বন্ধু হবার জন্য এলাম: হাত বাড়িয়ে দাও...
শুভ ব্লগিং। আমরা বন্ধু। আমিও এলম এই বন্ধুত্বে যোগদিতে। যদিও অন্য ব্লগে লিখছি বেশ কিছুদিন ধরেই, কিন্তু আমরা বন্ধু ব্লগে এই মাত্র পা দিলাম। নিবন্ধন করেই বেড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু ঐ মেসেজটা আমাকে একটু ভাবতে বললো, ‘কেন কোন লেখালেখি ছাড়াই বেড়িয়ে যাচ্ছি?’
তাই তো! আমরা বন্ধু ব্লগে এসে বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু না বলি তবে তো সৌজন্যবোধটুকু থাকলো কই? তাই সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। অন্য ব্লগে আমাকে কেউ কেউ চিনে থাকবেন। আশা করি এ ব্লগে একটা সাম্প্রদায়িকতা মুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটি পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে, তা চিরদিন থাকবে। বুদ্ধির মুক্তিই আমাদের কাম্য।
ব্লগিং আমার অত্যান্ত প্রিয় মাধ্যম হলেও, বর্তমানে আমি চোখের সমস্যায় ভুগছি। ইতোমধ্যে দু চোখে তিনবার করে লেজার সার্জারি এবং তিনবার করে ইনজেকসান নিতে হয়েছে। দৃষ্টি কিছুটা ঝাপসা। জানি না কতদিন এই চোখ ভাল থাকবে। তবে যতদিন আছে কামনা করি লেখালেখি করার চেষ্টা করে যাবো।
এসব সমস্যায় লেখায় বানান ভুল হতে পারে অথবা যান্ত্রিক ত্রুটি হতে পারে; তাই এ বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও বানান নিয়ে এতোটা সিরিয়াসনেস আমার মধ্যে নেই, কারণ আমি মনে করি ঐ সময়টুকু প্রুফরিডারের প্রাপ্য।
সবাই ভাল থাকুন। ধন্যবাদ।
বিনীত





ব্লগে স্বাগতম। লিখুন মন ভরে। লেখার চেয়ে আরাম আর কিছু নেই। আলস্যকে ঝাড়তে পারলেই হল।
ধন্যবাদ। ইচ্ছেটাই প্রবল, আমার লেখালেখি দূর্বল। কামনা করি আপানাদের সহযোগীতায় তা পূর্ণতা পাবে।
বন্ধু মনে ভরে লেখ আমাদের বন্ধুর চোখ অবশ্যই ভাল হয়ে যাবে। বন্ধু আমরা আপনার লেখা চাই সম সম্য তেমনি তোমার সুস্থ্যতাও।
ধন্যবাদ। আপনার জন্যও রইল শুভকামনা।
স্বাগতম... এবং বন্ধু দিবসের শুভেচ্ছা...
আপনার প্রতিও রইল শুভেচ্ছা।
এ বি তে স্বাগতম।
সুস্বাস্থ্য লাভে শুভকামনা থাকলো।
অনেক ধন্যবাদ আপনাকে।
চোখের সমস্যা আশা করি কাটিয়ে উঠতে পারবেন । শুভকামনা ।
আপনার জন্যও শুভকামনা।
আমরা বন্ধুতে স্বাগতম।
আপনার নিজেকে নিয়ে লেখাটা পড়ছিলাম আর ভাবছিলাম বানান ভুল করেন আবার সেটা লিখে রাখার কী আছে বুঝলাম না।পরেরবার শুদ্ধ করে নিলেই তো হয়।
সু স্বাগতম ।
আমরা বন্ধু ব্লগে আপনাকে সু-স্বাগতম! আপনার চোখের সমস্যার কথা গুলো পড়ে খারাপ লাগলো, ব্যক্তিগত ভাবে আমি আপনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, তিনি যেন আপনার চোখ দুটো স্বাভাবিক করে দেয়।
আর আপনার জন্য উপদেশ রইলঃ বেশিক্ষন পিসির সামনে বসে না থেকে প্রতি ৫মিনিট পরপর হাঁটুন ব্লাড সার্কুলেশন ভালো থাকবে এবং স্পনডাইলাইটিস এর সমস্যা থেকে পরিত্রান পাবেন। আর ঠান্ডা পানি দিয়ে চোখ দুটো ধোবেন।
ধন্যবাদ...
এবি তে সুস্বাগত।
আপনার চোখ ভাল হয়ে যাবে, ইন শা আল্লাহ।
ধন্যবাদ
মন্তব্য করুন