তারেও তো ভুলতে পারি না
ববিতার পর যার প্রেমে পড়ছিলাম তিনি হইলেন ডিম্পল কাপাডিয়া। ববির ডিম্পল না, ফিরা আসার পর যে ডিম্পল তিনি।

সাগরের এই গানটা দেখেন। শাড়ি পড়া ডিম্পলরে দেইখা প্রেমে না পড়ার উপায় আছে। সাগর সিনেমার একটা গোপন তথ্য দেই। এইখানে একটা সিন আছে সমুদ্রে ডিম্পল গোসল করছিল আর লুকাইয়া দেখে ঋষি কাপুর। দৃশ্যটা হচ্ছে তোয়ালে পড়া ডিম্পল উঠে আসবে পানি থেকে। দুষ্ট লোকেরা বলে ক্যামেরার সামনে এই দৃশ্যের সুটিং করার সময় নাকি তোয়ালেটা হঠাৎ খুলে যায়। এইরকম এক ছবি ইন্টারনেট ঘাটলে দুষ্ট ছেলেরা খুইজা পাইতে পারেন। আমি পোলাপাইন নষ্ট করার কাজটা আর করলাম না।
তয় এই গানটা দেখতে পারেন। আবার জানবাজের এক বিখ্যাত দৃশ্যও আছে অনিল কাপুরের সাথে। সেইটাও খুইজা নেন নিজ দায়িত্বে। আরেরটা সিনেমা আছে, জখমি আওরাত। সেইটাও সাবধানে দেইখেন কিন্তু, বেশ ভালই ঝামেলা আছে। আজকাল যৌন নির্যাতন নিয়া বেশ কথাবার্তা হইতাছে। নির্যাতন বিরোধীরা এই মুভি দেখলে নুতন কিছু ধারণা পাইতে পারেন।
ডিম্পল প্রচুর ফালতু সিনেমাও করছে। আবার অসাধারণ কিছু ছবিও আছে। কেউ কি দৃষ্টি দেখছেন। গোবিন্দ নিহালানির এই ছবিটা দেখেও মুগ্ধ হবেন, আর ডিম্পল তো আছেই। আরও আছে লীলা, রুদালী কিংবা লেকিন। আবার দিল চাহতা হ্যায়-এর ডিম্পলও অসাধারণ।
আমার কাছে ডিম্পলের সেরা ছবি দৃষ্টি। শেখর কাপুর আর ডিম্পল। স্বামী আর স্ত্রী। সম্পর্কের নানা ধরণের টানাপোরেন নিয়া ছবি। ডিম্পলের জীবনে আসে ইরফান খান। ডিম্পল এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে স্বামীর প্রতি ভালবাসার টানে। অথচ একদিন সেই স্বামী তাকে ছেড়ে চলে যায় বৃন্দা নামের এক অল্পবয়সী মেয়েকে নিয়ে। আবার অপরাধ বোধে ফিরেও আসতে চায়। তারপর যখন ডিম্পল তার সেই সম্পর্কের কথা জানায় তখন ঘটে যায় নতুন কিছু।
শুরুটা ভালই ছিল, শেষটা গুরুগম্ভীর হইয়া গেল। আর সবাই যে ডিম্পলরে আমার মতো ভালো পাইবেন না, তা তো আর না। তাদের জন্য এবার বিশেষ বোনাস।
এই ছবিটা দেখেন।

এইবার সিদ্ধান্ত নেন। দুই কোটি মানুষ কিন্তু লাইনে, খুব খিয়াল কইরা।





আপনে তো ডিম্পল কাপাডিয়ার কথা কইয়া আমারে আরেকজনের কথা মনে করাইয়া দিলেন...জিনাত আমান। ডিম্পল কাপাডিয়ার ছবি দেইখা ক্যান জানি তার কথাও মনে পড়লো। ফিরা আসনের পর বুম নামে একটা আউরা, বেশির ভাগ মানুষের ভালো না লাগা ছবি দেখছিলাম সেইটার কথা মনে পড়লো...
আপনার জন্য জিনাত আমান
নীচের ছবিটা নিয়া কিচ্ছু কমু না। দেখি কে কি বলে।তবে লাইনে কি মাসুম্ভাই ও আছে?
দৃষ্টি দেখি নাই। দেখতে মন্চায়। দিল ডিম্পলের ফটুকটা খুব সুন্দর লাগছে।তবে মাসুম্ভাই সিনেমার বিশেষ বিশেষ সিনের কথা বলে পোলাপাইনের শিশুমনে দাগ ফেলছেন।
আমার তো ডিম্পল আছে, ববিতা আছে, স্কারলেট জোহানসন আছে, ডেবরা উইঙ্গার আছে, জুলিয়া রবার্ট আছে, ................আর যাদের এসব নাই, নীচের ছবি তাদের জন্য।
৩ = ২০?
নাকি ১ = ২০?
কোনটা চান?
ভালগার এড!
বোঝেন অবস্থা। ক্রিয়েটিভিটি নাকি এইসব।
চল্লিশোর্ধ ট্যাগ লাগানো হোক
কোনটার জন্য?
ডিম্পলরে নিয়ে ভাললাগার কিছু ঘটণা লেখবো চিন্তাইতেছিলাম এর মধ্যে গর্দভফোনের এ্যডটা দেইখা জবান বন হৈয়া গেল।
তাই একটা বক্তব্য দিয়াই কমেন্ট শেষ করি, "আমি গর্দভফোন ছেড়ে দিয়েছি, আপনি?"
এটা ফুনের এ্যড? আমিত ভাবলাম ওন্য কিছু
আমিও তো ভাবলাম অন্য কিছু!!
আমার কাছে অড্রি হেপবার্নই হচ্ছে শেষ কথা......ইংগ্রিড বার্গম্যান তার পর......ডিম্পল কাপাডিয়ারে দেখলাম, ভাল লাগেনি!
মাসুম ভাই কি বুড়া হইয়া যাইতেছ।।ইদানিং বড় বেশি স্মৃতিকাতর হয়ে পরেছেন।
বুড়া না আসলে .....
সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে ।
ওহ ডিম্বল! আই লাভ হার!
বিজ্ঞাপন দেইখা হাস্তে হাস্তে শ্যাষ!
সেই রকম ববিতা
আমি ডিম্পলের কোন ছবি দেখতারি নাই, ওগুলা নাকি বড়দের জন্য
ডিম্পলের সব ছবিই মনে হয় দেখেছি ।
ডিম্পল-ঋষির প্রথম ছবি ববি'র কথা যে বললেন না । ঐ প্রথম ছবিতেই ডিম্পল তার সাহসের পরিচয় দিয়েছিল । আপনার মত আমিও আর ভিডিও দিয়ে সুশীল পরিবেশ নস্ট করলাম না ।
রাত দিন ২০ টাকা ?
তারমানে, দিনে ১০ আর রাইতে ১০?
হিন্দি সিনেমাতো দেখিনাই!!!
এখন মাঝে মাঝে পুরান গানে পারভীন ববিরে দেখলে --ওমা, ডড় লাগে!!! সত্যম শিবাম সুন্দরম!!!!
লাস্টের ফডুডা?? হা হা হা....কি খ্রাপ ,কেউ রিফুটায় নাই?
ডিম্পল (থাক কইলাম্না) এর ফটু ভালো লেগেছে, ভালো লেগেছে টুকি টাকি রিভিউ।

তবে নেচের ছবি দেইখ্যা জবান বন হইয়া যাইতে যাইতে একটা কথাই মুখ দিয়া বাইরইলো
"কস্কি মমিন"
ডিম্পল রে কেন জানি ভালো লাগতো না।
http://www.youtube.com/watch?v=S1dVmm6d6V
লেকিন এর এই গানটা এত যে ভাল লাগে!
http://www.youtube.com/watch?v=S1dVmm6d6VU
লেকিন এর এই গানটা এত যে ভাল লাগে!
http://www.youtube.com/watch?v=Wr6ThKAdEA8&feature=relate
এই গানটাও.
রুদালী ভালো লেগেছে। লতা মঙ্গেশকারের কন্ঠের গানটা চমৎকার। আমার অল টাইম ফেভারিট এ আছে।
সাগর বা জানবাজের ডিম্পলকে ভালো লাগেনি। ওয়েস্টার্ন আউটফিটে ডিম্পল বড় বেশী রুক্ষ, রাস্টিক; বরং শাড়ী-কুর্তাতে বয়স্ক ডিম্পলকে অনেক বেশী ভালো দেখায়। দৃষ্টি ছবিটা অসাধারণ লেগেছিলো। শেখর কাপুর্ও দারুণ
জানবাজ আমারও একদমই ভাল লাগে নাই। নোঙরা মুভি মনে হইছে।
জানবাজ ছবির গানগুলি (এ্যায়সা দিল কো নেহি মিলতা/ তেরে সাথ হে কিতনা পেয়ারা ) আমার ভাল্লাগে যদিও ছবিটি তেমন ভাল্লাগেনি । আসলে ফিরোজ খানের সব ছবিই ঐ গানের জন্যই দেখা ।
মন্তব্য করুন