ইউজার লগইন

আজিরা দিনপঞ্জী... ১২

''কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা,মনে মনে...
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।''

এক রাজ্যে ছিলো ভীষণ বোকা এক মেয়ে ... যে চারপাশে সবাইকে বাস্তবের খাঁড়ায় বলি হতে দেখেও নিজে চোখ বুজে একটা রূপকখার জগতে থাকতো... স্বপ্নে তো সবই সম্ভব... তাই বাস্তবে যেসবের কোন অস্তিত্ব নেই, সেসমস্ত অতি-বাস্তব স্বপ্নেরা সব শরতের মেঘের মতো সেই রূপকথার রাজত্বে জমা হতো। স্বপ্নের রাজকুমারের সাথে তার তেরো নদী, সাত-সমুদ্দুরের পারে দেখা হয়, দিন পার হয় আর সে ধীরে ধীরে এক উপাখ্যানের জন্ম দেয়, সবই নিজের মনে মনে... অবিরাম অদ্ভুত সব স্বপ্ন বুনে যায় কোন এক ঘোরের ভেতর... যা কখনো পাবার নয় সেই অসম্ভবের আশায় মেঘের রাজ্যে তারাদের সাথে রাত জাগার প্রহর কাটে... তারপর যা হবার কথা, সেই চিরাচরিত রিয়্যালিটি শো... ঘুম ভাংগে আর রাজকন্যা উঠে দেখে... কোথায় সেই স্বপ্নের দেশ, আর কোথায় বা রাজপুত্তুর... সুখ-দুঃখের সোনার কাঠি আর রুপোর কাঠি- দুই-ই গেছে হারিয়ে, এই জগতে সে কেউইনা, আর সে কখনো রাজকন্যা আদপে ছিলোইনা। তার চিরচেনা ঐন্দ্রজালিক চিরতরে মিলিয়ে গেছে হাওয়ায়। আর সেই একচিলতে রোদ্দূরটা... স্বপ্নে যাকে মুঠোয় পুরে নেওয়া যেতো দিব্যি... সে বাস্তবের মাটিতে ধারে-কাছেই থাকেনা, তেপান্তরের মাঠ পেরিয়ে সেই রোদের টুকরো তার সত্যিকারের রাজকন্যার শিয়রে জায়গা খুঁজে নিয়েছে। আর এইখানে এই শহরে কেবল খাঁ খাঁ করা শূণ্যতার পসরা... স্বপ্ন কিংবা স্বপ্নভংগের বেদনা, গান আর গল্প সবই কেমন মিলিয়ে গেছে হাওয়ায়... তারও পরে আর 'পর' আছে কিনা সেইটা কোনভাবেই জানা যায় না... বাস্তবে তো কিছুই কল্পনা করে নেওয়া যায়না।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

রশীদা আফরোজ's picture


আমরা আজিরা মানুষরা আজিরা দিনপঞ্জির জন্য আকুল হয়ে অপেক্ষা করি।

জ্যোতি's picture


এইখানে এই শহরে কেবল খাঁ খাঁ করা শূণ্যতার পসরা... স্বপ্ন কিংবা স্বপ্নভংগের বেদনা, গান আর গল্প সবই কেমন মিলিয়ে গেছে হাওয়ায়... তারও পরে আর 'পর' আছে কিনা সেইটা কোনভাবেই জানা যায় না

টুটুল's picture


তোমার আজিরা দিনপঞ্জি কৈ?

আনিকা's picture


এই তো... Smile

টুটুল's picture


এইটা কি আজিরা হৈল?

আনিকা's picture


যেই গল্পের আমার নিজেরে ছাড়া আর কারো কাছে কোন দাম নাই, তার চে আজাইরা আর কি হইতে পারে? Smile

মুকুল's picture


লেখার সাথে সাথে আজাইরা কোন ছবিও দিয়া দিয়েন। Big smile

তানবীরা's picture


অদ্ভূদ ভালো লেগেছে আনিকা। নিদারুন সত্যি কথা এতো মিষ্টি করে লেখা খুব সহজ কাজ কিন্তু নয়

আনিকা's picture


হয়তো নিজের কথা বলেই পারা গেছে... Smile

১০

নুশেরা's picture


এতো অল্পে মন ভরলো না, আরো লেখা দেন

১১

আনিকা's picture


গল্পের নটে গাছটা মুড়িয়ে গেছে.... Tongue

১২

শওকত মাসুম's picture


তারপর?

১৩

আনিকা's picture


তারপরে আর কিছু নাই, কেবল এইটুকু পাল্টাইছে যে... সেই ভীষণ বেকুব মেয়েটা রিয়াল্যিটি'র কাঁচে পা বিঁধলে সোনার কাঠি আর রূপার কাঠি'র জায়গা বদলে রূপকথার জগতে ডুব দিতো... এখন আর সেইটা সম্ভব না... তাই এখন ঠোক্কর খেয়ে দিন যায়। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আনিকা's picture

নিজের সম্পর্কে

কি লিখবো জানিনা...