অপ্রকাশিত ভালবাসা
যে ভালবাসার কথা
বলা যায় না কোনদিন,
যে ভালবাসা প্রকাশ পায় না,
সে ভালবাসা চাঁদনী রাতের আলো হয়ে জোছনা ছড়ায় দিকে দিকে
জোছনার কিরণকে উজ্জ্বল থেকে করে উজ্জ্বলতর।
সে কিরণের ছোঁয়া তাই হৃদয়কে করে কোমল
মনের অনুভূতিতে যোগ হয় ফুলেল সুভাষ।
প্রেমের পূজারী তাই চাঁদনীকে পুজা করে
আর চাঁদনীরে খোঁজে ভালবাসার প্রতি প্রহরে প্রহরে।
তাই চাঁদনীতে সাগর আসে তীরের কাছে
জোছনা রাতের এ মিলনমেলায় তার যেন পেতেই হবে প্রিয়াকে।
আর প্রিয়ার হৃদয় খোঁজে প্রিয়ের হৃদয়;
চাঁদনী রাত তাই প্রেমের, চাঁদনী রাত তাই ভালবাসার।
২৭-১২-১২, জাজিরা।





সুন্দর। এটা কি আগে কোথাও পড়েছি?
পুলক ভাই এত লম্বা ডুব দিলে ক্যাম্নে হপে?!
আমি তো এতা লিখেছি ২৭ তারিখ। মনে হয় পড়েন নি আগে। আর মাঝে মাঝে দুব দিতে হয় নয়তো মনি মুক্তা পাব কোথায়!
এত ডুব দিয়েন না,
শেষে হারাইয়াই যাইবেন!
হারাইয়া তো যাবোই একদিন। তার আগে কিছু মনি মুক্তা উদ্ধার করতে পারি কিনা দেখি বিশাল সমুদ্র থেকে.।।।
যে ভালবাসা প্রকাশ পায় না
মন্তব্য করুন