চিঠি: আত্বার সাথে বেঈমানী
...করোনা তুমি, দোহাই লাগে তোমার... আর যাই করো বেঈমানী করোনা, তোমার আত্বার সাথে। তোমার মন কি চায়, আগে জিজ্ঞেস করো, খুব ঠান্ডা মাথায় ভেবে তুমি ঠিক করো। যা তুমি করছো, তা কি তুমি চাও? তোমার আত্বা যেটা চায়, সেটা যদি করো, তাহলে তুমি ঠিকই আছো। আর যদি তোমার আত্বা যা চাইছে, তুমি নানা অজুহাতে, বিভ্রান্তি কিংবা শংকায় ভুগে করতে পারছো না, করছো না; তাহলে প্লিজ তুমি এখনই নতুন করে ভাবো, সাহস সঞ্চার করো। তোমার চারপাশের সবাই তোমাকে সহায়তার হাত বাড়িয়ে দেবে। দোহাই লাগে, ছলনা করোনা, ছলচাতুরী করোনা, মিথ্যার আশ্রয় নিওনা। এই জগতের আর কেউ না হোক, তোমার নিজের কাছে তো জবাবদিহিতা, স্বচ্ছতা থাকা চাই। যদি আমি সেই স্বচ্ছতা তোমার কাছ থেকে আশা করে থাকি কিংবা দাবি, আর তা যদি আমার ভুল হয়, আমি ক্ষমাপ্রার্থী।
করজোরে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর কখনো বলবো না, তোমার কি করা উচিৎ, কোনটা ঠিক, কোনটা ভালো অথবা মন্দ। তোমার পূর্ণ স্বাধীনতা এবং স্বার্বভৌমত্ব দিয়ে, তোমার মত করে তোমাকে চলবার অধিকার দিয়ে আমি শুধু চেয়েছিলাম একটু স্বচ্ছতা থাকুক আমার কাছে, কিছু না লুকোতে হোক আমার কাছে। কোন কিছুর অজুহাতে কেন তুমি যা করছো, তা লুকোতে হবে আমার কাছে? কেন তুমি যা করছো তার কোন ব্যাখ্যা নেই। অথবা ব্যাখ্যা আছে ঠিকই তোমার কাছে, কিন্তু তুমি যা বলছো তা মিথ্যে। কেন মিথ্যা কথায়, মিথ্যা আবেগে, মিথ্যা স্বপ্নে তুমি প্রকাশিত আমার কাছে?
ভয় পেয়োনা, তুমি তোমার চাওয়া-পাওয়ার স্বপ্ন সম্ভাবনায় এগিয়ে যাবেই। শুধু আশা করি তুমি যেন সত্যি সত্যি তোমার মনের ভেতরের কথা, হৃদয়ের আওয়াজ-আকাঙ্খা, আত্বার প্রতিধ্বনি বিবেচনা করতে পারো। যাতে কোনদিনই আর এমন করে আত্বার সাথে বেঈমানী বেঈমানী করতে না হয়। আমি নেই তোমার দৃষ্টিসীমায়, ভালোবাসার যে সৎ-স্বচ্ছ-সত্য-প্রতিশ্রুতিশীলতার শিক্ষা নিয়েছি, সেই পরিচ্ছন্ন ভালোবাসা নিয়ে বেঁচে থাকা অথবা হতাশার কালো মেঘে ঢেকে যেতে, হারিয়ে যেতে, তোমাদের দুনিয়া ছেড়ে চলে যাওয়া আমার ভবিষ্যৎ। তোমার আগামী দিন আলোকিত হোক, হোক স্বর্নময়। ভালো থেকো!





আত্মা (ত এর সাথে যুক্ত ম ) সঠিক বানান । বানানটা খুব চোখে লাগছে।
শুভকামনা।
ভাল থাকুন।
আশা করছি আপনার চিঠি তার কাছে পৌঁছবে।
শুভকামনা
তিনি কী এবি দেখেন

আপনাদের জন্য শুভকামনা
মন্তব্য করুন