ইউজার লগইন

জীবনের অনেক রঙ

thumb_16.jpg
জীবনে অনেক রঙের ছড়াছড়ি,সারাক্ষণ অভিনয়ে

বেলা হয় পার। কখনও দুষ্ট ছেলে কখনও যুবক

তরুণের পর একদিন পিতা, এরপর মায়ার সংসার

দিনের শেষে হাজারো ক্লান্তি ভরা একরাশ আঁধার।

পাড়ার চায়ের দোকান কিছু বখাটের দখলে

তাকিয়ে দেখি এ সমাজ ডুবে যায় অন্য গোধূলি বেলায়।

নেশার ছোবলে বাঁধা পড়া কিছু তরুন হেঁটে যায়

সভ্য সংস্কৃতি বহু আগেই পালিয়েছে শত লজ্জায়।

ভিনদেশী সভ্যতার চাপে আমি পরাজিত হই

চোখের নোনা জলে ভাসতে দেখি শিষ্টাচার।

তরুনী গুলো হেঁটে চলে উম্মাতাল বুক দুলিয়ে পাড়ায়

সম্ভ্রম লুকানোর বৃথা চেষ্টা করতে নাহি চায় ।

পরিবর্তনের ছোঁয়ায় সয়লাব সব, খালেক এখনো

দিনমজুরি করে সংসার চালায়। আলী কুঁজো পিঠে

আজও মোট বয়ে চলে। নিত্য নতুন গাড়ী হাকিয়ে

তথাকথিত প্রতিনিধিরা সদা হাসিমুখে ঘুরে বেড়ায়।

রাতের আঁধারে একদল হায়না কিছু নারীদেহ ছিড়ে খায়

নাসিমার ক্ষুধার্ত ছেলে চায়ের স্টলে সাজানো বিস্কুট

দেখে জিভের জল চেটে খায় , আর চেঁচায় ।

অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া করার নেই কিছু

জীবনে অনেক রং, অনেক রঙে ঘেরা আমাদের চারপাশ।

( বিকাল ৩টা রিয়াদ, সৌদি আরব ২৬.০৯.২০১১)

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

ফিরোজ শাহরিয়ার's picture


কবিতা ভালো লাগলো। কবিতা তো অনেক পড়লাম আপনার থেকে এবার গদ্য চাই।

তৌহিদ উল্লাহ শাকিল's picture


িলখেছি দেখেছেন নিশ্চয়

তানবীরা's picture


টিপ সই

তৌহিদ উল্লাহ শাকিল's picture


টিপ সই

টুটুল's picture


টিপ সই

তৌহিদ উল্লাহ শাকিল's picture


মীর's picture


কবিতার প্রো-পিক্টা ভালো হৈসে।

তৌহিদ উল্লাহ শাকিল's picture


ধন্যবাদ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তৌহিদ উল্লাহ শাকিল's picture

নিজের সম্পর্কে

দেশের বাইরে আজ এই শহর থেকে কাল অন্য শহরে যাযাবরের মত ছুটে চলছি বিরামহীন। । জন্ম ১৯৮১ সালের ৭ই ডিসেম্বর কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম থানার কান্দিরপাড় গ্রামে। । বাবা বেঁচে নেই। তাই জীবিকা এবং কর্মসংস্থানে দেশ ছেড়ে পাড়ি জমাই ২০০৩ সালে । সেই থেকে এখন ছুটে চলছি । । মাঝে মাঝে কিছু লিখি । কি লিখি তা নিজে ও জানি না ।। কেউ বলে ভাল লিখি, কেউ বলে কিছুই হয়না । আসলে কি হয় আমি নিজে ও জানিনা । তাই ছুটছি এখন সাহিত্যের রস আস্বাদনে ।