বুক ভরা ব্যথা
ঢাকা পারলিনারে তুই মোর রাঙ্গামাটিরে ভূলিয়ে দিতে,
পারলিনারে মোর নিঃসঙ্গ জীবনে ছন্দ ফেরাতে,
পারলিনারে মোর ধূসর হয়ে যাওয়া স্বপ্নগুলোকে রঙিন করতে,
তুই দিলেনা কিছু বরং কেঁড়ে নিলি মোর অনেক কিছু,
আজ গড়াগড়ি খায় মোর স্বপ্নগুলো তোর পথের ধূলোয়,
আজ মিশে গেছে মোর স্বপ্ন গুলো তোর উড়ন্ত ধোয়ায়,
ভালো লাগে না তোর এসি এর শীতল হাওয়া,
ভালো লাগেনা তোর উচ্চ উচ্চ দালানের ছায়া,
মনে পড়ে যায় মোর রাঙ্গামাটির মায়া,
মনে পড়ে যায় মোর সবুজ গাছের ছায়া,
আমি যাবো আমি যাবো যাবো ফিরে তোরে রেখে,
কাঁদিস না তুই মোরে হারানোর শোকে,
আমি বুঝিরে তোর কষ্ট তুই এমন ছিলি না,
নিষ্টুর মানুষেরা এমন বানিয়েছে তোমায় তুই কাঁদিস না,
এটাইতো বড় মিল তোর আর আমার মাঝে,
হায়রে কি দিলাম আর কি পেলাম,
মানুষ বড় নিষ্টুররে,
তুই কাঁদিস না শুধু দিয়ে যা দিয়ে যা আমার মত করে,
তুই দেখেছিস যারে দিয়েছিলাম ভালোবেসে বুকে ঠাই,
সে আজ মোর বুক ভেঙ্গে দিয়ে যায়,
কাঁদিস না কাঁদিস না তুই মনটারে শক্ত কর,
এক বুক ব্যথা মোর সাথে সুর ধর;
"আজ আমি বেঁছে আছি বলে মোর কদর বুঝবি নারে,
বুঝবি তখন যখন আমি থাকবো নারে,"





সুন্দর সুন্দর। শুধু AC'টাকে এসি করে দেন।
আর আপনার নিজের সম্পর্কে লেখা কথাগুলো চমৎকার।
আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
তুই লাল পাহারের দেশে যাহ, হিথাক তুহার মানাইছে না রে!
আপনার লেখাটা পড়ে গানটা মনে এলো! আসলেই নিজের জায়গার কাছে কিচ্ছুরই তুলনা নাই!
আমি আপনার এই লেখার আগে আপনার প্রোফাইল পড়ছিলাম, দারুন করে নিজের কথাগুলো লিখেছেন!
আপনার প্রোফাইলের লেখাগুলো খুব সুন্দর লাগলো...
আপনার লেখা ও প্রোফাইলের লেখা, দুইটাই ভাল লাগলো।
আপনি আসলেই সহজ। আমাদের কারো প্রোফাইলে আমাদের এতো বিশদ পরিচয় পাবেন না
মন্তব্য করুন