ইউজার লগইন

আজ রোদ্দুরের ১০ পূর্ণ হলো...

রোদ্দুর। আমার ছেলে। চার ক্লাসে পড়ছে। গবর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুলে। একদম বাপের ন্যাওটা। বাবার যা কিছু তার ভালো লাগে তা সে অনুকরণ করবে। শত বাধা দিলেও শুনবেনা। বাবা পাকিস্তানের নাম শুনতে পারেনা, সেও না। পাকিস্তানী কোনো জিনিস জ্ঞানত সে স্পর্শ করেনা। বাবার প্রিয় দল আর্জেন্টিনা। রোদ্দুরেরও প্রিয়।
DSC00818_1.JPG

বাবা ঘুরতে ভালোবাসে, সেও। সুযোগ পেলেই বাবার হলুদ মোটর সাইকেলের পেছনে চড়ে বসবে। তার যত আব্দার আর চাহিদা বাবার কাছে। এজন্য তার মায়ের কাছে বেচারাকে অনেক বকা শুনতে হয়।
DSC00768_1.JPG

ngonj 206_1.jpg

দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেলো। এইতো সেদিন ওর মায়ের সাথে আমার বিয়ে হলো। আমাদের বিয়ের ৩ বছর পর রোদ্দুরের জন্ম। এতটুকুন বাচ্চা। জন্মের পর তুলার ভেতর ওকে রাখা হলো ইনকিউবিটরে। ৩ দিন পর সেখান থেকে বের করা হলো। তারপর... আমাদের চোখের সামনে ও বড় হতে লাগলো... ধীরে ধীরে।

DSC00614_1.JPG

DSC00927_1.JPG

আজ রোদ্দুরের ১০ বছর পূর্ণ হলো। ও ভালো থাকুক। বেড়ে উঠুক মানুষ হিসেবে। আজকের দিনে এই দোয়া রইলো ওর জন্য...

 DSC00606_1.JPG

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


Image_2.JPG

মেসবাহ য়াযাদ's picture


থ্যাংকু...

রাসেল আশরাফ's picture


কিন্তু টুটুল ভাই width & Hieght কত দিতে হবে?

টুটুল's picture


আমি সাধারণত 570 X 430 দেই

নজরুল ইসলাম's picture


অমলকান্তি রোদ্দুর হতে না পারলেও আমাদের রোদ্দুর আজীবন রোদ্দুর হয়েই থাকবে।
ব্যাপক শুভেচ্ছা রোদ্দুরের জন্য

টুটুল's picture


রৌদ্দুরের জন্য অনেক অনেক ভালবাসা

অনেক বড় হও...
আর অবশ্যই বড় হয়ে বাবার মত ভালো মানুষ হইও

শুভ জন্মদিন

জ্যোতি's picture


সবাই খালি বলে রোদ্দুর যেন বাপরে মত ভালো মানুষ হয়। রোদ্দুরের বাপ কি লুক ভালু? তবে ওর মা খুব ভালো। ওর বাপের কপাল।

মেসবাহ য়াযাদ's picture


রোদ্দুরের বাপ কি লুক ভালু ? জাতী জানতে চায় ... Wink

জ্যোতি's picture


ওরে মেসবাহ ভাই ফটু দিছে। Party Party Party Party

রোদ্দুরকে জন্মদিনের শুভেচ্ছা। শুভকামনা, দোয়া আর অনেক অনেক আদর।রোদ্দুর অনেক বড় হোক। রোদ্দুরের আলোয় রোদ্দুরের বাবা-মা আলোকিত হোক।

১০

মেসবাহ য়াযাদ's picture


ইয়ার্কি মারো , না ? কানে আর গালে মিলে মারবো এক মহা থাপ্পড়... আমি কী ছবি দিতে পারিনা ? Smile

১১

জেবীন's picture


মহা থাপ্পরটা কাল্কেই দিয়া দিয়েন,  কিছুই উধার রাখতে হয় না... ইয়ার্কি করছে, থাপ্পর বুঝিয়া পাইছে... হিসাব বরাবর...

১২

রাসেল আশরাফ's picture


সেই থাপ্পড় মারার দূর্লভ দৃশ্যটা ক্যামেরাতে ধারণ করে মেসবাহ ভাই যদি ব্লগে দিতে পারে তাইলে বুঝবো আসলেই মেহবাহ ভাই ব্লগে ছবি দিতে পারে। Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue

১৩

জ্যোতি's picture


মেসবাহ ভাই যে কি! ছবি দিতে পারেন না বলছি আমি?পারছেন তো!সেজন্য পার্টি হবে। মাইনষের সামনে মারামারির কথা কন কেন?মারতে যে পারবেন না এইটা তো আপনিও জানেন আমিও জানি।ভাতিজা তো আজাইরাই খুশী হইলো।

১৪

রাসেল আশরাফ's picture


Crazy Crazy Crazy Crazy Crazy

১৫

সাঈদ's picture


রোদ্দুর কে অনেক আদর।

১৬

রাসেল আশরাফ's picture


শুভ জন্মদিন রোদ্দুর!!!!!!

আর নামই রোদ্দুর তাকে আলাদা ভাবে দোয়া করতে হবে না ও এমনিতেই সব মেঘ সরিয়ে আলো ছড়াবে আর সেই আলোতে ভাসবে রোদ্দুরের বাবা-মা,দেশ ও জাতি। Party Party Party Party Party Party Party

১৭

হাসান রায়হান's picture


শুভ জন্মদিন। মানুষের মত মানুষ হও।

১৮

মানুষ's picture


ইয়ে ... অচিনদা ... আমার মতো মানুষ না হওয়াটাই বুদ্ধিমানের কাজ হইবে।

১৯

হাসান রায়হান's picture


হা হা

২০

মানুষ's picture


শুভ জন্মদিন রোদ্দুর।

২১

ভাস্কর's picture


রোদ্দুর আরেকজন মেসবাহ য়াযাদ হোক সেই প্রত্যাশা করি...

২২

শাপলা's picture


নিরন্তর শুভ কামনা রোদ্দুরের জন্য। ওরা এমন ন্যাওটা বলেই তো আমাদের বেঁচে থাকাটা এত সুন্দর।

অফটপিকঃ কাল আমার কইন্যাকে নিয়ে একটা লেখা দেবার পর, মাইনাস খেয়েছি। Big smile Big smile Big smile
নিজের ছেলেপুলে নি্যে মন খুলে দুটো লিখলেও পাবলিক আজকাল বিরক্ত হচ্ছে। ভাবখানা এরকম "হ ছেলেপুলে ষহুধু তোমাদেরই আছে, আর যেন কারও নেই। সব সময় এত আদিখ্যেতা ভালও লাগে না বাপু" কথা একেবারে মিথ্যা ন্য়। ভাবছি আর জনসমুখে কন্যাবয়ান করবো না। Sad( Sad(

আমি যেহেতু শিশুদের ভালবাসি, তাই রোদ্দুরকে মনটা ভরে গেল। রোদ্দুরের বাবর জন্যও শুভেচ্ছা, এত সুন্দর করে রোদ্দুরের কথা শেয়ার করবার জন্য।

২৩

অতিথি Rashida Afrose's picture


O Allah Mejbah vaia, appar putro ato baro hoe gechhe!!! Tar mane amar onek bayosh hoechhe. Happy Birthday to Roddur.

২৪

মেসবাহ য়াযাদ's picture


হ, এতদিনে বুঝলা ? ৩ ডজন ক্যালেন্ডার যে নামাইলা দেয়াল থেইকা, সেইটা বুঝি মনে নাই ...

২৫

অতিথি Rashida Afrose's picture


এহ, চান্সে আমার বয়সটা বাড়ায়ে দিলেন! কথা তুইলা নেন, নইলে কিন্তু দেখা হইলে, “আরে মেজবাহ তুমি...’ বইলা কান্ধে হাত তুইলা দিমু!!!

২৬

মেসবাহ য়াযাদ's picture


কী সুন্দর বাংলায় টাইপ করলা... এতদিন ইংরেজিতে লেখতা ক্যান ?

২৭

মাহবুব সুমন's picture


Cool

২৮

লীনা দিলরুবা's picture


রোদ্দুরকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

২৯

শওকত মাসুম's picture


বাবার মতো ভাল মানুষ হোক রোদ্দুর। বাবাকেও ছাড়িয়ে যাক তবে রাস্তা দেখলেই বাপ যে দৌঁড় দেয়, সেইটা না পাক।

৩০

শাওন৩৫০৪'s picture


ওয়ে, রদউ্দুর কে হ্যাপ্পী বাড্ডে--------অনেক আদর আর শুভকামনা---

৩১

শাওন৩৫০৪'s picture


রদ্দুর*

৩২

জেবীন's picture


রোদ্দুর'কে একদশকের অনেক অনেক শুভেচ্ছা!...  বাপ ন্যাওটা, বাপের মতোন দরাজদিল হও!...  অনেক ভাল থাকো...

৩৩

মেসবাহ য়াযাদ's picture


আমার যে দরাজ দিল, এইটা শুধু তুমিই বুঝলা ! আফসুস !! Wink

৩৪

মামুন হক's picture


রোদ্দুরের জন্য রইলো প্রাণঢালা শুভেচ্ছা Smile

৩৫

তানবীরা's picture


রোদ্দুরকে রৌদ্রজ্জল শুভেচ্ছা জানালাম।

ইয়ে মেসবাহ ভাইয়ের পরিবারে লুকসংখ্যা কত? এক ছেলে এক মেয়ে আবার একজন কাঁথায় মোড়া দেখা যায়। Party

৩৬

মেসবাহ য়াযাদ's picture


আমার পরিবারের লোকসংখ্যা : ৪। আমার ২ পোলা। রোদ্দুর আর সমুদ্দুর।

৩৭

অদিতি's picture


শুভ জন্মদিন সোনা বাবাই।

৩৮

আহমেদ কায়সার নাসির's picture


রাজপুত্রকে জন্মবার্ষিকীর হৃদয়জ ভালোবাসা...

৩৯

মুক্ত বয়ান's picture


৪ নম্বর ছবি দেইখা মজা পাইলাম।
বাপের কান্ধে হাত রাইখা ফটুক...
অনেক শুভেচ্ছা রোদ্দুরকে। Smile

৪০

মীর's picture


বাব্বাহ। পিচ্চিটাতো অনেক লম্বা। এখনই বাবার কাঁধ ছাড়িয়ে গেছে। খুব ভালো।

শুভ জন্মদিন রোদ্দুর। আরো অনেক অনেক বড় হও। তোমার জন্য অশেষ শুভকামনা।

৪১

সাহাদাত উদরাজী's picture


চাচা রোদ্দুর,
শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা।
আজ তোমার জন্ম দিনে অনেক কথা মনে পড়ছে।
ভাল থেকো।

৪২

মজিবর's picture


রোদ্দুর আজীবন সুন্দর থাকুক এই কামনাই করি।

৪৩

মেসবাহ য়াযাদ's picture


ফেয়ার এন্ড লাভলি না মাইখাই ? Wink

৪৪

জ্বিনের বাদশা's picture


রোদ্দুরের জন্য রৌদ্রজ্জ্বল দিনের মতো শুভকামনা
(পিচ্চিদের এরকম সুন্দর নাম থাকলে সুবিধা, কাব্য করে শুভকামনা জানানো যায় Wink)

৪৫

একলব্যের পুনর্জন্ম's picture


শুভ জন্মদিন রোদ্দুরকে । Smile

৪৬

বোহেমিয়ান's picture


শুভ জন্মদিন রোদ্দুর
অনেক বড় হও।

৪৭

মুকুল's picture


শুভ জন্মদিন ভাতিজা! Party

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।