ইউজার লগইন

আজিরা দিনপঞ্জী... ৬

''আমি তো অচিনপুর, তেরো নদী সমুদ্দূর দূরে, ভেবেছি জানবে না লোক, আমাকে ছোঁবে না শোক... ভেবে নেবো কেউ কোথাও রোদ্দূরে হাসছিলো।'

সবাই কেমন করে যেন উৎরে যায়, কিংবা সামনে এগিয়ে যায়। এমন না যে দুনিয়াতে আমিই কেবল একলা, কিন্তু আমার ঝামেলাটা একাকীত্ব নিয়েও না, ঝামেলাটা আসলে আটকে পড়া নিয়ে। আমি তিনটা বছরেরও বেশি সময় ধরে একটা জায়গায় আটকে আছি, কোনদিকে যেতে পারছিনা। মাঝে মাঝে ক্লান্ত লাগে, মনে হয় ক্লান্তিতেই বুঝি এইবার ঘোরটা কাটলো বলে... কিন্তু কিসের কি! যখন কোন একজন মানুষের জন্য বুকের ভেতরে এইরকম গহীনরকমের হাহাকারের'র জন্ম হয়, তখন বাকি সব কিছু হঠাৎ করে ভয়াবহরকম অর্থহীন লাগতে থাকে। আর আমার সাদা-কালো এথিকস এর জগতও বড্ড ঝামেলায় ফেলে। কল্পনাতে ভালোবেসে ভালো থাকবো সেও হয়ে উঠেনা। মনে হতে থাকে যাকে নিয়ে এতো ভাবনা সে তো আসলে আমার নিজের কেউ না। তাকে নিয়ে ভাববার অধিকারও আমার নাই আসলে... ভাবনাগুলোকে তাই ইনডিসেন্সি ভেবে দূরে সরিয়ে রাখি প্রাণপণে।

যাদের একবার ভালোবাসাবাসির স্মৃতি থাকে, তাদের তাও কিছু একটা থাকে, নিজেকে জাস্টিফাই করার ব্যাপার থাকে, পুরোন স্মৃতির রেশ ধরেও কিছু একটা ভেবে নেওয়া যায়। কিন্তু আমার তো কল্পনা ছাড়া আর কিছু নাই, একটা কমন ডিসেন্সি পর্যন্ত হয়তো কখনো শেয়ার করেছি, তার বাইরে যাওয়া হয়নি আর। ব্যাপারটা অনেক অদ্ভুত লাগে আমার, কারো জন্য এইরকম অহেতুক মায়ার কেন জন্ম হয়... আমার মনে হতে থাকে ব্যাপারটা অপর পক্ষের জন্যেও নিশ্চয়ই অস্বস্তিকর। আহ! যদি কেবল জানতাম এই গরাদের চাবিকাঠি কোথায়!

একটা মানুষ, যাকে আমি কোনদিন ছুঁয়ে পর্যন্ত দেখি নাই, আর যার জগতে আমার উপস্থিতি হয়তো একটা আবছায়া প্রতিচ্ছবি'র বাইরে কোন কিছু না, কখনো ছিলোও না... কেন সেই মানুষটা আমার জীবনের একমাত্র রোদের খেলার ঐন্দ্রজালিক?

মাঝেমাঝেই ভাবি আমি হয়তো অবসেসড... কিন্তু আমার কখনো কোনকিছু ধ্ধংস করে ফেলবার মতো মানসিকতা তৈরী হয়নাই, কখনো সেই মানুষটার ইচ্ছের বাইরে কোন দিকে আগানোর ইচ্ছে হয়নাই । চুপচাপ বসে আছি সেই কতোকাল ধরে... জানি কোনকিছু পাবার নাই, তবু মন থেকে এই প্রশ্নটা কখনো যায়না, কোন মানেই যদি নেই তবে আমার এতোগুলো দিনের অনুভূতিগুলো কি কেবল আস্তাকুঁড়ে'র ইতিহাস হয়ে থাকবে? ।ঈশ্বর বলে যদি কেউ থেকে থাকেন কোথাও, তিনি কেন আমাকে সারজীবনব্যাপী এই পরীক্ষায় ফেললেন? কেন আমি ভুলেও আর কোন মানুষের মুখ ভাবতে পারিনা? কেন আমার সমস্ত দুঃখের দিনের শেষে শুধুমাত্র মানুষটার সাথে দুই একটা কথা বলার আনন্দে আমার মনে হতে থাকে আমার জীবনে কোনদিন কোন দুঃখের ছায়া পড়েনি কখনো? নিজের এইসব অদ্ভুত অনুভূতি নিজের কাছেই অতি নাটকীয় মনে হতে থাকে, বন্ধুদের কাছে যখন ঝাড়ি খেতে থাকি, তখন নিজেও নিজের এই অদ্ভুত পরাবাস্তবতায় আটকে থাকার ব্যাপারটা টের পাই... কিন্তু আমার স্বপ্নলোকের চাবি সত্যিই হারিয়ে গেছে কোথাও।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

রুবেল শাহ's picture


কাজলা ...........

এখানে দেখে ভালো লাগলো.................

নজরুল ইসলাম's picture


Sad

তানবীরা's picture


কিন্তু আমার স্বপ্নলোকের চাবি সত্যিই হারিয়ে গেছে কোথাও।

সাঈদ's picture


হায় স্বপ্নলোকের চাবি !!!!

গামছা's picture


পুনি, অনেক কিছুই জানি আমি, তাই বলতে পারছি....তোমার স্বপ্নলোকের চাবি টা খুঁজে পেতে খুব বেশি দেরি নেই। কিন্তু পাওয়ার আগের সবচেয়ে বাজে সময়টা তোমাকে পার করতেই হবে ;সাহস আর ধৈর্য্যের সাথে ।

আনিকা's picture


সান্ত্বনা দিচ্ছিস? ধৈর্য্য তো ধরেই আছি, কিন্তু ক্লান্ত লাগে যে বড্ডো...।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আনিকা's picture

নিজের সম্পর্কে

কি লিখবো জানিনা...