আজিরা দিনপঞ্জী... ১০
''তবু চাইছি তোমাকেই... তুলে নিতে অঞ্জলিতে... রোদের ফোঁটা।''
সূর্যটা অনেক দূরে, তবু কেমন করে যেন বিনা তারে তার ঊষ্ণতা এসে পৌঁছোয়... অযাচিতে খবর পাই ঐন্দ্রজালিক তার জাদুর ঝোলা নিয়ে বসে আছে অপেক্ষায়। দুরু দুরু মন কিছুতেই বিশ্বাস করতে চায়না। কিন্তু আর কোন ব্যাখ্যা-ই অংকগুলো মিলিয়ে দিতে পারেনা। এ হয়তো শেষ বেঞ্চির ছাত্রটার টেনেটুনে পাস করার মতো ব্যাপার...হয়তো এও আরেক কল্পনার বুদবুদ আমার, নিমেষে হাওয়ায় মিলিয়ে যাবে কাল। তবু যতোক্ষণ সে আছে আমার মনে, তাকে আরো বেশি করে আঁকড়ে ধরি, বিষন্নতায় নীল হয়ে আসা আমার দুনিয়ায় ঝলমলে এই রংধনুকে স্বাগত জানাই চুপেচুপে... একদম নিজের ভেতরে কোথাও।
বেলা গড়ালে জানালার ফাঁকে উঁকি দেয় আমার শহরের চিলতে রোদ্দূর... আর আমি ঠায় বসে ভাবি... এ্কই সূর্য তাকেও ঊষ্ণতা দেবে বৈকি। তার শহরেও জংলী গোলাপের লাল ফলে ভরা রাস্তায় সে কখনো থমকে দাঁড়াবে আর দুই পৃথিবীর দুজন মানুষ কখনো কথা না বলেও অনেক কথা বলে যেতে থাকবে। স্মৃতি'র ভেতরে ডুবে যাই অজান্তেই। অনেকদিনের অনেক না বুঝতে পারা কথার মানে টের পাই, অনেক না জিজ্ঞাসা করা প্রশ্ন আপনা থেকেই জবাব হয়ে সামনে আসি... আর নিজের স্বার্থপরতা দেখেও চমকে যাই। কেবল আমার কষ্ট, আমার দ্বিধা, আমার ভুল...!!! আর কারো কি মনে হলে কখনো ভেবে দেখেছি কি? আমার এই কল্পলোকের ভাগীদার যদি কেউ হতে চায় তাকেও কি আমি এতোটাকাল রোদের আরাম থেকে দূরে সরিয়ে রাখিনি? হিমবাহের বরফ গলানোর কোন চেষ্টা কি করে দেখেছি? ধার দিয়েছি কখনো নিজের ঊষ্ণতাটুকু?
কখনো তাকে ছুঁয়ে দেখিনি... কখনো আমার চোখে যেই আনন্দের আলো খেলে যায় তাকে দেখতে দিইনি। মনে মনে আবার খানিক কুঁকড়ে যাই। এখন যে আমার নিজের ভেতরেও তুষারের আচ্ছাদন!!! কেমন করে দূর পথিকের বরফ গলিয়ে সাগর বানাই? কেমন করে?





এই পর্বের দিনপঞ্জী দেখে ভাস্করদার ডাইরী সিরিজ মনে পড়ে গেলো।
নরওয়ের ছবিব্লগ দিন না মাঝেমধ্যে!
দেবো একসময়... বিলাত আর নরওয়ে... দুই এরই
বাহ!
আপনার গদ্যের গঠন'টা পছন্দ হলো খুব।
আলাদা গঠন আছে নাকি?
চলুক। ছবির চাহিদা জানাইয়া গেলাম।
হুমম... একটা সিরিজ লিখতে শুরু করে দেবো
ওয়াও, গদ্যটা এমন কাব্যিক হয় ক্যাম্নে?
পড়তে খুবই ভালো লাগে---লাইকিট।
খরার এই ঢাকা শহরে সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেল, অফিসে বসে ঠাণ্ডায় জমে যাচ্ছি, আপনার লেখা উষ্ণতায় ডুবিয়ে দিল...ছবির ব্লগের ব্যাপারে নুশেরার সঙ্গে একমত।
হুমম... শুরু করেছি একটা... তবে চলনসই হতে সময় লাগবে...
মন্তব্য করুন