তব মুখ সদা মনে...
গানটি সবাই পছন্দ করে না হয়তো, জানি রবি ঠাকুরের গানগুলি সবাই শুনতেও চায়না আর আজকাল। যাকেই বলি, দেখি পাশকাটানো ভাব। তাদেরকে বোঝাতে পারিনা, সব অবস্থার, সব ধরনের পরিস্থিতির ও মূহুর্তের গান আছে কবিগুরুর.................
একজনের কাছে সারা পেয়েছি, আমার মত আনন্দচিত্তে তাকেও শুনতে দেখেছি, পুলকিত হতে দেখেছি..............
আপনি আনন্দে আছেন! কষ্টে বেদনাবিধূর! চমকিত! পুলকিত! শুভেচ্ছা জানাবেন! আমন্ত্রণ-আগমন অথবা বিদায়....জানাবেন ভালোবাসা....মরবেন প্রেমে.............
তবে, কান দিয়ে নয়, মন দিয়ে হৃদয় পেতে শুনুন.........................
..........তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ।।
যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ।।
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা ।
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমি সে হয় সারা ।।





জানি রবি ঠাকুরের গানগুলি সবাই শুনতেও চায়না আর আজকাল....... তাই? ওছাড়া আর কি গান আছে?
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ।।
যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ।।
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা ।
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমি সে হয় সারা ।।
ধন্যবাদ, এমন সুন্দর পোস্টের জন্য।
ঠাকুরমশাইএর গান পছন্দ করে না কিডায়? কি কন? আজকালকার ড়ক পুলাপান পর্যন্ত ঠাকুরমশাইএর গান গায়।
গানতো বুঝলাম কিন্তু লেখা কোথায়? আপনার বক্তব্যতো পেলাম না। আরো একটু বড় করে লিখবেন প্লীজ।
মন্তব্য করুন