ছবি প্রদশর্নীঃ উৎসর্গ - বকলম ভাই।
আমাদের বন্ধু বকলম ভাইয়ের ছবি গুলো আমি দেখি আর ভাবি, কি করে এত সুন্দর ছবি তোলা যায়। অনেকদিন ধরে ভাবছি, বকলম ভাইয়ের ছবি গুলো দিয়ে একটা পোষ্ট দিব, বকলম ভাইয়ের পাশাপাশি নিজেও কিছু নাম কামাব! পারমিশন কি করে পাওয়া যায় তা নিয়েও ভাবছিলাম। আজ মনে হচ্ছে পারমিশনের কি দরকার! ফাঁসি দিলে আমাদের বকলম ভাই দেবেন, দেক। বকলম ভাই দাম্মাম, আল-খোবার এলাকায় থাকেন, যেখানে আমিও অনেক বছর ছিলাম!
বকলম ভাই, আরব দেশের ছবি তুলছেন এখন! অথচ আমি যখন ছিলাম তখন রাস্তায় ক্যামেরা হাতে ছবি তুলতে দেখলে আরব মুতাওয়া মেরে তক্তা বানিয়ে দিত। দুনিয়া পাল্টে যাচ্ছে! আসুন প্যাচাল না পেড়ে ছবি দেখি।

ছবি ১

ছবি ২

ছবি ৩

ছবি ৪

ছবি ৫
মাত্র পাঁচটি ছবি কপি/চুরি করতে পেরেছি। ছবিগুলো ডাউনলোড অফ করা আছে (ছবি গুলো উন্মুক্ত করে দেয়ার আহবান জানাই)। আরো অনেক সুন্দর সুন্দর ছবি আছে, কপি করতে পারছি না! আপনারা যেয়ে দেখে নিতে পারেন। বকলম ভাইয়ের ছবির হাত চলতে থাকুক।
সর্বশেষঃ আমাদের বকলম ভাই ছবি গুলো উন্মুক্ত করে দিয়েছেন (আমি তার ৫ টি ছবি নিতে অনেক কাঠখড় পুড়িয়েছি)। কাঠখড় পুড়ানো কথা দিয়েও একটা আলাদা ব্লগ লিখে ফেলা যায়। উন্মুক্তের পর আমি আবারো ছবি গুলো দেখলাম, এবার এই তিনটা নিয়ে নিলাম।

ছবি ৬ - আসাধারন দৃশ্য।

ছবি ৭ - এই ছবিটা আমি কতবার দেখেছি বলতে পারব না। প্রতিবারই আমার কাছে নুতন মনে হয়।

ছবি ৮ - ছবি আসলেই কথা বলে।





এখন অনলাইনে 'বকলম ভাই' আছেন/দেখছি। আমি পালাই। দেখা হবে রাতে।
অন্যের কপিরাইটেড ছবি না জানাইয়া ডাউনলোড করার জন্য উদরাজিরে দিক্কার।
ডাউনলোড না কইরাও লিংক দেওন যায়।
গুরু, ছবিগুলো এত ভাল লেগেছে যে চুরি না করে পারি নাই। ফ্লিকারের ছবি লিঙ্ক দিলে আসে না, আমি প্রথম সে চেষ্টা করেছিলাম। আপনার ছবির ঘাঁটি কই!
এইখানে : http://www.flickr.com/photos/arifgold/3634757297/
রায়হান ভাই এটা কি করলেন আবারো তো আরিফ ভাইয়ের টা নিজের বলে চালায় দিলেন।আপনারেও ধিক্কার।

আমি কি কৈছি যে আমার!
কাকারে দেখাইলাম ডাউনলোড প্রোটেকটেড থাকলেও ছবি চুরি করণ যায়।
আর কোনোখান থিকা ছবি দিতে হইলে ডাউনলোড না কইরা লিংক দিয়াও দেওন যায়।
গুরু, আপনার কথা বুঝতে পারলাম না। নানা স্থানে রাখা ছবি লিঙ্ক দিয়ে ব্লগে আনা যায়, সত্য। কিন্তু ফ্লিকারের ক্ষেত্রে ভিন্ন যদি আপনার ফটো গুলো প্রটেক্ট থাকে তবে তা আসে না।
ব্লগে লিঙ্ক দিয়ে আপনি কিছুতেই ছবি আনতে পারবেন বলে আমার মনে হয় না, কপি প্রটেক হলে ছবি আসে না। শুধু মাত্র লিঙ্ক দিলে প্রদশর্নী হয় কি করে!
ভাতিজা, আমার গুরুর সাথে পেচ্ছাপেছি করবে না, প্লিজ।
আমি যেই ছবিটা দিলাম এইটা তো ডাউনলোড না কোইরাই দিলাম
আসলে আমি ভুল বুঝেছি।কাকা আপনারে জিগায়ছিলো ''আপনার ছবির ঘাটি কই?'' আমি মনে করেছিলাম উনি আপনার ফ্লিকারের ঠিকানা জানতে চাচ্ছেন।
ঐ জন্য ভুল হয়েগেছে।ম্যান ইজ় মরটাল।

ভাতিজা, আপনি ঠিকই বুঝেছেন। আমি আসলে আমার গুরু'র ফ্লিকার এড্ডেস কিংবা তিনি কোথায় ছবি রাখেন তা জানতে ছেয়েছিলাম। গুরু আজ মনে হয় বেশী বেশী.।.।। একটু ইয়ে.।
হায় হায় আমার পরথিভা (প্রতিভা) দেখি ফাঁস হইয়া গেছে। লজ্জায় মরি মরি।
বকলম ভাই, আরো বেশী বেশী ছবি তুলুন এবং লিখুন। একদিন ছবি গুলো কথা বলবেই।
উদরাজী ভাই এইটা কি করলেন! তেলাপোকাও পাখি আর আমিও ফটোগ্রাফার !
আমি মাত্রাতিরিক্ত ইমোশোনাল একজন মানুষ। নিজের একমাত্র ছোট্ট কন্যাসন্তানকে দেখতে না পারার শোকে ছবি তোলা অনেকদিন বন্ধ। প্রথম প্রথম যখন ছবি তোলার পোঁকা মাথায় ঢুকেছিল তখন ভাবতাম একদিন হয়ত আমিও নামিদামী কোন ফটোগ্রাফার হব আর আমার ছবির দাম হবে লাখটাকা। দিবাস্বপ্ন দেখতেতো আর পয়সা লাগেনা
। তাই ছবিগুলান কপিরাইট করা শুরু করছিলাম 'যদি লাইগ্যা যায়' এই ভেবে। এখন আর সেই মনের অবস্থা নেই। এইমাত্র ছবিগুলো উন্মুক্ত করে দিলাম।
বড় লজ্জায় ফেললেন উদরাজী ভাই।
ব্লগার ব্রাদার-সিষ্টারদের কাছে আমার এই ছবি এক্সপোজ হওয়ার কারনে আমি করজোরে ক্ষমাপ্রার্থী।
প্রিয় বকলম ভাই,
সালাম নিবেন। আপনাকে আমার জানা হয়ে গেছে বহুদিন আগেই। প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ছবিগুলো উন্মুক্ত করে দেয়ার জন্য। এটা আপনার মহৎ হৃদয়ের পরিচয় বহন করে। তবে আমার একটু পরামর্শ ছিল, ছবি গুলোতে একটা টেগ (যে কোন কোনায় আপনার নাম) লাগিয়ে দিতে পারেন। যেখানেই যাবে আপনার কথা বলবে!
আপনি নিঃসন্দেহে একজন অতি উচ্চুমানের ফটোগ্রাফার। সবাই ছবি তুলতে পারে না, ফটোগ্রাফি করতে যে উচ্চুমানের সেন্স থাকতে হয়, তা আপনার আছে। আমি আপনার সাফল্য কামনা করি। আপনার ছোট কন্যাসন্তানের জন্য দোয়া করি।
আপনার মনের আশা পুরন হউক। আমাকে ক্ষমা করবেন।
উদরাজী ভাই, মানুষের প্রশংসা তার সামনে করতে নেই, নইলে আপনার গুনবর্ণনায় একটা মানপত্র লিখে ফেলতাম। কাউকে মহৎ বলার মত উদার সবাই হয় না। এর জন্য বড় মনের দরকার, যা আপনার আছে।
আপনার আর প্রশংসা করলাম না, কারন আমি চট্টগ্রামের ছেলে আর এটা মাসুম ভাই জানে, পরে এটা নিয়ে আবার পেচ্ছাপেচ্ছি শুরু হতে পারে ।
তবে একটা কথা, আপনাকে ক্ষমা করা যাবে না। আপনি যে পক্ষপাতদুষ্ট হয়ে এই পোষ্টটি দেননি তার প্রমাণ দেয়ার জন্য ব্লগে হাসান ভাই, সাঈদ ভাই, ভাষ্কর ভাই, বৃত্তবন্দী ভাই, তারার হাসি আপুসহ সকল ফটোগ্রাফার তথা ছবি প্রেমিকদের তোলা ছবি ভবিষ্যতে আপনার পোষ্টে দেখতে পাব এই আশা করছি।
অনেক ভাল থাকবেন।
হা হা হা, মাসুম ভাইকে দেখছি আপনিও ডরান। আরো দূর, মাসুম ভাইকে মারেন গুলি!
(কানে কানে বলি, মাসুম ভাইও কিন্তু একজন চরম ভাল মানুষ, ভয় না পাইয়া উপায় নাই।)
চেষ্টা চলবে।
আমারে গুলি কেন? সবাইরে কেমন আদর করেন, আমি না হয় সেই আদর চাই না। কিন্তু তাই বইলা গুলি করবেন?

আরো মাসুম ভাই, এ গুলি সে গুলি নয়। ভালবাসার বড়ি!
বকলম ভাই অসাধারণ ছবি তোলেন। উনি লেখেনও চমতকার, যদিও কিবোর্ডবাজি মন্তব্যের ঘরে বেশি চলে। কন্যার সঙ্গে সুন্দর জীবন কাটুক আরিফভাইর, আমরাও নিয়মিত ভালো ভালো ছবি আর লেখা দেখতে পাই।
উদরাজীভাইকে ধন্যবাদ।
সিষ্টার নুশেরা, আপনার আরিফ ভাইকে নিয়ে লেখা 'কিবোর্ডবাজি মন্তব্যের ঘরে বেশি চলে' এ কথাটা চরম সত্য। আরিফ ভাই যে একজন ভাল পাঠক তাই প্রমান হয়। একজন ভাল মনের মানুষের পক্ষেই এমন সম্ভব। এখন পর্যন্ত তার ব্লগ ও মন্তব্য সংখ্যা দেখুন।
সুন্দর সব ছবি, ধন্যবাদ পোস্টদাতাকে।
আমাদের তারার হাসি আপুও একজন গুনী ফটোগ্রাফার। ফ্লিকারে তিনি Begum F
নামে আছেন। সবাইকে তার ছবিগুলোও ঘুরে আসার অনুরোধ রইলো।
বকলম ভাই, ছবি দেখা বিশাল লোডের ব্যাপার। মাথা আউলা যাউলা হয়ে যায়! তারার হাসি আপার লোডটাও নিতে হবে, দেখছি।
বকলম ভাইয়ের ছবি তোলার হাত অসাধারন। আমি মাঝে মাঝে যাই নতুন কিছু এড হলো কিনা দেখতে।
উদরাজি ভাই পোষ্টে যে ছবিগুলো দিয়েছে তার মধ্যে ৭নং আমার ফেভু.... সিম্পলী গ্রেট।
৭নং ছবিটা আমি বহুবার দেখেছি, সব বারেই নুতন লাগে। যাই আবার দেখে আসি।
চট্টগ্রামের যেখানটায় আমার বাড়ি সেখান থেকে সাগর আর পাহাড় দুটোই খুব কাছাকাছি। এই ৭নং ছবিটা আমার বাড়ির পেছনের সাগর তীরের বেড়ী বাধ এলাকা থেকে তোলা। আমাদের বাংলাদেশটাকে ফটোগ্রাফারদের জন্য স্বর্গ বলা চলে। এত সুন্দর দেশ আমি আর দেখিনি। বাংলাদেশী যারা ছবি তুলতে ভালবাসেন বিশেষ করে ল্যান্ডস্কেপ তারা যখন বিদেশ থাকেন তখন হাড়ে হাড়ে টের পান তারা কি মিস করছেন। কবি ঠিকই বলেছেন "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি"।
আদমের গন্দম খেয়ে স্বর্গচ্যুতি হয়েছিল। আমি কি খেয়েছিলাম যে আমার স্বর্গ থেকে আমাকে এই মরুভুমির দেশে আসতে হলো, বসে বসে শুধু তাই ভাবি।
দেশে অবস্থান করে এটা বুঝতে যদি পারতাম, তা হলে সত্যিই এ দেশটাকে আমরা সকল দেশের রানী করে তুলতে সক্ষম হতাম । আপনার উপলব্ধির জন্য ধন্যবাদ ।
এই কথাটা আমিও মাঝে মাঝে খুব ভাবি।
এই আজিব দেশের কথা আর বইলেন না। আমার এক পরিচিত ওমরাহ পালন করতে গিয়ে ফটোগ্রাফার দিয়ে কাবার সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে এসেছেন।

এই দেশে আবার ছবি তোলা নিষিদ্ধ।
কুল্লু মুক মাফি।
"কুল্লু মুক মাফি" ? অর্থ কি ?
কুল্লু = সব/সবাই
মুখ্ = জ্ঞান/বুদ্ধি/আক্কেল
মাফি = নাই
কুল্লু মুখ্ (mukh) মাফি = সব বেআক্কেল
বকলম ভাই, আপনি পারেনও বটে!
ধন্যবাদ বকলম ।
শুধু 'মূর্খ' বললেই চলে, আর সেখানে কিনা তিনটা শব্দ বলতে হয় । এ জন্যই তো বলি, বাংলা বড়ই সুন্দর ভাষা, বড্ড মিষ্টি ভাষা ।
আরিফ ভাইয়ের ফ্লিকার একাউন্টের আগেও গেছি। উদরাজি ভাইএর জন্য আজকে আবার গেলাম। বার বারই মুগ্ধ হই।
মীর ভায়া, সত্যি সুন্দর মন কাড়া সব ছবি।
আগেও একদিন বলেছিলাম আজকে আবার বলি আরিফ ভাই যদি ছবি তোলা নিয়ে টিউটোরিয়াল দিতো।তাহলে আমার মতো নাদানদের জন্য অনেক উপকার হতো।
শরীফুল আরিফের ফ্লিকারের ছবি গতকাল দেখেছি । পিকনিকের যে ক'টা ছবি আমি পোস্টে দিয়েছি, সেগুলো সম্পর্কে বকলমমন্তব্যকরেছেন - সাথে দিয়েছেন তার ফ্লিকারের লিঙ্ক । তার ছবিগুলো দেখে আমি যে সব ছবি পোস্ট করেছি তার কোয়ালিটির কথা ভেবে লজ্জ্বায় বাঁচিনা । আমার ছবি তুলবার হাতকে যদি উনি ভালো বলেন, তা'হলে বকলমের হাতকে কি বলতে হবে তা নিরূপন করার ভার বন্ধুদের উপরে থাকলো ।
সাহাদাত উদরাজীকে ধন্যবাদ, বকলমের এই গোপনীয়তা ফাঁস করে দেবার জন্য ।
হুদা ভাই, আমি অনেকদিন থেকেই ভাবছিলাম, বকলম ভাইয়ের ছবির পোস্ট দিব, কিন্তু কিছুতেই ছবি কপি করতে পারছিলাম না। আপনার পোষ্টের কমেন্টের কারনে নানা চেষ্টা করে বকলম ভাইয়ের ছবি গুলো চুরি করতে পেরেছিলাম (অন্য ব্লগে ব্লগ লিখে টেকনিক ধার করে নিয়েছিলাম)। খাঁটি চুরি।
ছবি দেখার আর একটা হালকা কথা আপনাকে বলে যাই। আপনার মনিটরটা যদি বর্গাকৃতি হয় তবে ছবির পুরা মজা পাবেন। আমার মনিটরটা এইচপি এল১৭১০, ছবির পুরা মজা আমি লুটি।

বর্গাকৃতির মনিটর। ছবি দেখে মজা।
এ ধরনের মনিটরে ছবি দেখে মজা নাই। ভাল ছবিও ভাল লাগে না।
পারেনও আপনি । সে জন্যই তো আপনার ভক্তের সংখ্যা এত বেশী । খাঁটি চুরিতে দোষ নাই - জুলিয়ান অ্যাসাঞ্জ খাঁটি চুরির দায়ে আটক হন নাই ।
আমার মনিটর দ্বিতীয় ছবিটির মত, বর্গাকৃতির নয় । মজা সবটুকু আপনিই লুটছেন - আমি হতভাগা ।
এই ছবিটা তুলতে গিয়ে আমাকে পুলিশ ধরেছিল। দুটো পুলিশের গাড়ি আমাকে আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে যখন কোনো সিদ্ধান্ত নিতে পারলো না আমাকে তারা ছেড়ে দিবে নাকি জেলে ঢোকাবে তখন তাদের বসের তৃতীয় গাড়িটি এসে আমাকে ছবি তোলার ব্যাপারে ভৎসণা করে ছেড়ে দিল। আজিব এক দেশ। যেখানে দোকানে দোকানে ডিএসএলআর ক্যামেরা বিক্রি হয়, বাদশাহ্, বাদশাহের পিতাজি আর প্রিন্সেসদের ছবি বিশাল বিশাল আকারে শোভা পায় আর সে দেশেই কিনা ছবি তোলা হারাম, মমনু (নিষিদ্ধ)।
বকলম ভাই, আমি সৌদিতে (দাম্মাম) প্রায় সাড়ে ৮ বছর কাটিয়ে এসেছি। ৯১ থেকে ৯৯ পর্যন্ত। আমি জানি, সারা সৌদিতে আমি অনেক ঘুরেছি। সৌদিরা মুক মাফি।
আপনি ভাগ্যবান, নানা কষ্ট থেকে বেঁচে গেছেন। একা একা কোথায়ও যেয়ে ছবি তুলবেন না, বিপদ আসতে পারে।
বাহহহহ। দারুণ সব ছবি। ভাল কথা ছবি কেমনে তোলে এখনো জানলাম না। আফসুস।
মাসুম ভাই, আসেন একটা চুক্তি করি। আপনি আমার একটা চাকুরীর ব্যবস্থা করেন দেশে যাতে বউ বাচ্চা নিয়া দুইটা ডাইল ভাত খাইতে পারি আর প্রতিদানে আমি আপনারে আমার গুরু মারা ফটোগ্রাফি বিদ্যাটা শিখায়া দিমু। যাতে আপনি আমার থেকেও হাজারগুন বেশি সুন্দর ছবি তুলতে পারেন। কি কন? রাজী?!
শওকত মাসুম, আপনার স্বীকারোক্তি "লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই" - এক্কেবারে নির্জলা সত্য ? আফসুসের কিচ্ছু নাই, লেখালেখিটা তো ভাল করে শিখেছেন । চালিয়ে যান ।
ছবি গুলো অসাধারণ!
ভাই উচ্ছল, আপনাকেতো চিনতে পারলাম না। মাত্র ৪টা কমেন্ট করেছেন দেখছি। আপনার আগমন ভাল লেগেছে। পোস্ট দিয়ে জানান দিন।
সালাম নিবেন। স্বাগতম।
ভাই উদরাজী, বেশ কিছু দিন আমরা বন্ধুর লেখা পড়ছি। ভালো লাগছিল। একসময় মনে হলো সদস্য পদের জন্য অনুরোধ করি না কেন। অনুরোধ গ্রহন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আপনার শেষের আহবান " পোস্ট দিয়ে জানান দিন" দেখে একটু ভীত বোধ করছি। কারন আমার লেখার হাত মোটেই ভালো না তবে পড়তে অনেক ভালো লাগে।তবে মাঝে মাঝে কিছু লিখতে চেষ্টা করবো। স্বাগতম জানানোর জন্য আবারো ধন্যবাদ।।
যতই খারাপ থাকুন ছবি তোলা ছাড়বেন না। ক্যামেরার ক্লিকে, কষ্ট হবে ফিকে।
আমিও তাই বলি। একদিন ছবি কথা বলবেই।
অসাধারণ সব ছবি। বকলম ভাইকে অভিনন্দন।
ধন্যবাদ আপনাকেও।
বকলমের ছবি দেইখা লজ্জায় মরি, আমিও ফটোগ্রাফার চামচিকাও পাখি। তবুও হাল ছাড়বো না, ভালো তোলার চেষ্টা অব্যাহত থাকবে। অনুপ্রেরণা বকলম আর হাসান ভাইয়ের মতো মানুষেরা। উদরাজী বকলমের সুন্দর ছবিগুলো পোস্ট দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ ।
....ভালো ছবি তোলার....
ঈশান, ক্যামেরার চেয়েও ছবি তোলার জ্ঞান জরুরী। এই সেন্সটা সবার থাকে না, ফ্রেমে কি থাকবে, কি না সেটা জরুরী। এটা অনেকটা কবি সাহিত্যিকদের মত জ্ঞান। সবাই ছবি তুলে, কিন্তু ভাল ছবি কজন তুলে।
এবারে তোমাদের পিকনিকে তোলা একটা ছবিও মন কাড়ে নাই (যদিও এখনো আমার গুরু হাসান ভাই কোন ছবি ছাড়েন নাই, বাজিমাতের আশায় হয়ত এখনো লুকিয়ে রেখেছেন)। নাই গ্লামার, নাই ভিশন, নাই টার্গেট। কথা কি ভুল বললাম!
ওরে.. ব্যাপক..
শুধু ব্যাপক নয়, আরো বেশী কিছু।
"বিদেশে আর থাকব না, দেশে চলে যাব" এই ঘ্যান ঘ্যান অনেকদিন ধরে করছি নিজের সাথে, কিন্তু বাস্তবতার ভয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি। ভাবলাম যদি দেশে চলে যাই তবে এখানে দেখা কিছু আনকমন ফ্রুটের স্বাদ আর নেয়া হবে না। এই আফসোস দূর করার জন্য গতকাল ছবির তিনটি ফল খেলাম। স্বাদের কথা যদি জিজ্ঞেস করেন তো বলা যায় দিল্লি কা লাড্ডুর স্বাদ, মানে হলো খাইলেও পছতাইবেন না খাইলেও পছতাইবেন।
ছবি নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন ভাবলাম এই ছবিটাও আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমার কাছে ছবিটির আর্টিস্টিক তেমন ভ্যালু নাই।
এভোকাডো, ড্রাগনফ্রুট, গ্রেপফ্রুট।
ছবিটির আর্টিস্টিক তেমন ভ্যালু না থাকলে কী হবে, ফুড ভ্যালু আছে তো
আপনার ছবি ও লেখা ভাল লাগল। শাটার টেপা যাতে না থামে।
বকলম ভাই, আপনার ছবিটা অসাধারন হয়েছে।
সামুতে আমার হেল্প চাওয়া ব্লগে মিজান আনোয়ার কি লিখেছেন দেখেছেন।
http://www.somewhereinblog.net/blog/udraji/29298119
উদরাজী ভাই, মিজান ভাই আমার কলিগ, আমাদের অফিসে রিসেপশনে আছেন। তার বদান্যতায় রান্না করে খাওয়া নিয়ে আমার কোন টেনশন করতে হয় না। দুজন প্রতিদিন একসাথে মসজিদে যাই নামাজ পড়তে। সেদিন মসজিদে যাওয়ার সময় বলল উদরাজী ভাই সামুতে ফ্লিকার থেকে ছবি ডাউলোডের একটা পোষ্ট দিছে, আমি আপনার নাম দিয়ে দিছি। আমি না হেসে পারি না।
আমিও হাসছি। হা হা হা হা.।
মিজান ভাইরে সালাম দিবেন।
কন্যার সঙ্গে সুন্দর জীবন কাটুক আরিফভাইর, আমরাও নিয়মিত ভালো ভালো ছবি আর লেখা দেখতে পাই।
উদরাজীভাইকে ধন্যবাদ।
সিস্টার, যথারীতি আপনার কমেন্ট শেষে। হা হা হা। আপনার কমেন্ট না হলে ব্লগ শেষ হয় না। শুভেচ্ছা নিন।
শেষ রহস্য;
বকলম ভাইয়ে ছবি চুরি করার চেষ্টা ছিল আমার অনেক দিন আগের। কিন্তু আমার জ্ঞানে কুলাছিল না। হটাত একদিন মনে পড়ল, সামুতে সাহায্য চাই, ভাবনার মত কাজ, ব্লগ লিখে বসে আছি, একটাও উত্তর নাই। মনে অনেক রাগ হচ্ছিল। তার পর নিজের ব্লগে নিজেই কমেন্ট করলাম -
এ মুহুর্তে ২৪৯ জন ব্লগার ও ৪৫৩ জন ভিজিটর (৩৪ জন মোবাইল থেকে), একজনও বিষয়টা জানেন না! এটা হতে পারে না।
এতে কাজ হল। 'স্বাধীনতার বার্তা' নামের এক বন্ধু জবাব দিলেন। তার টেকনিকে আমি বকলম ভাইয়ে ৫টা ছবি চুরি করতে পারছিলাম। কিন্তু কি কারনে যেন আর কোন ছবি নামাতে পারছিলাম না।
কিন্তু সেই ব্লগে 'মিজান আনোয়ার' নামের এ বন্ধু জানালেন - 'আমি তো জানিনা।তবে আমাদের আরিফ ভাই (বকলম )খুব ভালো জানে flickr.com থেকে কি করে ছবি ডাউনলোড করা হয়।' আমি অনেক আশ্চর্য হয়েছি তার এ কমেন্টে! দুনিয়া অনেক ছোট।
'স্বাধীনতার বার্তা' ভাই অনেক জ্ঞানী। তাকে আমার ওপেন দাওয়াত দেয়া আছে। আপনারা আমার সেই ব্লগ পড়ে আসতে পারেন। জীবনে কখন কি কাজে লাগে কে জানে!
http://www.somewhereinblog.net/blog/udraji/29298119
উদরাজী ভাই। আমার ছবির জন্য যে সময় এবং কাঠ খড় পুড়িয়েছেন তার জন্য আপনার প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। আমার ছবি এত মানুষ পছন্দ করে, আমার প্রতি তাদের ভালবাসায় সত্যিই আমি খুউব আপ্লুত। সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
ইউ মেক মাই ইয়ার উদরাজী ভাই। ২০১০ বছরটি এই পোষ্টের কারনে আমার স্বরনীয় হয়ে থাকবে।
ইংরেজী নববর্ষে আপনাকে, আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ২০১১ হোক আপনার সকল আকাঙ্খা পূরণের বছর। আপনার আর আপনার পরিবারের সুস্বাস্থ্য ও আনন্দময় জীবন কামনা করছি।
এবি'র সকলকে জানাই নতুন বছরের অঢেল শুভকামনা।
শুভ নববর্ষ ২০১১।
সাহাদাত উদরাজী'র সালাম নিন, ঠিক এভাবে - স্যলুট।
বকলম এর ছবির পাঙ্খা আমি অনেক আগে থেকেই ।
আপনাদের অনুপ্রেরণায় আবার ফটোগ্রাফিতে আগ্রহ পাচ্ছি। যদিও নিজের কাজে এখনো অনেক অতৃপ্তি আছে। নীচের ছবিটা আহামরি কিছু নয় কিন্তু কিছু একটা দিয়েতো আবার শুরু করতে হবে। কি বলেন আপনারা?

অসাধারন। সুন্দর হয়েছে। আপনি সব ছবি ফ্লিকারে লোড করে দিন। ছবিতে ট্যাগ লাগান। যাতে আমরা বুঝতে পারি।
আহা, এত সুন্দর একটা ছবি! শুধু ভাল ক্যামেরা হলেই ছবি হয় না, হাত ভাল হতে হয় আর থাকতে হয় দেখার মত সুন্দর একটা মন । তিনটিই আছে বকলমের ।
হুদা ভাই, আপনার এই প্রশংসা আমাকে ছবি তোলায় আরও অনুপ্রেরনা জাগাবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। অনেক ভাল থাকবেন।
সুদক্ষ হয়ে উঠুন । আমাদের আনন্দ দিন, দেশকে দিন তার প্রাপ্যটুকু । সুখে থাকুন-আনন্দে ভরে উঠুক প্রতিটা দিন ।
হুদা ভাই,
'শুধু ভাল ক্যামেরা হলেই ছবি হয় না, হাত ভাল হতে হয় আর থাকতে হয় দেখার মত সুন্দর একটা মন। তিনটিই আছে বকলমের।'
আমি এ কথাটাই সব জায়গায় বলি।
জ্ঞাণী ব্যক্তিদের চিন্তা-ভাবনায় মিল থাকা স্বাভাবিক ।
দারুণ সব ছবি। মুগ্ধ হয়েছি আরিফ ভাই এর তোলা ছবি দেখে।
জয়িতা'পার হাস্যরত একটা ছবি তোলার বড়ই ইচ্ছা।
ছবিটা আমি চুরি করে নেটে প্রকাশ করব।
বকলম ভাই, আশা করি এই লিঙ্কটা একটু দেখবেন।
এই যে অতিথি সাহেব,
আপনার দেওয়া লিঙ্কে যেয়ে দেখি যে সেটা সাহাদাত উদরাজীর ব্লগ, আর সেটার শেষে মন্তব্যে যে আর একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেটা খুঁজে পাওয়া গেলো না । 
করবেন না প্লিজ ! ]
সাহাদাত উদরাজী শেষ পর্যন্ত 'আমরা বন্ধু'তে অতিথি হয়ে গেল ?
[অঃটঃ বকলমকে দেখতে অনুরোধ করা লিঙ্ক আমি দেখলাম, এটা কোন অপরাধ নয় তো ?
এ অতিথি দেখি গন্ডারের মত - কাতুকুতু দেবার ৫ দিন পরে হাসে আর হাসে, হাসি আর থামেই না ! আরে ভাই, থামুন এবার ! আর কত হাসবেন ?
মন্তব্য করুন