ইউজার লগইন

নিজের সম্পর্কে কে কী ভাবেন

এবি'র ব্লগারদের মধ্যে (যাদেরটা পাওয়া গেছে) নিজের সম্পর্কে কে কী ভাবেন, আসুন একনজরে দেখে নেই :

১. আমার বলার কিছু ছিলনা ... সাঈদ

২. জন্ম বাংলাদেশে । জন্মভূমি থেকে বিচ্ছিন্ন ছয় বছর যাবৎ ... দুরের পাখি

৩. যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারেবারে,
আমার জীবনে তোমার আসন গভীর আন্ধকারে।
যে লতাটি আছে শুকায়েছে মূল
কূড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল
আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে।
পূজা গৌরব পূর্ন বিভব কিছু নাহি নাহি লেশ
কে তুমি পূজারী পরিয়া এসেছ লজ্জার দীনবেশ।
উৎসবে তার আসে নাই কেহ
বাজে নাই বাঁশি সাজে নাই গেহ
কাঁদিয়া তোমারে এনেছে ডাকিয়া ভাঙ্গা মন্দির দ্বারে।
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে... সামছা আকিদা জাহান

৪. আমি হান্নান খাদেম, থাকি বাংলাদেশের এক সীমান্ত এলাকার শান্তিপ্রিয় ছোট গ্রামে। ভালবাসি ভ্রমন করতে, বই পড়তে... হান্নান খাদেম

৫. সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত... বৃত্তবন্দী

৬. লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই... শওকত হোসেন মাসুম

৭. নিজের সম্পর্কে দু'শ লাইন লেখা আর নিশ্চুপ থাকা সমান ওজনদার।
স্ব-মেহন সমর্থন করিনা তাই
আমি কী সেটি বলার প্রয়োজন বোধ করিনা... লীনা দিলরুবা

৮. আমি প্রচন্ড বাউন্ডেলে
অশিক্ষিত,আনস্মার্ট, ভীতু ... রুবেল শাহ

৯. অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই
উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই
শুধু মনে পড়ে
চিলেকোঠায় একটি পায়রা রোজ দুপুরে
উড়ে এসে বসতো হাতে মাথায়
চুলে গুজে দিতো ঠোঁট
বুক-পকেটে আমার তার একটি পালক
- সুনীল সাইফুল্লাহ ... হাসান রায়হান

১০. আমি নিজেকে কোনদিন খুব গুরুত্বপূর্ণ ভাবিনি, মনের ভুলেও না। কখনো কখনো মনে হয়েছিলো যে আমার প্রয়োজন আছে মাত্র। (বন্ধু মনিকা রশিদের লেখা থেকে ধার করা) ... তানবীরা

১১. বিবেক পরিষ্কার করে চলি... রুমন

১২. আমি ভালোবাসি, মা, মাটি, আমার আত্মজা এবং আমার বন্ধুদের যারা আমাকে প্রকৃতই বুঝতে পারেন... শাপলা

১৩. এই তো! আর কি... ভাঙ্গা পেন্সিল

১৪. খুব সাধারণ বাঙ্গালী মেয়ে... ফারজানা

(• ̮̮̃•̃)
/█\
.Π._______
১৫. নিঃসঙ্গ গ্রহচারি... মানুষ

১৬. একজন সাধারন মানুষ,
কামলা খাটি... মাহবুব সুমন

১৭. আমি উড়ে বেড়াই,
আমি ঘুরে বেড়াই,
আমি পথে পথে পুড়ে বেড়াই;
আমার ভাল লাগেনা যদি ঘরে এসে
না দেখতে পাই...
তুমি আছ তুমি... পুতুল

১৮. ভুল ভূগোলে জন্ম নেয়া একজন অতৃপ্ত কিন্তু স্বঘোষিত সুখী মানুষ!... নীড় সন্ধানী

১৯. ভালো লাগে নীল আকাশ দেখতে......।।ভালো লাগে সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে......।।আকাশের মতো বিশাল আর ঢেউ এর মতো উত্তাল হতে চাই...কিন্তু হবো কবে.........????????
বাবা-মা এর স্বপ্ন পূরণ করতে এসেছি এক অচিনদেশে......কিন্তু নিজেকে এখন সেই খাচার ভিতর সেই অচিন পাখি মনে হয়...... রাসেল আশরাফ

২০. আম জানি, ভালো ক’রেই জানি, কিছু অপেক্ষা ক’রে নেই আমার জন্যে; কোনো বিস্মৃতির বিষন্ন জলধারা, কোনো প্রেতলোক, কোনো পুনরুত্থান, কোনো বিচারক কোনো স্বর্গ, কোনো নরক; আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম। নিরর্থক সব পুণ্যশ্লোক, তাৎপর্যহীন সমস্ত প্রার্থনা, হাস্যকর উদ্ধত সমাধি; মৃত্যুর পর যে কোন জায়গায় আমি প’ড়ে থাকতে পারি, -জলাভূমিতে, পথের পাশে, পাহাড়ের চুড়োয়, নদীতে, মরুভূমিতে, তুষারস্তুপে! কিছুই অপবিত্র নয়, যেমন কিছুই পবিত্র নয়; কিন্তু সব কিছুই সুন্দর, সবচেয়ে সুন্দর এই তাৎপর্যহীন জীবন। অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। চ’ল যাওয়ার পর কিছু চাই না আমি; দেহ বা দ্রাক্ষা, ওষ্ঠ বা অমৃত, বা অমরতা: তবে এখনি যেতে চাই না: তাৎপর্যহীন জীবনকে আমার ইন্দ্রিয়গুলো দিয়ে আমি আরো কিছুকাল তাৎপর্যপূর্ণ ক’রে যেতে চাই। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, নারী দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, পানীয়র স্বাদ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই। একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।
- হুমায়ুন আজাদ... টুটুল

২১. মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।... মেসবাহ য়াযাদ

২২. বিষয়টা খুব জটিল... সালাহ উদ্দিন শুভ্র

২৩. নির্বেদ... রাজিব হাসান

২৪. এই তো আমি মেঘ। অন্তর্জালে ইতিউতি ঘুরে বেড়াই। আর বাস্তবতার সাথে আপোষ করতে বৃত্তবন্দী কেননা কাজটা ওরকমই, গ্রাফিক ডিজাইন যে! এযাবত লেখালিখি খুব কম করেছি, জড়িয়ে আছি খোয়াব নামে ই-পত্রিকার সাথে ডিজাইন নিয়ে। মনের সুখে ব্যানার বানাই, বৃষ্টির শব্দে আনমনা হই, পড়তে ভালোবাসি আর এখনও স্বপ্ন দেখি অপূর্ণ ইচ্ছেগুলির পূর্ণতাপ্রাপ্তির... মেঘ

২৫. বিশেষ কিছু বলার নেই, অন্য সবার মতই, কিছু ভাল দিক, কিছু মন্দ দিক মিলিয়ে গড়পরতা মানুষ... নরাধম

২৬. বাংলার মুখ আমি দেখিয়াছি. . . আরিফ বুলবুল

২৭. আমিস্বপ্ন দেখি আমার মত খোলা জানালা দিয়ে...দিবে কি উকি আমার স্বপ্ন জানালায়... আশফাকুর র

২৮. অনন্ত দিগন্ত..... অনন্ত দিগন্ত

২৯. এখনো ছাত্র। লেখাপড়া চলছেই, সেই কবে শুরু ১৯৮২ সালে। এগ্রিকালচারে বিএসসি, মাষ্টারস এখন পিএইচডির শেষ করার চেষ্টা চলছে, আল্লাহ মালুম কি হবে।
থাকি এখন পারথ, অষ্ট্রেলিয়াতে... রাফি

৩০. নিজের সম্পর্কে তেমন জানি না আর যা জানি না তা লিখি ক্যামনে?... অপূর্ব সোহাগ

৩১. নিজের সম্পর্কে একটা কথাই বলার আছে। চরম বোকা একটা ছেলে। যার দূরদর্শীতার বড়ো অভাব... এরশাদ বাদশা

৩২. নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮... সাহাদাত উদরাজী

৩৩. আমি একটি স্বপ্ন দেখা মানুষ... সানজিদা শাহরিয়া

৩৪. আমি সেই বিলাই ... আড্ডাবাজ

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

শাওন৩৫০৪'s picture


আড্ডাবাজ ক্যাম্নে সেই বিলাই হয়? সর্বসত্ব সংরক্ষিত তো-----:O:O

মেসবাহ য়াযাদ's picture


তারেই জিগাও... ম্যাঁও

সাঈদ's picture


জানলাম, তবে বাতিঘরের লেখাটা পইড়েন, জোশ লিখছে।

মেসবাহ য়াযাদ's picture


খুঁইজা পাই নাই, পড়বো

আলী মাহমেদ's picture


নিজের সম্পর্কে আমার ধারণা হচ্ছে, "আমি হচ্ছি, এই গ্রহের সবচেয়ে বড়ো নির্বোধ কারণ আমি স্মোক করি।

*এই মন্তব্য আমার নিজের জন্য। অন্য যারা স্মোক করেন তাঁরা এই মন্তব্যের আওতার বাইরে থাকবেন :)।

মেসবাহ য়াযাদ's picture


হ, এক্কেরে ঠিক কৈছেন। নির্বোধরাই স্মোক করে...

সাহাদাত উদরাজী's picture


দুনিয়াতে কাজকামের আকাল পডছে মনে হয়!

মেসবাহ য়াযাদ's picture


তাইতো দেখতাছি ....

নজরুল ইসলাম's picture


নিজের সম্পর্কে কী লেখা যায় তা ভাবতেছি

১০

মেসবাহ য়াযাদ's picture


ভাবেন, ভাবেন...

১১

রুমন's picture


বাহ ভাল কালেকশন

১২

মেসবাহ য়াযাদ's picture


জ্বী, ধইন্যবাদ আপনেরে

১৩

জমিদার's picture


নিজের সম্পর্কে কিছূ লেখার নাই,
কারণ নামেই পরিচয় Wink

১৪

মেসবাহ য়াযাদ's picture


জমিদারের লগে বাঘের সম্পর্ক... ?

১৫

নুশেরা's picture


কতো কিছু ভাবে রে.......

১৬

মেসবাহ য়াযাদ's picture


মাথায় কিছু আসেনারে......

১৭

সামছা আকিদা জাহান's picture


এত কষ্ট করেছেন য়াযাদ ভাই???????!!!!!!!

১৮

মেসবাহ য়াযাদ's picture


কত কষ্ট, জীবন নষ্ট..............

১৯

তানবীরা's picture


আমার ওনি আমার নির্বুদ্ধিতায় রেগে গেলে প্রায়ই বলেন, মাথাটা ভেঙ্গে দেখতে ইচ্ছে করে, ওর মধ্যে কি আছে। কিন্তু এসব আইডিয়া যার মাথা থেকে বের হয়, তার মাথাটা ভেঙ্গে দেখলে কেমন হয়, ওর মধ্যে কি আছে ঃ)

২০

মেসবাহ য়াযাদ's picture


আমারও দেখতে খায়েশ হয়, মাথার মইধ্যে কী আছে ? আপনে যদি ভরসা দেন, তাইলে দেশে ফিরার পর আসেন আমার (কিম্বা আপনের) মাথা ভাঙ্গি, দেখি এবং বুঝি....

২১

তানবীরা's picture


আপ্নে ল্যাব এইডের হর্তাকর্তা, আপ্নের মাথাটা ভাঙ্গাই নিরাপদ Big smile

২২

মেসবাহ য়াযাদ's picture


প্রথম কথা, আমি ল্যাবএইডের হর্তা কর্তা না। যদি হইও, প্রশ্ন থেকে যাচ্ছে যে- আমার মাথাটা ভাঙ্গাই নিরাপদ কেনো ? Wink

২৩

লীনা দিলরুবা's picture


নিজের সম্পর্কে কে কী ভাবেন?
এইটা একটা লাখ টাকার কোইশ্চেন।
আমারটাও দেখি টানছেন!
এবি'র এই প্রোফাইল ট্যাগে নিজের এবং অন্যদের সম্পর্কে কী ভাবেন এইটা যদি এ্যড কইরা দেয়া হৈত তাইলে ভালই গীবত করতে পারতাম।
আফসুস।

২৪

জ্যোতি's picture


কালকে মেসবাহ ভাই এর অফিসে কুনু কাজ আছিলো না।

২৫

নীড় সন্ধানী's picture


এরকম একটা পোষ্ট আসবে জানা থাকলে, কত ভাল জিনিস লেখা যেত...আপসুস!! Sad

২৬

মেসবাহ য়াযাদ's picture


একটা ব্যাপারে আমি ক্লিয়ার না বদ্দা।
একজন অতৃপ্ত কিন্তু স্বঘোষিত সুখী মানুষ !
এর মানেটা কী ? স্বঘোষিত আর যেই ঘোষিতই হোন্না কেনো,
একজন সুখী মানুষ কখনই অতৃপ্ত হতে পারেনা। আবার,
অতৃপ্ত মানুষ কখনই সুখী মানুষ না... এইটা একান্তই আমার
ব্যক্তিগত মূল্যায়ন...

২৭

শওকত মাসুম's picture


সবগুলা প্রোফাইল ঘাইটা এইসব বাইর করতে আপনার অফিসের কারে নাকি নিয়োগ দিছিলেন শুনলাম।

২৮

মেসবাহ য়াযাদ's picture


হ, আপনে ঠিকই শুনছেন। আমার একান্ত ব্যক্তিগত সচিবের একান্ত সচিবরে কাজটার দায়িত্ব দিছিলাম। ক্যান, দুলাভাই ? কোনো ভুল ত্রুটি হৈছে নাকী ?? এই মাইয়াটা আইজ কাইল কামে খুব ফাঁকি দেয়...

২৯

শাওন৩৫০৪'s picture


আমার টা নাই কেন? মাইনাচ

৩০

বোহেমিয়ান's picture


আমারটাও নাই!! দিক্কার!!!

৩১

চাঙ্কু's picture


কি নিয়ে ভাবা যায় সেইটা নিয়ে ভাবতে ভাবতেই ভাবনাগুলা চলে যায় ।

৩২

মুকুল's picture


আমি একটা বেকুব। Davie

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।