আমার হিজাব আমার পরিচয়
দূর থেকে হিজাব পরা কাউকে দেখলেই সমস্ত আকর্ষণ তার দিকে চলে যায়। সে মুসলিম। সেও আমাকে দেখে অবাক আর খুশি হয়। যেন রাস্তায় কোন বন্ধুর সাথে হঠাৎ দেখা। কাছাকাছি আসতেই হাসি মুখে সালাম দিই দুজনেই। কথা হয় না। দু'জন দু'জনের রাস্তায় চলে যাই। কোন ভাষায় কথা বলব জানি না। সে কোন দেশের তা তো জানি না। তবে সে মুসলিম। তাই মনটা আনন্দে ভরে উঠে , আপন মানুষ দেখার আনন্দ যেমন সে রকম। ঈদের দিন বা ঈদের পরের বন্ধের দিনগুলোতে শপিং মল বা পাকর্ে, মুসলিম দেখে ঈদের শুভেচ্ছা জানাই।"ঈদ মোবারক" বলতে পারায় যে এত আনন্দ, আগে জানতামই না। আফ্রিকান নিগ্রোও কত সহজে বুঝে ফেলে। সারা পৃথিবীর সব মুসলিমদের একটা জানা ভাষা। আমার হিজাব আমাকে এই আনন্দ হাতে তুলে দিয়েছে। হিজাব না থাকলে কি এত সহজে বুঝত আমি মুসলিম? জাপানী বা অন্য দেশের অন্য ধমর্ের মানুষরাও সহজেই বুঝে আমি মুসলিম। সুযোগ পেলে, বলে, তোমরা মাথায় কাপড় পর বলে, তোমাদের খুব সুন্দর লাগে। তোমরা মুসলিম , ইসলাম দেশের মানুষ তাই না? হাসি মুখে জবাব দিই। তারপরই বলে, মুসলিম ভয় পাই। ইসলাম ধমর্ের মানুষ শুধু মানুষ মারে। আইএস। সব ধমর্ের মানুষই মানুষ খুন করে, কিন্তু ইসলাম ধমর্ের মানুষ একটু বেশি মানুষ মারে।
আর যারা একটু আইএস সম্পকর্ে জানে, তারা বলবে, তোমাদের কোরআনেই তো আছে মানুষ মারার কথা। তোমাদের ঈশ্বরই তো বলেছে অন্য ধমর্ের মানুষ মারতে। কিন্তু তোমরা নিজেদের ধমর্ের মানুষও মেরে ফেলো।
সোনায় সোহাগা হওয়ার আরেকটা ব্যাপার হলো কিছুদিন আগে। বাংলাদেশে জাপানী খুন। আগে আমার দেশের নাম বললে, বেশির ভাগ চিনতে পারলেও, কেউ বলত , ম্যাপের কোথায়? এখন চোখ বড় বড় করে বলে তুমি বাংলাদেশী? তোমাদের দেশে তো শুধু মানুষ খুন হয়। একজন জাপানীকেও মেরে ফেলেছে। তোমরা জাপানে আছো বলে বেঁচে আছো, ভাল আছো। দেশে ফিরে গেলে মেরে ফেলবে।
কিভাবে তাদের বুঝাব জানি না। শুধু একটা কথাই বলি, ইসলাম ধমর্ের মানুষ সবাই খারাপ না। আমার বাংলাদেশেরও সব মানুষ খারাপ না।
আড়ালে চোখে পানি আসে। রাগ, ঘৃণা বা কষ্ট না। কেমন একটা অভিমানে মন ভার হয়ে আসে।





'আফ্রিকান নিগ্রো'?? ইউ আর আ রেসিস্ট!
অদিতি আপা, আমারে ইংলিশে গালি দিলেন? পারলেন গালি দিতে?
মন্তব্য করুন