একুশে ব্লগ
শুরু হলো পথচলা…
আমরা বিজয় রাখিব ধরে, আমরা শির রাখিব উচ্চ,
আমরা হবো না কখনো নত, সকল বিঘ্ন করিব তুচ্ছ।
আমাদের বিজয় আমাদের অনেক আত্মত্যাগের বিনিময়ে পাওয়া। আমাদের মা বোনদের সম্ভ্রমের, একমাত্র ভাইটির বুকের রক্তের, মায়ের গোপন মোনাজাতের ভেতর ডুকরে উঠা কান্নার, বাবার চোখের কোনে জমে থাকা অশ্রুর বিনিময়ে পাওয়া বিজয় আজো আমাদের হৃদয়ের বেদনাকে মিইয়ে না দিয়ে বরং বাড়িয়ে চলছে আরো। আমাদের সমাজের পরতে পরতে আজ অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি, মিথ্যাচার, ক্ষমতার অপব্যবহার আমাদের শান্তিপ্রিয় সমাজকে কোনঠাসা করে ফেলছে। আমাদের বুক ভরে শ্বাস নেওয়ার অধিকারও খর্বপ্রায়। চিৎকার করে বলতে গেলে গলা চেপে ধরে শাসকের হাত। তবুও আমরা মাথা নোয়াবার নই। তবুও আমাদের কন্ঠ চেপে রাখার সাধ্য কারও নেই। পৃথিবীর বুকে আমরাই একমাত্র জাতি যার শিকড় ভাষায় গ্রোথিত। আমরাই পৃথিবীর মানচিত্রে একমাত্র দেশ, যার ভিত্তিমূলে রয়েছে বায়ান্নর ২১শে ফেব্রুয়ারী’তে কিছু মেধাবীর, বুলেটের সামনে, ভাষার তরে, নির্ভীক বুকের তাজা রক্ত। এমন রক্তে ভেজা উঠোন এই বাংলাদেশের। আমরা সেই উঠোনের কথক। আমরা সেই দেশের বিজয়বার্তাবাহী শহীদদের অনুসারী।
একুশেব্লগ.নেট এর প্রকাশ আমাদের ভাষাকে সমুন্নত রাখতে, বাংলাদেশের এর চলমান অনিয়ম এর বিরুদ্ধে দীপ্ত কন্ঠে আওয়াজ তোলার তরে। একুশে ব্লগের যাত্রা শুরু হলো। যদিও পরীক্ষামূলক তবুও সকল বাঙালি সচেতন সত্তা আমাদের সাথে থেকে একসাথে আওয়াজ তুলবেন সেই প্রত্যাশা।
একুশে ব্লগ ব্লগারদের ইচ্ছা অনুযায়ী চলবে। একথা একুশে ব্লগ শুরুর প্রথম দিককার সময় থেকেই বলে আসছে। একুশে ব্লগ টিম এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। সাথে থাকবেন, পথ চলবেন একুশে ব্লগের সাথে, সেই কামনায় শুভ হোক আমাদের – মানে আপনাদের পথচলা।
ধন্যবাদ।
[এখনো পরীক্ষামূলকভাবে চলছে একুশে ব্লগ। তাই ব্লগীয় সমস্যাগুলো পাশ না কাটিয়ে কিংবা বিরক্ত না হয়ে মতামত পাতায় জানানোর জন্যে সকল একুশে ব্লগার কে সবিশেষ অনুরোধ জানানো হচ্ছে। একুশে ব্লগ আপনাদের ইচ্ছামাফিকই চলবে। তাই সাজিয়ে তুলুন আপনার ব্লগকে আপনার মতো।





ঞ. আমরা বন্ধু কারো বা কোনো কিছুর বিজ্ঞাপন প্রচারের জায়াগা হবে না।
খুব ভালো
মন্তব্য করুন