ফেইসবুক আর আমি
বাংলাদেশে ফেইসবুক জনপ্রিয়তা পাওয়ার সময়টাতে আমারও একটা একাউন্ট ছিল। বন্ধু মোটামুটি ১০০ পেরিয়ে ছিল ৬ মাসেই। সবসময় দেখা হয় এমন বন্ধুরাও ছিল। অনেক রাতই কেটেছে চ্যাট করতে করতে। কারও ম্যাসেজের উত্তর না দিলে বা দেরি হলে খুব বকা খেতে হত, তার উপর কোন বন্ধুর স্ট্যাটাসে লাইক বা কমেন্ট না করলেও দেখা হলে একচোট হত। আর আমার পোস্ট করা ছবিতে অপমান জনক কমেন্টও অনেকে করত। সত্য কথা একটু তিতা তো,,,, তাই ভাল লাগত না। সেই কারনে আগাম সতর্ক সংকেত না দিয়েই দিলাম একাউন্ট ডিএক্টিভ করে।
বন্ধুদের সাথে তো রোজই দেখা হয় , চিন্তা কি? তবে ঝামেলা হল তাদের থেকে দূরে এসে। নতুন দেশ, সব নতুন, নিজেকে গুছাতে গুছাতে বছর পেরিয়ে গেল যে কখন টেরই পাই নি। স্থির গতিতে এসে বন্ধুদের ছাড়া আর থাকতে পারলাম না। তাই ফেইসবুকে আবারও একাউন্ট খুললাম।
এবং অদ্ভুত ভাষার অচেনা দেশে যেন প্রবেশ করলাম। অনেকটা সিনেমার মত। ঘুম থেকে উঠে দেখে চারপাশের জগত অন্য রকম। ভাষা পরিবর্তনশীল। বাংলা ভাষাও পাল্টাবে একদিন জানতাম। কিন্তু দেশ থেকে চলে আসার এই কয়দিনে এত পাল্টে গেল? আমার প্রাণের বন্ধুও দেখি সে ভাষায় লেখে। বললাম, দোস্ত , জীবন কেন গেবন হয়ে গেল রে??
সে মহা উৎসাহে যা বলল তা থেকে মনে হল বাংলা ভাষা পাল্টে হচ্ছে মুরাদ টাকলা ভাষা নামক এক ভাষা। বাংলারই মত, একটু আলাদা। বললাম, বাংলা ভাষাটা তো খারাপ ছিল না। আর বেচারী আমি, দেশে গিয়ে নতুন ভাষা শিখতে হবে। নতুন দেশেও নতুন ভাষা শিখি, নিজের দেশেও নতুন ভাষা শিখতে হবে। আহারে আহারে..
যাহোক, মেনে নিলাম। ব্যবহার না করলেও অন্যের স্ট্যাটাস আর কমেন্ট বুঝার জন্য একটু একটু শিখতে শুরু করলাম। ভালই কাটছিল দিন। তবে আমার কপালে সুখ সইল না। এক মেয়েকে প্রশংসা করে পরলাম বিপদে। সে অপরিচিত বন্ধু। তার পক্ষ হয়ে তার একটু প্রশংসা করে ফেলেছিলাম বলে এত কঠিন কঠিন এত্তগুলো কথা সে লিখল । পড়ে মনে খুব কষ্ট পেলাম। অনেক কষ্টে তার রাগ ঠান্ডা করে বুঝালাম যে আমি তার প্রশংসা করেছি। তারপর সে বুঝল। তখন বললাম , তুমি এত রাগ করলে কেন? সে বলল, সে নাকি ভেবেছে আমি তাকে নিয়ে ঠাট্টা করেছি।
সেকেলে আমি তাই আর সাহস পেলাম না ফেইসবুকে থাকতে। হায়রে নবীন দল। নিজেকে নিজে ছোট করে , অপমান করে , বন্ধুকে সরাসরি বাজে গালি দিয়ে, অপমান করে , ছোট দেখিয়ে নিজেকে স্মার্ট ভাবছে। এটা ইন্ডিয়ান কালচারের সাথে মিলে। আমারা বাংলাদেশী বাঙ্গালী। আমাদেরও তো একটা কালচার আছে।
যাহোক ওরা নতুন, ওরাই পাল্টাবে পৃথিবী , বানাবে নতুন নিয়ম আর নতুন সংস্কৃতি। পহেলা বৈশাখে তো সবাই পুরানোকে ভুলে নতুনকে স্বাগত জানায়। সবারই নতুনকে স্বাগত জানানো উচিত। বাঙালা= বাংলা হলে জীবন=গেবন হলে সমস্যা তো নেই।।।
শুধু বেচারী আমি, এই সংস্কৃতির অংশও হতে পারব না ফেইসবুকও চালাতে পারব না।





আপ্নার ফেসবুক অভিজ্ঞতা ভালোই. ।।তবে নিজেকে খাপ খাইয়ে নিলে আরো ভাল হইল আপা
পুরাই একমত আপু। ...কদিন ধরে মেজাজ চরম খারাপ। কাউকে পিটাইতে ইচ্ছা করছে। ফেসবুকের কাউকে পাইলে তো ভালোই হয়। যে বালিকা আপনি প্রশংসা করায় কঠিন কঠিন কথা লিখছে তারে হাতের কাছে পাইতে মন চাচ্ছে। ...শারমিন, আপনার লেখা সময় পেলেই পড়ি। নিয়মিত লিখবেন। দোয় আর শুভকামনা রইলো।
ভালো লিখেছেন।
মন্তব্য করুন