ইউজার লগইন

আজিরা দিনপঞ্জী... ১

একটা ঘর, রংগিন কাঁচের জানালার ওপাশে গ্রীষ্মের ঝকঝকে তারাজ্বলা আকাশ। দেয়ালে পিঠ ঠেকিয়ে কোন একটা উত্তরের অপেক্ষায় আছি... মাঝে মাঝে ভ্রূ কুঁচকে ভাবি... প্রশ্নটা ঠিক ছিলো তো? কিংবা আদতে কোন প্রশ্ন ছিলো কি? বহুদিন ধরে আটকে রাখা অনুভবের নদী একটু ফাঁক পেলেই উছলে উঠতে চায়... অবিমৃষ্যতা ভেবে সেটুকুও দু'পায়ের তলায় প্রাণপণে চেপে রাখি। জীবন বড়ো অদ্ভূত হয়ে সামনে হাজির হয়। খুশি হবার পথ খুব বেশি নেই, যাকিছুই বা আছে অন্য কারোর অখুশি'র চাপে হারিয়ে যায় বারবার। মন কেবলি আকুলি বিকুলি করে চেনা পরিচিতদের ভিড়ে ফিরে যেতে... আবার বিষম দোটানায় পড়ি... পরিচিতদের ভিড়ে পরিচিতিটাই যদি হারিয়ে যায় কোনভাবে? কি করি, কোথায় যাই বুঝে পাই না... অপরিচিত রাস্তায় অজানা গাছের পাতা ছুঁয়ে বলি, তোমাদের প্রার্থনায় আমাকেও রেখো। কারো বিরুদ্ধে আমার মন অভিযোগের খাঁড়াও তোলেনা... খালি মনে হয় সবাই সবার মতো ভালো থাক... আমি চুপচাপ ভোরের কুয়াশার মতো মিলিয়ে যাই কোথাও... সবার অলক্ষ্যে... নাহ, এ আমার আত্মহননের চিন্তা নয়... এ কেবল একটা সুড়ংগ খুঁজে পাবার ইচ্ছে... যে সুড়ংগে ঢুকলে পরে কোন কিছুই আর স্পর্শ করবে না, না কোন কষ্ট, না অন্য কিছু, এমনকি আনন্দও চাইনে আমার... অনেক গহীনে কোথাও চেপে রাখা অনুভূতির তাড়নায় মনে হয়, অনুভূতিহীনতাই বুঝি সমাধান সবকিছুর।

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

নজরুল ইসলাম's picture


আমি দেখছি, দিনপঞ্জী লিখতে গেলেই মানুষের মধ্যে একটা বিষাদ বিষাদ ভাব ভর করে। অথবা মনে বিষাদ ভাব আসলেই দিনপঞ্জী লিখার আগ্রহটা বাড়ে।

ঐ আনিকা, হইছে কী?

লন একটা গান শুনেন

আনিকা's picture


নজু ভাই, ধইন্যা গানটার জন্য। আমার কিছু হয় নাই... আজিরা দুঃখবিলাস... বাংগালী স্বভাব আর কি! কিছু থাক না থাক, ভাব নিতে তো মজাই।

জ্যোতি's picture


অনেক গহীনে কোথাও চেপে রাখা অনুভূতির তাড়নায় মনে হয়, অনুভূতিহীনতাই বুঝি সমাধান সবকিছুর।

হতাশা কেন যে এভাবে আঁকড়ে ধরে!

আনিকা's picture


জয়িতা, আমি কিন্তু ভাই হতাশাবাদী না... মন খারাপ হইলে ফ্যাঁচফ্যাঁচ করে কান্নাকাটি করবো বটে, কিন্তু একটু পরেই আবার আগের মতো ঠিকঠাক... ডায়েরীতে লিখে রাখি... কারণ লিখে ফেললে মনে হতে থাকে দুঃখটারে অন্য কোথাও জমা রেখে দিলাম... নিজের ভেতরের ঝড়টা খানিক কমে যায় তাতে।

শওকত মাসুম's picture


এই কি হয়েছে আপনার?

আনিকা's picture


কি আর হবে ভাই? বয়েস হয়েছে কিনা, জীবনের জটিলতা সামনে আসে একটু একটু করে... জীবনটা যে নিজের চাহিদামাফিক চলার মতো না, আরো দশটা লোকেরও নানা কিছু জড়িয়ে আছে ওইসব জটিলতা আর কি...

মীর's picture


অনুভূতিহীনতাই সবকিছুর সমাধান। এইটা মনে হয় সত্য

মেঘ's picture


ওরে বাস্!! কি চমৎকার লিখেছেন।
একেবারে মনের কথাগুলো। শুভেচ্ছা আপনাকে।

তানবীরা's picture


কথাটা আজাইরা হবে না ?

১০

আনিকা's picture


আসল কথাটা আজাইরা'ই বটে.... কিন্তু আমার এক বান্ধবী সবসময়ে আজিরা বলতো... যেইটা শুনতে আমার অনেক মজা লাগতো... তাই আর কি... Smile

১১

তানবীরা's picture


আমার এক নন্দাইও আজিরা বলে। এটা কি টাঙ্গাইল - ময়মনসিংহের দিকের ভাষা নাকি কে জানে? আপনার বান্ধবীর রুট কোথাকার?

১২

আনিকা's picture


পুরান ঢাকা...

১৩

শাওন৩৫০৪'s picture


হুমম, সুন্দর ডায়েরী লেখা...

১৪

আনিকা's picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আনিকা's picture

নিজের সম্পর্কে

কি লিখবো জানিনা...