সমুত্থান
ঝরাপাতার ঋতু শেষ হয়ে এলো
নতুন বৈশাখে তান্ডব চাই ।
ভুলে গিয়ে জরাগ্রস্থ জীবনের কথা
(যেখানে মাথা নুয়ে কেঁপেছিলাম
বেতসলতার মত - অনাবশ্যক আবেগে )
আবার লন্ডভন্ড করে দিতে চাই দশদিক !
ঈশাণ কোনে মেঘ দেখে আজও
উচ্ছসিত হয়ে উঠি প্রদীপ্ত সুখে ।
তবে কি পূর্ব পুরুষের সংগ্রামরত রক্ত প্রবাহ
বয়ে চলেছি যুগের পর যুগ ?
তবে কি এখনও প্রজ্বলিত বিপ্লবের বহ্নিশিখা ?!
শোণিত আকাশ বজ্রের হুংকারে
জানান দেবে সেই মন্ত্র ?
যেখানে মৃত্যু মানে দৃপ্ত বেঁচে থাকা !
তবে এসো আলিঙ্গন করি সেই তেজস্বী অগ্নিকে
পুড়িয়ে ফেলে রাজকীয় আলস্য
হয়ে উঠি একবিংশের নতুন মৌমাছি ।





এই টুকু চ্রম হইছে
শুভ নবর্বষ
ধন্যবাদ ।
কবিতা ভালো লেগেছে
অনেক ধন্যবাদ
যেখানে মৃত্যু মানে দৃপ্ত বেঁচে থাকা !
বাহ। বেশ তেজস্বী কবিতা।
ধন্যবাদ বাউন্ডুলে ।
শুভ নববর্ষ
শুভ নববর্ষ সুবর্ণা ।
(যেখানে মাথা নুয়ে কেঁপেছিলাম
বেতসলতার মত - অনাবশ্যক আবেগে )
দারুণ। ধন্যবাদ।
বিনম্র কৃতজ্ঞতা সিরাজী ভাই ।
সুকান্ত বখস পড়লাম মনে হইল।
বেশ বেশ ভালো লেগেছে।
হা হা হা.।।।
ভাল্লাগছে
অনেক ধন্যবাদ
শুভ নববর্ষ
মন্তব্য করুন