ইউজার লগইন

স্বপন-পারের ডাক শুনেছি

আজ একটা রাজ্য পেলাম।একান্তই আমার নিজস্ব।এখানে আমিই সম্রাজ্ঞী।আমি আমার ইচ্ছে মত,ইচ্ছে ঘুড়ি ওড়াবো আকাশে।স্বপ্নরেণু কুড়িতে কুড়িয়ে গেঁথে ফেলবো শব্দমালা। আহা কি আনন্দ !
নৈঃশব্দরা আজ ভাষা এনে দিল অনেকদিন পর।আমার নিঃসঙ্গ বেদনার গান, অনিশ্চিত অধ্যায় সব জমা করে রাখবো রাজ্যের কোষাগারে।আমি জেনেছি জীবন পোড়াতে জানে যেমন,দিতেও পারে তার চেয়ে ঢের।কে আর বলে কাঙাল আমায় !আমি পেয়েছি স্বপ্নলোকের চাবি।

আজি ওই আকাশ-'পরে সুধায় ভরে আষাঢ়-মেঘের ফাঁক
হৃদয়-মাঝে মধুর বাজে কী উৎসবের শাঁখ।।
একি হাসির বাঁশির তান,একি চোখের জলের গান--
পাই নে দিশে কে জানি সে দিল আমায় ডাক।

পুনশ্চঃ কৃতজ্ঞচিত্তে জানাচ্ছি যে লেখাটির শিরোনাম ও ব্যবহৃত গানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান থেকে নেয়া।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

বাতিঘর's picture


Star Star Star

তানিয়া বখশ's picture


http://www.amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/smile.png

মীর's picture


এবি'তে স্বাগতম। আপনার জন্য তুল্কালাম শুভেচ্ছা।

বাতিঘর's picture


ফেল্টু খাইছুইন মীর বাবাজী Devil Devil আপনের আগেই আমি মন্তব্য কইর্লাইছি Party

তানিয়া বখশ's picture


ধন্যবাদ মীর, আপনার জন্যও শুভেচ্ছা।অফুরান।

বাতিঘর's picture


না পড়েই তারা দেগেছিলাম( প্রথম মন্তব্যকারী হবার জন্য Devil ) তারা বৃথা যায়নি গো বোইনডি! এরাম আনন্দ নতজানু থাকুক আপনার মনে, শব্দে সবখানে-সবখানেই! হুলস্হূল রকমের ভালো থাকুন।

তানিয়া বখশ's picture


ধন্যবাদ বাতিঘর (সুন্দর নাম দিয়েছেন) আপনার বাতঘরের আলোক চ্ছটা যেন সবসময়ই পাই।এভাবেই!

উলটচন্ডাল's picture


"আমরা বন্ধু"তে স্বাগতম। আরো লেখা আসুক। আসতেই থাকুক।

তানিয়া বখশ's picture


ধন্যবাদ,আপনাদের অনুপ্রেরণা পাথেয় হয়ে থাকবে।

১০

নুশেরা's picture


স্বাগতম তানিয়া।
কবিতাসহ আপনার সব রকম লেখার অপেক্ষায় থাকলাম।

১১

তানিয়া বখশ's picture


শুভেচ্ছা নুশেরা,শুভকামনার জন্য।

১২

মাইনুল এইচ সিরাজী's picture


এবিতে স্বাগতম। অপেক্ষায় থাকব আপনার লেখার

১৩

তানিয়া বখশ's picture


ধন্যবাদ সিরাজী ভাই,আপনাদের সঙ্গে আসতে পেরে সত্যিই আনন্দিত !

১৪

বাফড়া's picture


আপনার রাজ্যে আপনাকেই স্বাগতম Smile ... খিকজ... হ্যাপি ব্লগিং Smile

১৫

তানিয়া বখশ's picture


শুভেচ্ছা ।আমার রাজ্যে আপনারও আমন্ত্রন রইলো।

১৬

সাহাদাত উদরাজী's picture


স্বাগতম, শুভেচ্ছা।

১৭

তানবীরা's picture


আমার খুব প্রিয় এই গানটা।

শুভ ব্লগিং, আনন্দময় ব্লগিং

১৮

তানিয়া বখশ's picture


ধন্যবাদ তানবীরা।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তানিয়া বখশ's picture

নিজের সম্পর্কে

আমি তানিয়া বখশ।পেশায় আইনজীবী।থাকি টাঙ্গাইল।কিছু কিছু লেখালেখির অভ্যাস আছে।আমার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে ২০০৮ এর বইমেলায়।বইয়ের নাম জ্যোৎস্নার টেরাকোটা'।