ইউজার লগইন

শুভ জন্মদিন বাবা

প্রিয় আব্বা,
ঠিক কবে তোমায় প্রথম উপলব্ধি করতে পেরেছিলাম,আজ তা আর মনে নেই।সেই সুদূর শৈশবে..মনে আছে বাবা,একবার মধ্যরাতে ঘুম ভেঙ্গে দেখি তোমার হাতে ধরা আছে অনেকগুলি প্লাষ্টিকের অক্ষর - অ,আ,এ,বি.।সেই প্রথম আমার অক্ষর দেখা।ভালো করে বুঝিও না অথচ কি একআনন্দে,বিস্ময়ে আমি সেগুলি ছুঁয়ে ছুঁয়ে দেখেছি।এরকম আরো কত বিস্ময়,কত অজানাকে প্রথম জেনেছি তোমার হাত ধরে !বন্ধুর মত করে শিখিয়েছো "বড়লোক না বড়মাপের মানুষ হওয়াটাই সত্যিকারের স্বার্থকতা জীবনে।"যখন একটু একটু পড়তে শিখেছি তখন আমার হাতে তুলে দিয়েছো বই।কত মজার মজার গল্প,ছবি -যেন স্বপ্নের একটা জগৎ।সেইসাথে বেড়েছে জানার পরিধি।এইভাবে বাবা তোমার সঙ্গ,মমতা,শিক্ষা,অনুপ্রেরণা,আদর্শ পরতে পরতে অনুভব করি নিজের ভেতর।তুমি শুধু আমার বাবা-ই না,আমার মা,আমার বন্ধু,আমার শিক্ষক,আমার জীবনের দিকনির্দেশক।আমাদের দু'বোনের জীবনে তোমার ছায়া যেন এভাবেই থাকে সারাজীবন-গভীর মমতায়,ভালোবাসায়-আজ তোমার জন্মদিনে এই প্রার্থনাই করি।

শুভ জন্মদিন প্রিয় আব্বা।অনেক অনেক ভালো থাকো।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

বাফড়া's picture


আপনার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা... Smile

তানিয়া বখশ's picture


ধন্যবাদ। আপনার শুভেচ্ছা বাবাকে পৌছে দেবো।

বাতিঘর's picture


বাবা নামের বিশাল বটবৃক্ষের ছায়ায় আমার তানিয়া বোনটির দীর্ঘদিন থাকবার সৌভাগ্য হোক! আপনার বাবার জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা, সালাম। ভালো থাকবেন।

তানিয়া বখশ's picture


কৃতজ্ঞতা শুভ কামনার জন্য। আপনিও অ-নে-ক ভালো থাকবেন।

মেহরাব শাহরিয়ার's picture


শ্রদ্ধা
শুভেচ্ছা আপনার বাবার জন্য

তানিয়া বখশ's picture


ধন্যবাদ মেহরাব,আপনাকেও শুভেচ্ছা।

উলটচন্ডাল's picture


আপনার বাবাকে আমার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা...

তানিয়া বখশ's picture


আমার ও বাবার পক্ষ থেকেও আপনার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা।

মুকুল's picture


আপনার আব্বাকে জন্মদিনের শুভেচ্ছা! ৃ

১০

তানিয়া বখশ's picture


ধন্যবাদ মুকুল,আপনার জন্যও রইলো অনেক শুভ কামনা।

১১

নীড় সন্ধানী's picture


আপনার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা Smile

১২

তানিয়া বখশ's picture


ধন্যবাদ আমার বাবার পক্ষ থেকে।

১৩

তানিয়া বখশ's picture


ধন্যবাদ। আমার ও আমার বাবার পক্ষ থেকে।

১৪

সাহাদাত উদরাজী's picture


আপনার বাবাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজে বাবা হয়ে বাবার মর্ম বুঝছি।

১৫

তানিয়া বখশ's picture


ধন্যবাদ। সব সন্তানের কাছেই তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।আপনিও আপনার সন্তানের কাছে এমন শ্রেষ্ঠত্ব নিয়ে থাকুন---কামনা করি।

১৬

মেসবাহ য়াযাদ's picture


বাবার সুন্দর, সুস্থ জীবন কামনা করছি।
অ.ট.
আপনার গ্রামের বাড়ি কি টাঙাইল ?
আমি এই নামের একজনকে চিনতামতো, সেজন্যই জানতে চাওয়া...

১৭

তানিয়া বখশ's picture


ধন্যবাদ য়াযাদ ভাই।হ্যা আমার বাড়ি টাঙ্গাইল।আমি কিন্তু আপনাকে চিনেছি।আপনি বন্ধুসভায় লিখতেন না?

১৮

জ্যোতি's picture


আপনার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা।ভালো থাকুক আপনার বাবা। আপনিও।

১৯

তানিয়া বখশ's picture


ধন্যবাদ জয়িতা, আপনিও ভালো থাকুন।

২০

তানবীরা's picture


আপনার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা..

২১

তানিয়া বখশ's picture


আপনাকেও সুভেচ্ছা একরাশ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তানিয়া বখশ's picture

নিজের সম্পর্কে

আমি তানিয়া বখশ।পেশায় আইনজীবী।থাকি টাঙ্গাইল।কিছু কিছু লেখালেখির অভ্যাস আছে।আমার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে ২০০৮ এর বইমেলায়।বইয়ের নাম জ্যোৎস্নার টেরাকোটা'।