ইউজার লগইন

কে?

অন্য কারো নয়, নিজের ব্যাপারেই জানতে চাইছি! কে! কে আমি? অস্তিত্ব নিয়ে যে সংকট দেখা দিয়েছে, তার কোন সীমা-পরিসীমা নেই। ভাষণে বিরোধী দলের নেতারা সরকারের চৌদ্দগুষ্টি উদ্ধার করেন; তখন বলেন, দেশে নাকি সংকট আর সংকট। নয়াপল্টনের মুহুর্মুহু করতালি, স্লোগানে-স্লোগানমুখরতা আর বলিষ্ট কন্ঠের গগণবিদারী ভাষণের সীমা ছাড়িয়ে রৌদ্রতপ্ত ঐ আকাশের দিকে এক মূহুর্ত তাকিয়ে আপনমনে বলছিলাম, কেউ কি আছে আমার সংকট নিয়ে কথা বলার.....................

ক'টায় ঘুমাচ্ছি জানিনা, কখন উঠছি জানিনা সে সময়ও। হঠাৎ নিজেকে উদ্ধার করছি, রাজপথে, অফিসে, কাজে... দৌড়াচ্ছি...দ্রুত বেগে দৌড়াচ্ছি আমি.....সময় নেই মোটে....কারো সাথে কথা বলার, কারো সাথে দেখা করার, নিজের একদম দরকারি, নিত্যদিনের কাজগুলো করার, যেমন ধরো, নখ কাটার। আসলে সময় নেই, এত ব্যাস্ত যে সময় পাচ্ছিনা।

বাজে কথা একদম! কেন সময় থাকবেনা, কি এমন লাটসাহেব হয়েছি, কি এমন বড় অফিসার আমি! সময় নেই আবার! গুলবাজি....! হা...হা.....
মাঝে মাঝে একজন আমার এসএমএসের প্রতিউত্তরে এমন ‍"হা!হা!" পাঠায়। তিনিও জানেন, আমি মানসিকভাবে অসুস্থ.... পাগল বলা ঠিক হবে কিনা জানিনা। এখনো তেমন অসুস্থতা কাজ করছে, তবে শারিরীক অসুস্থতা অনুভূত হচ্ছে বেশ। সকাল থেকেই বুঝছি ভেতরে আমার অনেক জ্বর। ভুলে থাকছি, ভুলে থাকতে চাইছি। দাড়িয়ে থাকতে পারছিনা, তবুও দাড়িয়ে থেকে, জেগে থেকে বুঝতে চেষ্টা করছি আমি কি অসুস্থ? আমার কি অনুভূতি আছে? আমার কি বোধ আছে?
আমি কে? কার ভাই? কার সন্তান? কার বন্ধু? কার স্নেহাষ্পদ? কার আদরের? কার............

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

একজন মায়াবতী's picture


তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। শুভ কামনা। Smile

আবেগী বালক's picture


আপনাকে কি আর বুদ্ধি দেবো আমি নিজেই ভুক্ত ভোগী । যা হোক ভাল থাকুন এ কামনা করি ।

টুটুল's picture


আমি কে? কার ভাই? কার সন্তান? কার বন্ধু? কার স্নেহাষ্পদ? কার আদরের? কার............

আপনি মানুষ Smile ... এটাই সব Smile

তানবীরা's picture


উতলা মন ?

নিশ্চুপ প্রকৃতি's picture


তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন... শুভ কামনা... Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.