কবিতা: স্বপ্ন
আমি এক স্বপ্ন দেখেছিলাম
স্বপ্নটা ছিল একটি কাক নিয়ে
হ্যাঁ! কালো কাক;
ওটা লাল চোখে চেয়েছিল মোরপানে।
এক অনাকাঙ্খিত চিন্তা
আমাকে উন্মাদ করে দিচ্ছিলো
সমস্ত আত্নশক্তি দিয়ে
আমি চেষ্টা করছিলাম স্থির থাকতে
কিন্তু ঐ রক্তবর্ণা চোখে
কেমন যেন এক ভাষা ছিল
আমার অস্তিত্তকে ভয়ার্ত এক খাঁচায়
বন্দি করে দিচ্ছিলো
ঐ স্তির দৃষ্টি
ভাবনা এসেছিল মনে
এই রক্তবর্ণে কেন এত আকর্ষন?
ঐ চোখে কি আছে হারিয়ে কোন অনুভূতি?
যা ছিন্ন করতে চেয়েছিল কোন
তীব্র আকর্ষন-
ব্যাথিত হৃদয়কি আমার
ভেসেছিল রক্তস্রোতে?
আমার মনের চিন্তাগুলো কেমন যেন
খাপছাড়া হয়ে যাচ্ছিলো
চিন্তাশক্তি হারিয়ে যাচ্ছিলো-
আর মনের কোণে ভেসে
আসছিল কোন স্মৃতি
“কোন পৃথিবী সৃষ্টির মূহুর্ত
সে ছিল আমার পৃথিবী
সৃষ্টি আমার মাধ্যমেই
আমি, তুমি আর তিনি এ তিন নিয়ে
যে সংসার।“
বেদনায় বুক চিড়ে যাচ্ছিলো
ঐ রক্তলাল!
আমার ভাবনায় উদয় হচ্ছিলো
মানব মনের এক অন্তর্নিহিত
বাক্য:
যদি হারিয়েই যেতে চায়
তবে কেন ফিরে আসে
সপ্নে, স্মৃতিতে?





স্বপ্ন বানানটা ঠিক করে দিবেন?
কাকের চোখ লাল কেন?
আমি জানিনা কেন কাকের চোখ লাল ছিল. মনে হয় ভয়ের দিক ছিল তাই, হরর মুভিতে দেখেন না লাল চোখের কাক.
ভালো
মন্তব্য করুন