আপডেট : এবি'র পিকনিক ২০১০
ইতোমধ্যে এবির পিকনিকের সব প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। মাসুম ভাই একটা স্পট যোগাড় করে দিয়েছেন। তারে আমরা এবিবাসী সবাই থ্যাংকু জানাই। গাড়ীর সাথে কথা হয়েছে। বাবুর্চির কাছ থেকে মেন্যুর হিসাব নেয়ার পাশাপাশি বাবুর্চির শিডিউল নেয়া হয়েছে। পিঠাওয়ালার সিডিউলও নেয়া হয়েছে। তারিখ ২৪ ডিসেম্বর ফাইনাল করা হয়েছে। তাইলে আর কী কী বাদ রইলো ? সবার চাঁদা দেয়াটা। সে ব্যাপারে সর্বসম্মতিতে আমরা ১৭ ডিসেম্বর ছবির হাটে আড্ডাবো আর চাঁদা সংগ্রহ করবো। এ যাবৎ যারা যাবেন বলে নিশ্চিত করেছেন, তাদের মধ্যে আছেন :
শওকত মাসুম, টুটুল, নাজ, হাসান রায়হান, জয়িতা, জেবিন, বিমা, মাথামোটা, বাফড়া, বৃত্তবন্দী, ফারজানা, বোহেমিয়ান, মামুন ম. আজিজ, লীনা দিলরুবা, ঈশান মাহমুদ- ২ জন, ডটু রাসেল, লিপি, নাজমুল হুদা, শাহাদাত উদরাজী, ভাস্কর, আনিকা, সাঈদ, সোহেল কাজী, নাহীদ, ফিরোজ কবীর, মৌসুম, তাজীন, গৌতম, রন, বিলাই শাওন, মুক্ত বয়ান, একরামুল হক শামীম, রশীদা আফরোজ (২), ছায়ার আলো (২), আলী আরাফাত শান্ত, রুবেল শাহ (৩)
তাইলে ওই কথাই রইলো...। আমরা বসছি ১৭ তারিখ।
পিকনিকের তারিখ..............: ২৪ ডিসেম্বর ২০১০, শুক্রবার
যাত্রার সময়........................: ৭.৩০ ল্যাবএইড, ৮:০০ শাহবাগ যাদুঘর, ৮:৩০ রাজধানী স্কুল
যাত্রা বিরতি........................: ল্যাবএইড, শাহবাগ, সংসদ ভবনের সামনে রাজধানী স্কুলের গেইট
পিকনিকের স্থান..................: গাজীপুর এলাকার কোনো এক বাগান বাড়ি
খাবার................................: পোলাউ, দেশি মুরগীর রোস্ট, গরুর গোশত, মিক্সড সব্জী, সালাদ, মিনারেল ওয়াটার, সফট্ পানীয়... এবং সারাদিনব্যাপি শীতের ভাঁপা পিঠা... বিকালে একখান করে কমলা খাওয়ানোর ইচ্ছা আছে...
চাঁদা (জন প্রতি)..................: ৫০০ টাকা
চাঁদা প্রদানের শেষ তারিখ : ১৭ ডিসেম্বর ২০১০ শুক্রবার
চাঁদা কার কাছে দেবেন........: শুধুই আমার কাছে... ০১৭১৩০৯১৯৭১
আপাতত এই হচ্ছে আপডেট।
বি.দ্র.: ১৭ই ডিসেম্বর ২০১০ এর পর কোন চাঁদা গ্রহন করা হবে না।





লাইকড।
আই নট...
শাওন, মুক্ত এদের নাম বাদ পড়ছে।মনু ভাবীও যাবে বলে আশা করি।
সাঈদ, নাহিদ, ফিরোজ কবির, সোহেল কাজী এরাও তো নাম লিখাইছিলো।
এদের নাম আছে তো...
গুলাছি রায়হান ভাই এর হুমকিতে।। মাঝখানে তিনটা খেয়াল করি নাই। থুক্কু।
আমি আমার মেয়েকেও নিয়ে যেতে পারি।
আপনি কি পোলার বাপেগো উস্কানী দিতাছেন ? তাইলে কৈলাম পোলারে লৈয়া যামু...
রিমঝিমকে নেবেন রায়হান ভাই?
সবাই বাচ্চাদের নিয়ে যান। আমরা তো আছি। আমাদের সাথে থাকবে।
শিশুরা ফেরেশতার মত। ওরা ডাইনি, পেত্নি এই সবে ভয় পায়...
চুপচাপ পড়ে গেলাম ভায়া(!!)
(৫ নম্বরে কার পাঙ্খা যাইবো, সেডা পড়া যাইতেছেনা! )
৫ নম্বরে কি পাঙ্খা?
মাইক্রোফোনে ছিদ্র তাই ৫নং নাম ডাকবার সময় পইরা গেছে মনে হয়।
৫ নং পাংখা। এটা তো বুঝাই যায় তাইলে আবার এসব জিজ্ঞেস করার মানে কি? মেসবাহ ভাই কিন্তু রেগে যেতে পারে।
৫. ফ্যান...
raihan vai er liga Formalin mukto naaki formalin jukto konta ei confusion er majhe decision nite na paira mesbah vai 5 nong slot khali rakhse ...
Raihan vai er chaan-kopal... Aaahaaa
খালি দেখতাছি.।.।।।

আপনার নাম নাই? ভুল করে বাদ গেছে। চান্দা দিলেই নাম লিখা হবে।
আমার চান্দা আপনে দেন।ভাতিজার জন্য এইটুকু করবেন না।
ব্যানারের ছবির গাড়িটার পিছনের চাকার দেখি পাম্প শেষ হইয়ে গেছে।ঐটার উপরে বসছে কে?আপনি??

নিজের চান্দা নিজের দিতে হয়।যেমন পোষ্টে লাইক নিজে দিতে হয়।
এইবার তো চাকার উপড় বসপো না। ওইখানে অন্য কেউ বসছে (পাংখা মনে হয়।)
রাসেলের চাঁন্দা ফ্রি........ আইসা পড় ভাইস্তে
ঠিক আছে ১৭ তারিখ চাঁন্দানো আড্ডায় হাজির হয়ে যাবো।
ব্যানারে পিকনিক, পোস্টেও সেই আমেজ, পিকনিক পিকনিক গন্ধ ভালোই ছড়াচ্ছে, এবারের পিকনিক মিস করবো না, দেরীতে জয়েন করার সম্ভাবনা তৈরী হলেও
ব্যানারে পিকনিক কোথায় ? আমি দেখছি শীত ! পোস্টে পিকনিকের গন্ধ, ঠিকই বলেছেন। যারা পিকনিক মিস করবে না তাদের সাথে সেদিন পরিচিত হতে পারবো ।
আমরা যামু তয় নারায়ণগঞ্জ থেকে কেমনে যামু চিন্তায় আছি ( কঠিন চিন্তার ইমো হপে )
সব্বোনাষ ! ৪৩ জন হৈছে... কী করুম বুঝতাছিনা...
বাবুর্চি- ২ জন
বাসের লোক- ৩ জন
পিঠাওয়ালা- ১ জন
মোট- ৪৯ জন.... তারপরে আছে রায়হান তনয়া, মাসুম তনয়া, ঈশান তনয়া। আমার পরিবারের কথাতো এখনও কৈ নাই...

বলেছিলাম না, ৫২ সিটের বড় গাড়ি লাগবে । আর তা না হলে ডবল ডেকার !
তাইতো মনে হচ্ছে
ব্যাপক খানাদানার আয়োজন আর পিকনিকের জন্য শুভকামনা।
সব খেয়াল রাখতেছি

আমি যেতে চাই
৫৩.........
গরীবের জন্য পৃথিবীতে কিছুই নেই। টাকা থাকলে টিকিট কেটে দেশে আসতাম, চান্দা দিয়ে পিকনিকে যেতাম।
হায় টাকা
(
দেখি, ১৭ তারিখ চাঁন্দা তুইলা আপনের বিমান ভাড়াটা যোগাড় করন যায় কীনা !

৫০০্ প্লেনের টিকেট ভাড়া বেশি না :পি
১৭ তারিখ কতো তারিখে আসবে?
বিকালে কমলা খাওয়ানোর কারন কি? দিন দেশে ১০ব্যাগ(মোর অর লেস) ভিটামিন সি

আমার নামের পাশে ২ লিখা কেন ? আমার তো কোন লেজ নাই ..
জেব্রিল যে কৈলো আপনের লগে আপনের একজন গম্ভীর কিসিমের বান্ধবী যাইবো ! না গেলেই বাঁচি। ৫২....
ছি ছি! বান্ধবীদের নিয়ে যেতে হয়! প্লিজ বান্ধবীদের নিয়ে চলুন!!!
গাজীপুর...
ওখানে আর কতবার পিকনিক করবো? অন্য কোন সুন্দর জায়গা হলে যেতাম।। আফসোস.।। 
বাঁচলাম, আরো একজন কমলো...
্যাপ্পিইইইইইই... আমার নাম দশ লম্বরে আসছে
... ্যাপ্পিইইইইইই .. আমি দশ..। আমি ম্যারাডোনা, আমি পেলে, আমি রোমারিও, আমি দূর্গম ধূর্জটি, আমি ভীম ভাসমান মাইন ... মুহাহাহা
আপচুচ!
আমার নাম ২৩ নম্বরে, আমি কিন্তু খেলুম্না !!!
কত লম্বরে হৈলে খেলবেন কন, এডিট কৈরা দীমু...

অনেক সুন্দর একটা ব্যানার হৈছে পিকনিকের...জটিল
হ, অনেক সোন্দর। আইরিনরে থ্যাংকু কমুনা... হেয় পিকনিকে যাইবো না ক্যান হেল্লাইগা
শিশু ও তার মা'দের জন্য সাঈদ তার ব্যবহৃত গাড়িটি নিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন। সেখানে হয়তো আরো ৩/৪ জনের স্থান সংকুলান হবে।
শিশুদের আবিয়াইত্যা খালা বা ফুপুদের জন্য কোনো ব্যবস্থা নাই ?
কস্কি মমিন !!!!
হ, আমিওতো তাই কৈ
ভাই, বেতন পাইছি। আপনারে কই পাই!
'আবিয়াইত্যা'! বেশ মিষ্টি শব্দ!
আমার নাম বাদ দেন ইয়াজিদ ভাইয়া। আমি পোড়াকপাইল্লা-আমাকে ঢাকা থেকে লাথি মেরে মৌলভিবাজার পাঠায় দিসে। অভিসম্পাত দিলাম মুক্ত র পরীক্ষা আরো পিছাক
আপনাদে কোটা পূর্ণ হওয়ায় যেতে পারলাম না
বস্, পিকনিক থেকে ফিরবেন কখন?
জ্বিনের বাদশা ভাই, কই আপনি! অনেক দিন খবর নাই! একদিনের পিকনিক হবে বলে মনে হয়। রাস্তায় জ্যাম না থাকলে ৭টায় ঢাকা থাকবে! যোগ দিন!!
জ্বিনের বাদশা ভাই, কই আপনি! অনেক দিন খবর নাই! একদিনের পিকনিক হবে বলে মনে হয়। রাস্তায় জ্যাম না থাকলে ৭টায় ঢাকা থাকবে! যোগ দিন!!
আরো দুইজন যোগ হলো...
নাজনীন খলিল এবং তার মেয়ে
মারহাবা ইয়া রাসুলাল্লাহ !
এত দাঁত কেলাচ্চেন কেনো বড় ভাই?
দাঁত কেলাইতেছি এই কারনে যে, কাইলকার শাহরুখ কনসার্টে টিকেট ছিঁড়ছিতো - সেই কারনে
আর এইখানে নবী মোহাম্মদের কিভূমিকা?
আল্লাহ আর আল্লাহর নবী কৈছেন, সকল শুভ কামের আগে তাগো নাম নিলে নাকী বরকত হৈবো... সেইকারনে নাম নিলাম। মাশাল্লাহ, যে হারে মুখে মুখে পিকনিকের লোকজন বাড়তেছে....! কাইলকার কনসার্টে শামীম (একরাম)-এর লগে দেখা হৈছিলো। হেয় শাহরুখরে দেখা থুইয়া আমারে কয়, মেসবাহ ভাই আমি কিন্তু পিকনিকে যামু...
আপনে তো হিন্দি পারেন না। শুনছি ঐখানে হিন্দি কপচাইতে না পারলে বাইর কইরা দিছে। আপনের কি অবস্থা?
যায়াদ ভাই, কনসার্টের বিবারন জানিয়ে একটা পোস্ট দিন। "গাজী ইলিয়াস" পরে গেছে কই! হালা, একটা চরম রাম ছাগল! পিউর বলদ।
গুরু, কিছু বলছেন!
আর বাকীগুলা কাকা??

কাকা, আমি পুরা দেখি নাই। অফিসে মাঝে মাঝে দেখেছি আর ব্লগে শুনছিলাম। গাজীকে ইউ টিউবে দেখছিলাম।
ইউটিউবে যখন গাজী সাহেবরে দেখছেন তখন কষ্ট করে বাকী গুলারেও দেখেন।তাইলে বুঝতে পারবেন শুধু গাজী সাহেব না পুরা ষ্টেডিয়ামের লোকজনই রাম ছাগল অথবা পিউর বলদ।
গাজী আসলে বলদ না ,সেয়ানা পাগল, ওকে এখন সারা বাংলাদেশ চিনে ।অল্প পয়সায় ব্যপক পাবলিসিটি...।
তেতাল্লিশ জন হয়ে গেছে?!!
যাওয়ার ইচ্ছাটা কয়েকদিন ধরে চিমসাইয়া গেছে। যদি শেষদিন কনফার্ম করি তবে মনে হয় বাসের ছাদে করে যেতে হবে।

সোজা আইসা বাসে উইঠা পইরেন
এনশাল্লাহ।
মিঠু ভাবি, দুলাভাই, আর দুই ছেলে।
কয়জন হইল?
জায়গাতো নাই, আপনে শেয়ার কৈরেন ...!!!
দুলাভাই মারপে
এমন একটা বাস নিমু কিনা ভাবতেছি... যেই বাসের দুই তলাতে কোনো ড্রাইভার থাকেনা...

মেসবাহ য়াযাদ | ডিসেম্বর ১১, ২০১০ - ১:৩৩ অপরাহ্ন
কাইলকার কনসার্টে শামীম (একরাম)-এর লগে দেখা হৈছিলো। হেয় শাহরুখরে দেখা থুইয়া আমারে কয়, মেসবাহ ভাই আমি কিন্তু পিকনিকে যামু... ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////রাসেল আশরাফ | ডিসেম্বর ১১, ২০১০ - ৩:৫৬ পূর্বাহ্ন
ইউটিউবে যখন গাজী সাহেবরে দেখছেন তখন কষ্ট করে বাকী গুলারেও দেখেন।তাইলে বুঝতে পারবেন শুধু গাজী সাহেব না পুরা ষ্টেডিয়ামের লোকজনই রাম ছাগল অথবা পিউর বলদ।
)

@
ভাই অতিথি@শামীম সাহেবরে আমি চিনি না কিন্তু আমাদের মেসবাহ ভাই যে বলদ না এটা গ্যারেন্টেড।কারন উনার দুই দুইটা সার্টিফিকেট আছে।

এবার একটা পৃথক পোস্টে আবারও আপডেট দেখতে চাই ।
সকালের নাস্তার কি ব্যাবস্থা তা জানাতে ভুলবেন না যেন । আমার আবার খিদে বেশি, তবে খাই কম, ডরায়েন না ।
মন্তব্য করুন