এবি'র পিকনিক : সর্বশেষ সংবাদ
ইতোমধ্যে এবির পিকনিকের সব কাজ সম্পন্ন হয়েছে। মাসুম ভাইয়ের যোগাড় করা স্পটেই যাচ্ছি আমরা। এজন্য তারে এবিবাসী সবাই থ্যাংকু জানাই। গাড়ী, বাবুর্চি, মেন্যু, পিঠাওয়ালা সবার সাথে সিডিউল ফাইনাল হয়েছে। তাইলে ওই কথাই রইলো। ২৪ ডিসেম্বর সকালবেলায় আমাদের যাত্রা শুরু হচ্ছে। আশা করছি, নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে সবাই চলে আসবেন। এ পর্যন্ত যারা যারা চাঁদা নিশ্চিত করেছেন, তাদের মধ্যে আছেন :
শওকত মাসুম, লীনা দিলরুবা, টুটুল, নাজ, হাসান রায়হান, নাজনীন খলিল- ২ জন, আসিফ, জয়িতা, জেবীন, বিমা, মাথামোটা, বাফড়া, বৃত্তবন্দী, ফারজানা, বোহেমিয়ান, মামুন ম. আজিজ, ঈশান মাহমুদ- ২ জন, ডটু রাসেল, লিপি, নাজমুল হুদা, শাহাদাত উদরাজী, ভাস্কর, আনিকা, সাঈদ, সোহেল কাজী, নাহীদ, ফিরোজ কবীর, মৌসুম, তাজীন, গৌতম- ২ জন, মুক্ত বয়ান, বিলাই শাওন, ছায়ার আলো- ২ জন, আলী আরাফাত শান্ত, মিতু ভাবী- ৫ জন এবং মেসবাহ য়াযাদ। সব মিলিয়ে: ৪৪ জন।
আমাদের সাথে আরো আছে ৩/৪ টি পিচ্ছি। গাড়ীর স্টাফ ৩ জন। বাবুর্চি ২ জন। পিঠাওয়ালা ১ জন। অর্থাৎ আমরা মোট পিকনিক পার্টি হচ্ছি: ৫৪/৫৫ জন।
পিকনিকের তারিখ..............: ২৪ ডিসেম্বর ২০১০, শুক্রবার
যাত্রার সময়........................: ৭.৩০ ল্যাবএইড, ৮:০০ শাহবাগ যাদুঘর, ৮:৩০ রাজধানী স্কুল
(সংসদ ভবনের সামনে)
পিকনিকের স্থান..................: গাজীপুর এলাকার কোনো এক বাগান বাড়ি
খাবার................................: পোলাউ, দেশি মুরগীর রোস্ট, গরুর গোশত, মিক্সড সব্জী, সালাদ, মিনারেল ওয়াটার, সফট্ পানীয়... এবং সারাদিনব্যাপি শীতের ভাঁপা পিঠা...
আপাতত এই হচ্ছে সর্বশেষ আপডেট।
বাকীটা যারা যারা ফটোগ্রাফার আর লেখক আছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন।





পিকনিক থেকে ফিরে রায়হান ভাইকে কিন্তুক এরকম আরেকটা পোস্ট মাস্ট দিতে হবে।
ওক্কে বস
আপনার আম্রিকান বান্ধবীরে নিয়া লন। বিলাই ফেলাশ মার্বে আর আমি ছবি তুলুম।
রাম রাম রাম রাম...
তার চাইতে শিমলা কি ভালো না ?
যেভাবে নাম লিখছেন আসন বিন্যাস কি সেভাবে হবে?
নাহ। আপনাকে গাড়ীর ছাদে বসানো হবে
আমি না হয় ছাদেই বসলাম।ছাদ ভেঙ্গে পড়লে পিকনিকে আর যাইতে পারবেন না।
আমি তো বাকী লোকজনের কথা বললাম।
চাক্কা ভাঙ্গনের চেয়ে তো ভালা
চাক্কা তো ঠিক করা যায়, ছাদ তো মেরামত করতে পারবেন না। ছয় ফুট লম্বা হাঁটুতে বুদ্ধি আসলেই কম।
হাঁটুতে বুদ্ধি
মেজবাহ ভাই তো বললেন না নাম যেভাবে লেখা হলো আসন বিন্যাস কি সেভাবে হবে কিনা!
আমার সাথে পেচ্ছাপেচ্ছি করতে চাইতেছ? পরে কিন্তু কান্দাকাটি করতারবানা।
আসেন সবতে মিল্যা পেচ্ছাপেছি করি
সন বিন্যাস আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হৈবো @জয়িতা
সন= আসন
রায়হান ভাই, আমি কি আপনারে এক্টা কথাও কইছি? আমি তো মেজবাহ ভাইরে জিগাইলাম। সরল প্রশ্ন করলেও দোষ?
ছাদ ভাঙ্গলে আসমান দেখতে দেখতে যামু কিন্তু চাক্কা ভাংগলে .......
আমিতো ভাবছিলাম আমার বুদ্ধি গোড়ালীতে, তাইলে এট্টু উপরে উঠছে
তাইলে কি তোমার সিট চাক্কার উপর পড়বো ?
কি জানি! পড়লে সমস্যা কি? চাক্কা পাংচার হবে। তারপর কোথাও বসে চা সিংগারা খাবো।
মাসুম্ভাইরে এই জন্যে একটা ক্যাপ গিফট দেয়া উচিত, সবার পক্ষ থেকে।
মীর এর দাবীর সাথে একমত হাসান রায়হান ভাই কে পিকনিক থেকে ফিরে সোন্দর সোন্দর ছবি দিয়ে পোষ্ট দিতে হৈবে।
ক্যান?
মাসুম্ভাইরে এই জন্যে একটা ক্যাপ গিফট দেয়া উচিত, সবার পক্ষ থেকে। ক্যান সাঈদ, ক্যাপ ক্যান ? খোলাসা করেন...
মাসুম্ভাই এত বড় একটা কাজ করলো, শুধু ধন্যবাদে কি পোষায় ???
উনি কামেল মানুষ, টুপি ছাড়া আর কিছু দেয়া কি ঠিক হবে ???
কিন্তু উনি টুপি পইড়া নাকি নাপইড়া মজা পায় এইটা কেমনে জানলা?
টুপির নসিহত করেন সব জায়গায় তাই ভাবলাম। ..........
লা জবাব রায়হান ভাই
মাসুম ভাই জানাইছে যে,
জানাইবো ক্যান, মাসুম ভাই নিজে কৈতে পারে না...
উনি বাইরে আছেন... মোবাইলে পোস্ট পড়েছেন... কিন্তু কমেন্টস করতে পারতেছেন না
মাসুম ভাই জানিয়েছে সে এখন আপেল খাওয়া বিজি
একা একা কুতায় আপেল খাইতাছেন ?
সম্ভবত আপেল বাগানে...
কাম ফল দেখি মেন্যু থেকে বাদ গেছে।
লোকজন এমনিতেই যে হট... কাম ফল খাওয়াইতে ভয় পাইতেছি...
আমার গাড়ি যদি নেয়া লাগে তাহলে আমার ড্রাইভার কে ধইরেন, লিস্টে, মেসবাহ ভাই ।
আপনেরে কি কেউ গাড়ী নিতে কৈছে...?
শিশু ও তার মায়েদের জন্য আলাদা গাড়ী নিয়ার কথা কইছে টুটুল ।
কিন্তু আমি যে শুনছি, কোনো শিশুর মায়েরাই আপনের সাথে গাড়ীতে যাইতে ভরসা পাইতেছেনা...

অবশ্য শোনা কথায় কান দিতে হয়না
শিশুর মায়েরা জানে না?? ''সাঈদ ভাই কামড়ায় না''
না জানলে জানায় দেন মেসবাহ ভাই আর সাথে প্রমান হিসাবে নাজমুল দাদাভাইয়ের পোস্ট ধরায় দিয়েন।

অন্যের শিশুর মারে সাঈদ কামড়াইবো ক্যান ? নিজের শিশুর মা হৈলে ভিন্ন কতা। তুমি এইডা কিরাম কতা কৈলা রাসেল ?
আপনেই তো কইলেন ভরসা পাইতেছে না।

কামড়া কামড়ি তো বিইয়াত্যাদের কাম । অবিয়াত্যারা সাতার কাটে ।
ঐ থিওরীতেও আপনে ফেল।আর্কিমিডিসের সুত্র নাকি আপনার বেলায় প্রযোজ্য না।

এই সাতারে আর্কেমিডিসের সুত্র কাজে লাগেনা। তুমি বুঝবানা, বাচ্চা পোলা
রাসেল বাইচ্চা, আপনে কি তাইলে বুইড়া ? বাট ফলাফল কী: ২ জনেই আবিয়াইত্যা !!!!
ল্যাবএইড থেকে বাস কি হেটেঁ শাহবাগ যাবে এতক্ষন লাগবে ক্যান??

তোমার টেনশন ক্যান ? তুমিতো আর যাইতাছোনা
যাইতেছি না বলেই তো টেনশন।

বাংলাদেশে কখনো টাইম মত সব কিছু ঘটে না... বাস আসতেই দেখা গেল দেরী হয়ে গেছে। সো এর জন্য সময় একটু বাড়িয়ে ধরা আছে।
বাকিটা নির্ভর করে বাস ল্যাব এইডে আসার উপরে
সতর্কীকরণ: পেচ্ছাপেছি একটা লিমিটে থাইকা করেন... নাইলে দেকপেন কেউ কেউ সেন্টু খাইপে
টুটুল ভাই, আমি কি করসি? আমারে ধমকান কেনু কেনু কেনু...
টুটুল ভাই এর ধমকে তালি দিতে হয় এইটা মীর জানে না!
এরকম নাকি? বাবাহ্।
দিলাম তালি।

টুটুল ভাইরে কেউ ভয় পায় না। এইটা কোন কথা?
ভুই পাইছি। টুটুল ভাই লুক কিন্তু ভালু।
আরে আমি ধমক দেয়ার কিডায়... ছি: ছি: ছি: ছি: ছি:
আছতাগফিরুল্লাহ
আমি যাস্ট সিগ্রেটের গায়ে যেরম লেখা থাকে.. সংবিধিবদ্ধ সতর্কীকরণ... ওইরম কইলাম
ইতিমধ্যে কেউ সেন্টু খাইলে চরি
কী লৈয়া কতা হৈতাছে ? সেন্টু কী জিনিস ? খাইতাম চাই না, জান্তাম চাই
চাইরদিন কেমনে কাটাইবেন ঠিক করছেন দাদাভাই?
সাঈদের কাছ থেকে টুপি নিয়া যাইপে
উনি কি অভিজ্ঞ না?
সেইটা মেসবাহ ভাই ই বলুক
ক্যান আপ্নে কি সেন্টু খাইপেন?
এই ড্রেসের নাম সেনটু বিলা:

এইটা খাওয়ার কথা হৈতেছে নিকি?
অবশেষে ৫৪ জন!!!! মাশাল্লাহ!! দুই বাসের মানুষ হয়ে গেছে, কেম্নে কি?

এবি পিকনিক ২০১০ যেন সফল হয় সেজন্য খাস দিলে দোয়া করলাম।
রাসেল আশরাফ* আমারে লইয়া টানাটানি করে ক্যান ? আমি কি ভালো মানুষ নাকি ভদ্রলোক? আমি ভাই, এখন, কেউ না ।
*মন্তব্য ৩৯
পাবলিক ৫৪, আর সিট ৩৬। মাশাল্লাহ!! দুই বাসের মানুষ হয়ে গেছে, কেম্নে কি? শাহবাগ থেইকা উঠলে সিট পাওয়া যাইবোতো ?
পাবলিক ৫৪, আর সিট ৩৬। মাশাল্লাহ!! দুই বাসের মানুষ হয়ে গেছে, কেম্নে কি? শাহবাগ থেইকা উঠলে সিট পাওয়া যাইবোতো ?
মেসবাহ ইয়াযাদ ভাই,
১। গতবার যেমন তালিম ঘরের মানচিত্র নিসিলেন তেমন আপনি কিন্তু বাগানবাড়ির মানচিত্র আঁকা কাগজ নিতে ভুলবেন না। সারারাস্তা মিলাইতে মিলাইতে যাবেন
২। ক্যামেরা ফুল চার্জ দিয়ে রাখেন। এইবার আপনার ক্যামেরা আপনারে মুবারক।
এইবার আপনার গান মিস করবো

ইয়াহু!
আমার ক্যাম্রা এখনো ঠিক নাইক্কা
মেসবাহ ভাইরে খাস দিলে মোনাজাত!
২৪ তারিখে মেয়ের স্কুল ছুটি। বিকেল চারটায় নীচে নামবো মানে ঢাকা টাইম রাত নয়টা। খাবার-দাবার-নাচা-গানা-পেচ্ছাপেচ্ছি সব কিছুর ছবি যেনো গরম গরম রেডি পাই
সব গরম গরম না পাইলে গিয়া ভাংচুর করা হবে কি কন তাতাপু???
আবার জিগায়
চুপচাপ পড়ে গেলাম
পিকনিক পিকনিক!
বিলাইয়ের মনে এত ফূর্তি ক্যান ?
পিকনিকেতো মাছ খামুনা।
মাছ নাইতো কাঁটাও নাই।
তাইলে ঘটনা কী, মিঃ বিলাই
ডাক্তার কইছে তিনদিন টানা রেষ্ট নিতে....
আজ তিনদিন শেষ হইলো..রেষ্ট তো নিলাম না
পিকনিকেরর হৈচৈ শরীরে কুলাইবো তো?
কার ? আপনের না আমার ??
আমার আবার কার?
ইতিমধ্যেই আমার হাতে পিকনিকের জন্য চকোলেট পৌছাইয়া গেছে
যাক নিশ্চিন্ত হলাম।খুব টেনশনে ছিলাম চকলেট গুলো ঠিক মতো পৌছাবে কি না?

এই গুলা যাদের বয়স ২৫ এর নিচে তারা খাবে!! খেক খেক!
এইগুলা আসলে চকো লেট তো...চকলটে বুম না তো আবার
শাহবাগ ৮:০০ মিনস একচুয়্যালি কি ৮:০০ না কি ৮:০০ +++
যাদুঘরে কি ট্যুর হৈবো পিকনিক পার্টির?
পিকনিক আনন্দময় হোক।
মন্তব্য করুন