছি। সেই আমিই কিনা বুঝতে পারিনা জীবনের নিগুঢ় অর্থ কী? এ যেন নিয়তির নির্মম উপহাস!
এই উপহাস নিয়ে আজ বেঁচে থাকার লড়াই। জানি , বুঝতেও পারছি, অনুভূতিহীনভাবে বেঁচে থাকার কোন মানে হয়না। তবুওতো বেঁচে থাকা, কাজে ডুবে থাকা, প্রতিযোগিতা.....আরো কত কি? অনুভূতি ছাড়া কি মানুষ বাঁচতে পারে? কতদিন পারে? চিকিৎসাবিদরা কী জানেন? এ নিয়ে কোন বিশেষজ্ঞ অভিমত কী পাওয়া যাবে? আমার খুবই জানতে ইচ্ছে করছে, খুবই! কতদিন বাঁচা সম্ভব?
এসব হতাশা নিছক নয়। নয় শুধু আবেগের কথামালা! এসবই তো জীবনের সত্য-সরলভাষণ.................................................................................





অসাধারন!
হুম।
খাঁটি কথা
জ্ঞানের কথা 
মন্তব্য করুন