খুব সকালের স্বপ্নেরা
সকাল সকাল এক স্বপ্নের করাঘাতে
দরজা খুলে দেখি--
সীমান্ত পেরিয়ে কতিপয় অতিথি এসেছেন।
চোখে তাদের ভারী বিষন্নতা, চেহারা মলিন
পা ধুয়ে দিলাম, হাত ধোবার জল দিলাম, উঠানে আসন পেতে দিলাম
তন্দুরের পাশে বসে সেঁকে দিলাম কিছু মোটা রুটি।
পুটলিতে করে অতিথিরা গত বছরের ফসলের গূড় এনেছিলেন।
যখন চোখ খুললাম, ঘরে কেউ ছিল না,
তন্দুরে হাত দিয়ে দেখলাম সেটা এখন ও নিভে যায়নি,
আর আমার মুখে মিষ্টি গূড়ের চটচটে স্বাদ যেন এখন ও লেগে আছে।
স্বপ্ন ছিল হয়তো।
স্বপ্নই হবে।
সীমান্তের ওপারে শুনেছি কাল রাতে গুলি চলেছে।
সীমান্তের ওপারে শুনেছি কাল রাতে কতিপয় স্বপ্নকে হত্যা করা হয়েছে।
------------------------------------------------------------------------------
[ আমার স্বপ্নগুলো খুব জ্বালায়; ঘুরে ঘুরে আসে, ঘুমের মধ্যে চমকে উঠি। সাথের সঙ্গীরা কেউ অবাক হয়, কেউ বিরক্ত, স্নেহশীল কেউ হয়তো আবার ঘুমাতে বলে, ঘুম পাড়াতে চায়।। আমি ঘুম থেকে উঠে চিন্তা করতে বসি।
বহুদিন আগে একটা গানের শুরুতে এই কয়টা চরন পেয়েছিলাম। অনেকের হয়তো পরিচিত এই লাইনগুলো। কবি গুলজার, ভারতে এই মূহুর্তে আমার অন্যতম প্রিয় কবি। কাঁচা হাতে অনুবাদ করলাম।]





আমার গুড় দিয়ে পরোটা খেতে ইচ্ছা করছে।

==================================
লিখা ভালো হয়ছে বহিন।আমি বুঝেছি তুমার কবিতা।
===================================
বৃষ্টি নিয়ে ই-বুকের লেখা পাঠান ৩০ ই এপ্রিলের মধ্যে এই ঠিকানায়:
amrabondhublog@gmail.com
ধন্যবাদ, বড়ভাই। কবিতাটা আমার না, এরম লিখতে পারলে জিউ জুড়াতো।
বৃষ্টির কাছে লেখা আমার একটা খোলা চিঠি আছে। বহু আগে লিখেছিলাম ইংরেজীতে। তখনো অভ্র আসেনি, তাই বাংলায় লেখা শুরু করিনাই। যদি অনুবাদ করার সময় পাই, ইমেল করে পাঠাবোনি।
আরে অনুবাদটা যেহেতু আপনি করেছে সেহেতু এটা আপনারই।
আর সময় এখনো আছে। ধীরে সুস্থে খোলা চিঠিটা পাঠায় দিন।
জিউ কী?
মন,প্রাণ মনে হয়।
রাজশাহীর কিছু আঞ্চলিক ডায়লেক্টে জিউ মানে জীবন।
অনুবাদ হিসেবে না, মৌলিক লেখা হিসেবেই পড়লাম। আর অনুবাদ করে ফেললে সেইটাও তো মৌলিক-ই হয়ে যায়। আসল কথা হলো- ভালো ;লাগল
ধন্যবাদ রিশাদ।
খুব সুন্দর !
সহমত, কবিতাটা মারাত্মক সুন্দর।
আর কমেন্টের জন্য ধন্যবাদ।
সুন্দর। মূলটাও দিয়ে দিতেন
ধন্যবাদ! মূলটা নাই আমার কাছে।
অনুবাদ ম্রাত্মক হয়েছে! আরো প্রচুর পরিমাণে চাই।
প্রচুর পরিমানে? নিজেরে দেখি ইন্ডাট্রয়ালাইজড করতে হবে।
আছেন কেমন?
ভালো আছি
আপনার কাঁচা হাতের অনুবাদ দেখে মুগ্ধ হয়ে গেছি।
মূলটা পড়তে চাই,
তারপর অনুবাদ নিয়া বলবো
মূলটা টেক্সট আকারে নাই আমার কাছে।
একটা গানের শুরুতে পেয়েছিলাম লাইনগুলো। এইখানে শুনতে পারবেন।
এবার অনুবাদের কথা বলেন।
অনেক অনেক ভাল লাগল।
শুভকামনা।
ধন্যবাদ!
ভাল লাগল।
শুভকামনা।
আপনাকে দেখিনা কেন আজকাল? ভালো আছেন তো?
মাত্র ২ টা?
মন্তব্য করুন