ইউজার লগইন

আবারো রং

হুদাই কিছু আঁকাআঁকির চেষ্টা চরিত্র করলাম আবারো, সাথে কিছু পুরানা স্কেচ মার্কা ছবি আর আমার খেলনা খেলনা গ্লাস পেইন্টিং প্র্যাকটিস। য়াযাদ ভাই বলেছেন বড়ো হইয়া আটিস হবো, এই ভরসায় আঁকাআঁকি শিখুম ভাবতেসি, নাহয় আমার বয়স তিরিশই হইলো... এই বয়েসে শিখলে মাইর তো আর দিতাসে না কেউ... আর ভাগ্যিস ছবি আঁকলে প্রতিবেশীরা শুনতে বা দেখতে পায়না, তাই আমার জানালা পঁচা ডিমের হাত থাইকাও বাঁইচা যায়। আর তাছাড়া এই অ্যাডে'র সাগর পাড়ের দাঁড়ানো শিল্পী'র চে ভালো আঁকতে পারি এইটা আবিষ্কার কইরাই আমি মোটামুটি আমোদে আছি।
p1
gp2
gp1
gp3
g1
gp2
gp3

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

নুশেরা's picture


ভালো লাগছে দেখতে।

আর্টিস্টের সঙ্গে তুলনা দিতে গেলে মেলামাইনের থালাবাসনের একটা বিজ্ঞাপনও আছে। পাগলের মতো যেনতেনভাবে রং লাগালেই চিত্রশিল্পী হ্ওয়া যায় না, চাই শিল্পীর তুলির আঁচড় ... ইত্যাদি ইত্যাদি। আহা যা একখান ছবি সেখানে আঁকে!

আনিকা's picture


হি হি হি! মাত্রই মৌসুম'ও ওই অ্যাডের কথাটা কইতেসিলো... Cool

নুশেরা's picture


আচ্ছা মৌসুম এইখানে লিখেন না কেন? পিছলাইতে চাইলে ধইরাবাইন্ধা হইলেও নিয়া আসেন, বেশ সমঝদার মনে হইতেছে উনারে Smile

আনিকা's picture


মৌসুম আমার দেখা সেরা আইলসা মানুষদের একজন, ও ওর অতি পার্সোনাল ব্লগেই মাসে একটার বেশি কখনো লেখে নাই... কইয়া দেখতে পারি, তয় ও নিয়মিত ব্লগ পড়ে... Smile

রাসেল আশরাফ's picture


মৌসুম

ইনি আপনার কি হয়??????

আনিকা's picture


মৌসুম আমার জানের জান... পরানের পরান.... Tongue হি হি হি... ও আমার জিগরী দুস্ত... আমরা তিন পাগল এক সাথে থাকি.... আরো একজনের কথা বিলাতের চিঠিতে লিখছি, আরে লিখুম... Smile

নুশেরা's picture


মৌসুম কে?- এই প্রশ্নটা একবার আমিও করছিলাম, ভাস্করদাকে, কোন কমেন্টের সূত্রে Big smile

রাসেল আশরাফ's picture


পাগল না পাগলী Tongue Tongue Tongue

তিন পাগল একসাথে থাকেন তো আপনার জামাই কই থাকে????? Wink Wink Wink Wink

আনিকা's picture


ছি ছি.. জেন্ডার ডিসক্রিমিনেশান...
জামাই এর লগে থাকিনা বহুদিন ... বিস্তারিত কইতে পারুম না।

১০

রাসেল আশরাফ's picture


গ্লাসের গুলা খুবই ভালো লাগছে।

আসলেই বড় হইলে আপনে অনেকবড় চিত্রশিল্পী হবেন। Tongue Tongue Tongue Tongue

১১

আনিকা's picture


গ্লাসের ছবি সুন্দর হওয়ার কোন কায়দা কানুন লাগেনা, রংগুলা এইরম যে আমার মতো কিছু না জানা মানুষও যাই বানায় ওইটাই সুন্দর লাগে ... ঝড়ে বক মরে ... ফকিরের কেরামতি বাড়ে মার্কা ব্যাপার আর কি! Tongue

১২

ভাঙ্গা পেন্সিল's picture


কাগজের চাইতে কাঁচের ছবিগুলা ভাল, শেষের মেয়েটাও ভাল Smile

১৩

রাসেল আশরাফ's picture


আপনার অবস্থা তো দেখি বেশি ভালো না।ছবিরে মেয়ে বানায় দিসেন। Tongue Wink Wink Wink

১৪

মেঘ's picture


আচ্ছা, একটা আবদার করতে পারি কি? আমি ছবি আঁকতে পারি না কিন্তু খুব শখ শেখার। আপনি তো রান্নার রেসিপি দেন দেখি, ছবি নিয়ে কি ছোট ছোট টিউটোরিয়াল দেওয়া যায়? আমার খুব উপকার হতো, শুধু আপনি নন যারাই আঁকতে জানেন যদি একটু ভাবতেন এ নিয়ে!

১৫

আনিকা's picture


আমি নিজেই কিছু পারিনা টিউটোরিয়াল কেমনে দিমু? আমি সিরিয়াসলি হয় অন্য কোন ছবি দেইখা বা এমনেই কাগজ কলম নিয়া, রং নিয়া আঁকিবুকি করি... জীবনেও শিখি নাই... Sad

১৬

মেসবাহ য়াযাদ's picture


নাহ, মেয়েটারে আর ঠেকানো গেলো না। শিল্পী হৈয়াই ছাড়বো দেখতাছি...

১৭

আনিকা's picture


তা আর বলতে, আপনি হইলেন গিয়া আমার ভবিষ্যদবক্তা Smile

১৮

শাওন৩৫০৪'s picture


হ, আপনে দেখি শিল্পী---!!
সুন্দর লাগছে ফডু, বেশি ভালো লাগছে গ্লাসের কারুকাজ---

১৯

আনিকা's picture


''শিল্পী আমি... তোমাদেরই গান .... '' ও আল্লা... গান তো গাইবার পারিনা... শিল্পী কেমনে হমু? Puzzled

২০

জ্যোতি's picture


গ্লাসেরগুলা বেশী ভাল্লাগছে।আপনি দেখি চিত্রশিল্পী!!!!
বয়ুমটা সুন্দর লাগতেছে। আমারে দিলে আচার রাখতাম।

২১

শাওন৩৫০৪'s picture


এইডার খালি খাওনের চিন্তা..ধুরু..
কেন, বোতলে মারবেল রাখা যায় না? কেমন টিংটুঙ আওয়াজ কর্বো?

২২

আনিকা's picture


ঢাকায় আমার বানানো একটা বয়ামে আমি বাচ্চাগো স্কুলের সামনে পাওয়া পানিতে রাখলে বড়ো হয় ওইরম জেলী মার্কা মার্বেল থুইছিলাম... দেখতে মজার লাগে। Big smile তয় আঁচার রাখলে কিছু গ্যাঞ্জাম হইবার পারে। ধুইতে গেলে এই রং মাঝেমইধ্যে উইঠা যায়... Tongue

২৩

জ্যোতি's picture


আমার তো আচার খাইতে ভাল্লাগে তাই আমি আচারই রাখমু। সাবধানে ধোব যাতে রং না উঠে। কেউ কি এমুন একটা বয়ুম দিব আমারে?

২৪

রাসেল আশরাফ's picture


আচার খাইতে ভালো লাগে?????

তা কোন কোন আচার ভালো বানাতে পারেন???????

২৫

আনিকা's picture


চিন্তা নাই, দেশে আইতেসি সামনের হপ্তায়.. বানাইয়া দিমুনে... ফি হিসাবে আচার দিলেই চলবে... Smile

২৬

রাসেল আশরাফ's picture


এই সময় কেও দেশে যায়।সামনে ঈদ উপলক্ষে যে জ্যাম।সাথে তাল পাকা গরম।

আপনারে মাইনাস। Sad Sad Sad Sad

২৭

নীড় সন্ধানী's picture


বাহ সুন্দর!

২৮

আনিকা's picture


Smile

২৯

মুক্ত বয়ান's picture


কাঁচে আঁকা ছবিগুলা সুন্দর হইছে। Smile

৩০

শাপলা's picture


আহারে সবার কত গুন!!!!...............এই জীবনে আমিই কিছু কর্তে পারলাম না। বিরাট আফসুস:''( Crying Crying Crying

৩১

রশীদা আফরোজ's picture


আনিকা, আমার একটা স্কেচ করে দেন, চেহারা বোঝা না গেলে কোনো সমস্যা নাই। আমার খুব শখ একজন শিল্পীনির সামনে হাসি-হাসি মুখ করে বসে থাকবো, আমার ছবি আঁকা হবে। আনিকা, এই আমি হাসছি, আপনি শুরু করেন।

৩২

বিষাক্ত মানুষ's picture


আপনি কি নুরে আলম নামে কাউকে চেনেন ? আগে সুন্দর সুন্দর হ্যান্ডি ক্রাফট বানায়া ব্লগে ফটু দিয়া দিতো ।

৩৩

তানবীরা's picture


প্রিয়তে রাখলাম, সামনের বছর পঞ্চাশ হবো, তখন আমিও ট্রাই দিবো।

গ্লাস পেইন্টটা দারুনজ।

৩৪

আনিকা's picture


Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আনিকা's picture

নিজের সম্পর্কে

কি লিখবো জানিনা...