অন্যরকম সংজ্ঞা
জীবনটা এখন খুব বিদ্ঘুটে ধরনের হয়ে গেছে। যেখানে জীবনের সকল সংজ্ঞা পালটে গেছে। যেমন, এখন ভালোবাসা বলতে বুঝি যৌবনের চাহিদাকে, ইচ্ছা বলতে বুঝি স্বার্থ উদ্ধারকে, বন্ধুত্ব বলতে স্বার্থ উদ্ধারের হাতিয়ারকে, সামাজিকতা বলতে বুঝি ফেইসবুক-টুইটারকে, জ্ঞান বলতে বুঝি অযৌক্তিক বাতুলতাকে, ধর্ম বলতে বুঝি বিবেককে দিক নির্দেশনা দিয়ে ইচ্ছাকে আটকে রাখার যন্ত্রাংশকে, খেলা বলতে বুঝি কতগুলো ব্যবসাকে, ব্যবসা বলতে বুঝি অসৎ চতুরতাকে, ধনী বলতে বুঝি ভয়ংকর স্বার্থপর কূটচরিত্র মানুষকে, দরিদ্র বলতে বুঝি কতগুলো
অঙ্গহীন বিকৃ্ত মানুষকে, গুরুজন বলতে বুঝি অযথা জ্ঞানদানকারী দাতাদেরকে, সংগী বলতে বুঝি কয়েকজন হিংসুক প্রকৃ্তির প্রতিযোগীকে, স্ত্রী বলতে বুঝি বন্দী জীবনের আরেকটি গলার ফাঁসকে, মা-বাবার সংজ্ঞা সেও অনেক আগে পালটে গেছে। দিন বলতে বুঝি, আমার চাকরীদাতার কিনে নিয়ে যাওয়া সময়কে, সন্ধ্যা এবং বিকেল বলতে বুঝি আমার অনেকের মাঝে একাকী সময় পার করাকে। জীবন বলতে বুঝি আমার মধ্যরাতের পরের ২/১ ঘন্টা সময়টুকুকে, যেটুকু সময় আমি আমার নিজের মত করে বেঁচে থাকি এবং অত্যন্ত কিপ্টেমীর সাথে খরচ করি। এইটুকুও কেড়ে নেওয়াড় জন্য আমার ঘনিষ্ঠ জনেরা উঠে পড়ে লেগেছে। এই জীবন কি আমি চেয়েছিলাম।
এই লেখাটুকু লিখতে লিখতে চিন্তা করছিলাম, আমার ছোটবেলার কল্পনার জীবন থেকে কত আলাদা আমার এই ছোট জীবনটুকু, আমার কল্পনাকেও হার মানায়। ছেলেবেলায় ২ ইঞ্চি মাপের পরী কল্পনা করতে অত্যন্ত ভালোবাসতাম, এবং চিন্তা করতাম যদি পরী দেখতাম তাহলে না জানি কতটা অবাক হব। এখন আমি আরো বেশি অবাক হই জীবনের প্রতিটি সংজ্ঞাকে পালটে যাওয়াকে দেখে। সবাই আংগুল তুলে আমাকে প্রতি নিয়ত শিখিয়ে দিচ্ছে, আমার জানা সংজ্ঞাগুলোর ভুলগুলোকে।





লেখাটা খুব ভালো লাগলো,আজকে আমার ব্লগের 'অ্যাবাঊট মি' টাও চেঞ্জ করেছি।
জীবন আসলেই অনেক পালটে গেছে,সবকিছুর এত দ্রুত পরিবর্তন সত্যি আমি মেনে নিতে পারছিনা।
মেনে নিন, আর নাই বা মেনে নিন, পরিবর্তন এর সাথেই চলতে হবে। তাই সকালে উঠে নতুন উদ্যমে প্রতিদিনের মত সুপার প্রিটেন্ডার হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বাস্তবতার মতো খারাপ জিনিস আর কিছু নাই
খারাপ ভাই, সত্যি খারাপ।
চমৎকার করে বলেছেন...
এত কম লেখা ক্যান? অনেক লেখা চাই
ভাই লেখার স্পৃহা টা একটু কম।
"জীবন বলতে বুঝি আমার মধ্যরাতের পরের ২/১ ঘন্টা সময়টুকুকে, যেটুকু সময় আমি আমার নিজের মত করে বেঁচে থাকি"
২/১ ঘণ্টা সময়ে কি অনেক লেখা যায়? তাইনা পার্থ?
"বন্ধুত্ব বলতে স্বার্থ উদ্ধারের হাতিয়ারকে"
"সংগী বলতে বুঝি কয়েকজন হিংসুক প্রকৃ্তির প্রতিযোগীকে"
---আপনার স্বার্থ উদ্ধারের হাতিয়ার এবং হিংসুক প্রতিযোগী
জাভেদ
একদম ঠিক বলেছেন। নতুন একটা হাতিয়ার ও প্রতিযোগী হওয়ার জন্য ধন্যবাদ।
আসলেই। জীবনের সংজ্ঞা বদলে যায় প্রতিনিয়ত।
দারুন লাগলো ।
শুধুমাত্র এই কারনেই এখন বলি, বেঁচে আছি। ভাল আছি কি খারাপ আছি সেইটা বুঝতে পারি না।
চমৎকার করে বলেছেন...
এত কম লেখা ক্যান? অনেক লেখা চাই
ধন্যবাদ আপু। ভয়াবহ উৎসাহিত হলাম।
একসময় যা কিছুকে একরকম ভাবতাম, সময়ের ফেরে এখন খুবই অচেনা লাগে, অবাকই হই যে কি ভেবে অমন ভাবতাম! ... আবার আশ্চর্য লাগে যে, এমন করেও ভাববো কোনদিন কল্পনাও করিনি। কি করেই বা বদলে গেলাম।
লেখাটা ভালো লাগছে বেশ।
আরে সবই দেখি আমার মনের কথা!!!
দারুণ লিখেছেন দাদা।
মন্তব্য করুন