আজিরা দিনপঞ্জী...৫
আজকাল কেমন ঘোরের দুনিয়ায় আছি, যা কিছু ঘটছে আমার মনে হয়... ওহ! আচ্ছা... দেখা যাক সামনে কি আছে। ভালোবাসা বড়ো অদ্ভুত অনুভবের খেলা। না ভালোবেসে উপায় নেই, আর বাসতে লাগে ভয়। সামনের মানুষটাকেও ছুঁয়ে দেখতে ভয় লাগে... মনে হয় রংগিন বুদবুদের ভেতরের স্বপ্ন বুঝি এক। আয়নার নিজের চোখে ক্রমাগত বিষাদের ছায়া দেখতে দেখতে খুশির ঝলকটুকু কেমন অদ্ভুতরকমের অচেনা লাগে... নিজের প্রতিবিম্বের দিকেও ভয়ে তাকাইনা, মনে হয় পাছে ভুল স্বপ্ন ঢুকে যাই। আবার মনে হয় অনেক তো হলো, এইবার বুঝি হাত বাড়িয়ে ছোঁয়া যায় অন্য একটা হাত। কিন্তু ভেতরে ভেতরে বরফ হয়ে যাওয়া আমার হাতের ঊষ্ণতা ফেরত আনবার স্পর্শটার অপেক্ষা করি। হয়তো আসবে, হয়তো আসবে না। তবু দিবাস্বপ্ন নেহায়েত মন্দ লাগেনা।
মানুষকে দেখে বড়ো অবাক লাগে... আমি নিজেকে সারাজীবন স্বার্থপর ভাবতাম, কিন্তু অন্যদের স্বার্থপরতার নমুনা দেখে নিজেকে সাধুশ্রেণীর মনে হয় আজকাল। আমি আমার একটা অতি ব্যক্তিগত স্বপ্নের ঘোর থেকে বের হতে পারিনি বলে ভাবতাম আমি কতো স্বার্থপর... কিন্তু কেউ এইটা কখনো বুঝে উঠে নাই যে, অন্যদের স্বপ্ন ভেংগে যাওয়ার ভয়ে আমি কতোগুলো দিন স্বপ্নটাকে নিজের ভেতরে কবর দিয়ে রেখেছিলাম... ছুঁয়ে দেখবার চেষ্টা পর্যন্ত করিনাই। দিনের পর দিন, রাতের পর রাত স্বপ্নটাকে না ছোঁবার কষ্ট আর ছুঁয়ে দেখবার ইচ্ছেটার সাথে যুদ্ধ করতে করতে যখন নিজের ভেতরের সবকিছু উলোট পালোট হয়ে গেলো, একটা সময় নিজেকে বাস্তবতা আর স্বপ্ন এই দুনিয়া থেকে উপড়ে ফেলে, পরিচিত সমস্ত লোকজনের সংস্পর্শ ছাড়িয়ে পরবাসে পাড়ি দেওয়া। সমস্ত পিছুটান থেকে দূরে গিয়ে নিজেকে কে্বল খুঁজে পাওয়ার চেষ্টা। আর কিছু হোক বা না হোক, এখন আমি আমার জন্যে আছি অন্তত। আর সাথে যদি কেউ চলে আসে, সেটা স্বপ্নপূরণের গল্প হবে। যাই হোক, সামনে পুরো জীবন পড়ে আছে, কি হবে দেখাই যাক।





আমি নিজেকে সারাজীবন স্বার্থপর ভাবতাম, কিন্তু অন্যদের স্বার্থপরতার নমুনা দেখে নিজেকে সাধুশ্রেণীর মনে হয় আজকাল।
আপনার প্রত্যেকটা লেখায় ভাবনার উপাদান থাকে। এটা আমার খুব পছন্দ।
হা হা হা... ভাবনা ছাড়া আমি আর কিছু করিনা কিনা...
এরই নাম জীবন.।।
হুমম । জেবন!
এরকম কত ধরনের চিন্তাই না আমরা করি। তবে আমাদের সবার জীবনই এক ধাচের, কারন Life goes on
এইটা কোন আনিকা ? আমরাবন্ধু পিকনিকের সেই আনিকা? নাকি সামুর পূর্ব পরিচিত আনিকা?
সামু'র... তয় আমি আমরাবন্ধুতে আছি ৫ বছর ধইরা...
নিয়মিত লেখালেখিটা করো ...
মনের ভাব প্রকাশ হয়... আবার আমরাও ভালোমন্দ কিছু পড়তে পারি
সমস্ত পিছুটান থেকে দূরে গিয়ে নিজেকে কেবল খুঁজে পাওয়ার চেষ্টা।...ভোলো থাকেন তবুও।
লেখাটা আন্তরিক হয়েছে খুব!
আপনার লেখাটা পইড়া কাকন জেডি'র কথা মনে হইল.। সে-ও মাঝে মাঝে এইরকমের আজাইরা কথাবার্তা লিখত.। পড়তে বেশ লাগত
...
===
আমার নিজেরও মাঝে মাঝে চইলা যাইটে ইচ্ছা করে অন্য কোন দেশে.. যামুগা একদিন..। এইসব ঘ্যাংহ্যান প্যান প্যান লাইফ ভাল্লাগে না... লাইফ হওয়া উচিত চিনির দানার মত ঝর-ঝরে... এইও লবণের দানার ঝিন্দেগি টা ফাও.. সামান্য বৃষ্টিতেই একটার সাথে আড়েকটা লাইগা থাকে ...
===
কি কইতে কি কইলাম কে জানে
ডায়রী ভালো হয়েছে। বাই দা ওয়ে, রাগ কি একটু কমেছে ?
রাগ????
মন্তব্য করুন