আজ তবে প্রেম করা যাক
চলো, আজ তবে খানিকটা সময় প্রেম করা যাক
এই অমৃত-ঝরা ফাল্গুনের পথে
হাতটি বাড়াও, চলো আজ ফিরে যাই বহু বহু দূরে
গেরস্থালির খুনসুটি আজ থাক
বহুদিন ভোরের সূর্য দেখি না, দেখি না প্রেমাস্পদ চাঁদ
অভিমানে হেঁটে গেছে গন্ধমুখর হাসনাহেনার রাত সুগোপনে
ভুলে গেছি ওষ্ঠের স্বাদ
জীবন ফুরালো কখন? খেয়ালও করি নি মরে গেছে যৌবন-তুফান।
শুকালো প্লাবন। থেমে গেছে মিথুনরঙিন সব সুর ও গান।
কতোটুকু বাকি আছে আর? সব ছেড়েছুঁড়ে
চলো আজ প্রেম করি অবেলার পেলব রোদ্দুরে।
১৪ ফেব্রুয়ারি ২০০৯





স্বাগতম আপনাকে
ভালো লাগলো আপনাকে আমাদের মাঝে পেয়ে
ধন্যবাদ টুটুল।
স্বাগতম !
ধন্যবাদ।
স্বাগতম
ধন্যবাদ।
বেশ বেশ
ধন্যবাদ।
কবিতাটা মানে প্রেম করাটা ভালো লেগেছে ফারিহান।
প্রেম করাটা ভালো লেগেছে জেনে খুশিন্দিত হলাম:)
মন্তব্য করুন