ভার্যাপতি যোগ
আজ সকাল থেকেই বাতাসে শীতের ধূলো উড়ছে,
সেই ধূলোর মধ্যে কি মানুষের অবয়ব তৈ্রি হয়?
তা নাহলে হায়, সেই ধূলো কেন তৈ্রি করছে তোমার মুখশ্রী?
কপালে লাল টিপের সাথে হালকা লাল ঠোঁট,
গলায় ছোপ ছোপ সুগন্ধি পাউডার যেন গ্রাম্যতা এনে দিয়েছে তোমাকে,
সেই সরলতায় খোঁপাভরা শিউলি ফুল আমাকে আমন্ত্রন জানায়;
আহ্, এবার আমায় পাগল কইবে পাড়ার লোকে,
নিন্দের সাথে তোমার সখীর হিংসে জুটবে কপালে;
তাই চুপচাপ রাতের অপেক্ষায় বসে থাকি,
ভালবাসার মাঝখানে হঠাৎই শরীরটা জীবন্ত হয়ে উঠে,
কামুক প্রেমিক হয়েও, তখন আর লজ্জা অনুভব করি না।।





এবি'তে স্বাগতম এস. এম. তাহমিদুর রহমান। আপনার কবিতা সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ
চমৎকার ওপেনিং হইছে
স্বাগতম এবি তে
আপনাকে ধন্যবাদ
বাহ্!
এটুকুই শব্দ দরকার ছিল
স্বাগতম। শুভেচ্ছা।
শুভেচ্ছা আপনাকেও
কামুক প্রেমিক মানে কি? লুল?
এবিতে স্বাগতম
জিহ্বা বের করে জবাব চাচ্ছেন?
ধূলা ধূলার আবরনই তৈরী করেছে। আপনের মাথায় অন্য চিন্তা তাই সবকিছুকেই তাহার মুখশ্রী মনে হচ্ছে।
পুরুষের প্রেম মানেই "কাম" ফল, এটা নতুন কিছু না
কবিতা ভালো লেগেছে
হে হে
এটি শৈলীতেও দেখলাম।
http://shoily.com/?p=3075
জুলিয়ান সিদ্দিকীর দৃষ্টি বড়ই তীক্ষ্ণ । তাকে ধন্যবাদ এবং কবিকে 'আমার বন্ধু'র নীতিমালা দেখবার আহ্বানঃ
গ. "আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ৪৮ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।
মন্তব্য করুন