ইউজার লগইন

আমরা সবাই বাঙ্গালী

উস্কুখুস্কু চুল পরনে ময়লা কাপড় চোপড় নিয়ে
আপিসের সামনে সারিবদ্ধ ভাবে ঠায় দাঁড়িয়ে।
নির্বিকার অভায়ব ,সুখ বিলীন হয়ে যাওয়া মুখের হাসি
মলিনতায় ছেয়ে আছে ।
থাকার জায়গা নাই, রান্নার কিচেন নেই
প্রতিদিন তবু কর্মের বিরাম নেই।ধুলি-মাখা
দেহ পরিষ্কারের জন্য গোসল খানা নেই,এসব অভিযোগের
দরবার নিয়ে দাড়িয়ে গুটিকয়েক প্রবাসী শ্রমিক।
আমি আপিসের কর্মচারী আমার ক্ষমতার
দৌড় সীমাবদ্ধতার মাঝে, তবু উঠে দাড়াই
তাদের কাছে শুধাই , একে একে সব বলে
কষ্টটা আমার বুকে ও বিধে সরু শলাকার মত।
প্রবাসে কষ্টে থাকে অনেকে এত কষ্টে
তা জানার বাইরে ছিল। ছুটি বড়কর্তার
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে,সব শুনে বলেকি?
কিছু রিয়াল দিয়ে দাও, বল সব হবে ।
বিনিময়ে তোমার সেলারী দ্বিগুণ হবে।
থমকে দাড়াই কিছু সময় , অনেক টাকার লোভ
না এভাবে চলতে দেবনা । এরা তো আমার ভাই
আমার দেশের সন্তান। এদের জন্য কিছু করা
আমার সবচেয়ে বড় কর্তব্য ।
পিছু ফিরে আসি , ওদের আনন্দোলনে ইন্ধন দেই
চাকুরী হারানোর ভয়কে পিছু ঠেলি।
যত বাধাই আসুক দিব পাড়ি , কারন
ওরাই দেশের সম্পদ আর আমরা সবাই বাঙ্গালী।
(০৯.০৯.২০১১ সকাল ০৯টা। রিয়াদ । সৌদি আরব)

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন
১

তানবীরা's picture


শুভ কামনা আন্দোলনে Smile

২

তৌহিদ উল্লাহ শাকিল's picture


অনেক ধন্যবাদ ।

৩

ইথার আখতারুজ্জামান's picture


শুভ কামনা Smile

৪

তৌহিদ উল্লাহ শাকিল's picture


ধন্যবাদ ইথার আখতারুজ্জামান

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তৌহিদ উল্লাহ শাকিল's picture

নিজের সম্পর্কে

দেশের বাইরে আজ এই শহর থেকে কাল অন্য শহরে যাযাবরের মত ছুটে চলছি বিরামহীন। । জন্ম ১৯৮১ সালের ৭ই ডিসেম্বর কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম থানার কান্দিরপাড় গ্রামে। । বাবা বেঁচে নেই। তাই জীবিকা এবং কর্মসংস্থানে দেশ ছেড়ে পাড়ি জমাই ২০০৩ সালে । সেই থেকে এখন ছুটে চলছি । । মাঝে মাঝে কিছু লিখি । কি লিখি তা নিজে ও জানি না ।। কেউ বলে ভাল লিখি, কেউ বলে কিছুই হয়না । আসলে কি হয় আমি নিজে ও জানিনা । তাই ছুটছি এখন সাহিত্যের রস আস্বাদনে ।