ইউজার লগইন

যারা মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের স্বীকৃতি চাচ্ছেন

যারা মুসা ইব্রাহীমের স্বীকৃতি চাচ্ছিলেন তাদের জন্য এই খবর। আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া গেছে। খবরটি দেই আগে।
Md. Musa Ibrahim has been successful to scale Mt. Everest

Md. Musa Ibrahim, member of H.G. International Everest Expedition 2010, has been successful to scale 8,848 meter high Mt. Everest on 23rd May, 2010.

Musa used the North Alpine route on the Tibetan side to conquer the top of the world.

All 26 members of the expedition including 14 Sherpas got to the summit. Besides Musa, six British, three Montenegrins, an American and a Serbian are in the team.

এটি পাবেন এখানে Himalayan Guides Nepal Treks & Expedition Pvt. Ltd.

আমরা যে বাঙালী তার প্রমান গত কয়েকদিন ধরে পাচ্ছিলাম। এজন্য লজ্জিত হয়েছি। সেই লজ্জার কথা বলতেও ভাল লাগে না।

অভিনন্দন মুসাকে।

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


লজ্জা পেয়েছিলাম। আসলেই লজ্জা পেয়েছিলাম। আর কিছু নয়।
ধন্যবাদ মাসুম ভাই।
অভিনন্দন মুসা'কে। স্যালুট।

শওকত মাসুম's picture


কিছু কীট এবং তাদের শিরোমনির মন্তব্য জানতে ইচ্ছা করে এখন।

জমিদার's picture


কয়েক দিন ধরে ব্লগে অন্য রকম খবর দেখতে ছিলাম , ভুয়া কাহিনী/বানানো
দ্বিধার মধ্যে ছিলাম । এখন ভাল লাগছে ,
আপনাকে ধন্যবাদ

সাঈদ's picture


আপনাকে ধন্যবাদ ভাইয়া। আসলেই আমরা বাঙালী।

টুটুল's picture


ক্যাচাল না করলে কি আমরা ভাল থাকি? Smile
আমরাবন্ধু শুরু থেকেই সঠিক অব্স্থানে ছিল ...

আবারো অভিনন্দন মুসাকে

শওকত মাসুম's picture


আমরা বন্ধু আর প্রখম আলোই প্রখম থেকে ঠিক ছিল। Innocent

নজরুল ইসলাম's picture


আপনি ভাবছেন এতেও এরা থামবে? আমরা কি শুধু বাঙালি? আমরা হইলাম বাঘা বাঙালি...

রাসেল আশরাফ's picture


আসলেই খুব লজ্জা পায়ছিলাম।আবারো স্যালুট মুসা।আর ধন্যবাদ আপনাকে।

মেসবাহ য়াযাদ's picture


মাসুম ভাই, কাল আনিসুল হকের লেখাটা নেপাল থেকে পাবার পরই নিশ্চিন্তে বাসায় যেয়ে ঘুমাতে পেরেছি। আমার/আমাদের বিন্দুমাত্র সন্দেহ না থাকলেও অন্য ব্লগের কিছু লেখা আর সজল খালেদের নির্লজ্জতায় মর্মাহত হয়েছিলাম।
ধন্যবাদ আপনাকে, আনুষ্ঠানিক খবরটা সবার সাথে শেয়ার করার জন্য। জয়তু মুসা। জয় হোক বাংলার।

১০

মানুষ's picture


তিনি জিজ্ঞাসিলেন, তুমি কি বিশ্বাস করো মুসা ইব্রাহিম এভারেস্টে উঠিয়াছে ? আমি বলিলাম, বিশ্বাস করি। তিনি পুনরায় জিজ্ঞাসিলেন, তুমি আপন চোখে দর্শন না করিয়া কিভাবে বিশ্বাসিলে?
আমি বলিলাম,‌‍"প্রভু, মুসার দলে তো আর কোনো বাঙালি ছিল না, তাহলে কে তাহাকে পা টানিয়া ফেলিয়া দিবে? সুতরাং সে উঠিয়াছে।" প্রভু বিমর্ষ গলায় বলিলেন, "কথা সত্...য বলিয়াছ। একা একা রওনা দিলে বাঙালি চান্দেও যাইতে পারিবে, কিন্তু তোমরা তো দল বাধিয়াই রহিলে।

ফেসবুকে আরিফ জেবতিকের স্ট্যাটাস।

১১

মাহবুব সুমন's picture


আমি পুরা কনফিউজড ছিলাম।

অভিনন্দন মুসা ইব্রাহিম।

১২

নজরুল ইসলাম's picture


মুসার গর্বে মাথাটা উঁচা করে দাঁড়াতে পারলাম না কিছু লোকের নির্লজ্জ আচরণে লজ্জায় মাথা নীচু হয়ে যায়!
ছিহ্...

১৩

নাজ's picture


অভিনন্দন মুসা ইব্রাহীম!

১৪

জ্বিনের বাদশা's picture


বস্
ধন্যবাদ যে চেপে থাকা একটা পাথর সরিয়ে দিলেন

আমাদের দেশে এমন কিছু ফাউল মানুষ আছে যে হতাশ হয়ে পড়ি!
সজল খালেদের লেখাটা পড়ে মনে হইছিলো যে সপ্তাখানেক আগে থেকেই সে এই লেখাটা রেডী করে রাখছিলো
লোকটার একটু তর সইলোনা!!!

১৫

শওকত মাসুম's picture


এভারেস্ট বেসক্যাম্প থেকে সরাসরি প্রথম সাক্ষাৎকারে মুসা ইব্রাহিম ডয়চে ভেলেকে বলেন, আমি

এভারেস্ট বেসক্যাম্প থেকে সরাসরি প্রথম সাক্ষাৎকারে মুসা ইব্রাহিম ডয়চে ভেলেকে বলেন, আমি এভারেস্ট জয় করেছি এবং বাংলাদেশের যে ১৬ কোটি মানুষের একটা আশা ছিল, সেটা আমি পূরণ করতে পেরেছি৷ এটাই সবচেয়ে বড় বিষয়৷

আমি এভারেস্ট জয় করেছি: মুসা ইব্রাহিম

এভারেস্ট জয় করেছি এবং বাংলাদেশের যে ১৬ কোটি মানুষের একটা আশা ছিল, সেটা আমি পূরণ করতে পেরেছি৷ এটাই সবচেয়ে বড় বিষয়৷

বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী ৩০ বছরের এই তরুণ বলেন, মানসিক সঙ্কীর্নতার বাইরে যেতে পারলে বাংলাদেশের অনেক তরুণ ভালো করতে পারবে৷

এভারেস্ট আরোহণে তেমন কোন সমস্যা না হলেও দ্বিতীয় ধাপে একটু বিপদে পড়েছিলেন মুসা৷ এই প্রসঙ্গে তিনি বলেন, নর্থ ফেজের দ্বিতীয় ধাপে গিয়ে অক্সিজেন মাস্কের পাইপ লিক হয়ে যায়৷ কিন্তু শেরপারা সেটিকে সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করে ফেলে৷ ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় পাইপ লিক হয়ে যাওয়া সহজ বিষয় নয়৷ কিন্তু তাও বেঁচে গেছি৷

মুসা বলেন, একজন তরুণের জন্য যদি কোন চ্যালেঞ্জ দেয়া হয়, এটা হতে পারে সবচেয়ে ভালো চ্যালেঞ্জ৷ আমি একজন তরুণ, সেই তরুণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে এই এভারেস্ট জয়৷ এবং সেটা আমি করেছি৷

যারা এখনো বিশ্বাস করছে না মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? এমন প্রশ্নের উত্তরে মুসা বলেন, বিশ্বাস যদি না করতে চায় তাহলে কিছু করার নেই৷

তিনি বলেন, এভারেস্টের চূড়ায় একটি বুদ্ধমুর্তি রয়েছে, যার সঙ্গে ছবি তুলে জমা দিতে পারলে ধরে নেয়া হয় যে, তিনি এভারেস্ট জয় করেছেন৷

তিনি আরো বলেন, বেসক্যাম্পে উপযুক্ত প্রমাণ, বিশেষ করে ছবি এবং অন্যদের সাক্ষীর ভিত্তিতে এই ক্যাম্প থেকেই সনদ দেয়া হবে৷

উল্লেখ্য, মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় নিয়ে গত দু'দিন ধরে ব্যাপক আলোচনা চলছিল৷ অনেকের মধ্যে এই নিয়ে সন্দেহও ছিল৷

কিন্তু এবার এভারেস্ট জয়ের সাক্ষী নিয়ে সফল্যকে সঙ্গে করেই ফিরছেন মুসা ইব্রাহিম৷

১৬

নজরুল ইসলাম's picture


এখানে অডিও শুনতে পাবেন
http://www.dw-world.de/popups/popup_single_mediaplayer/0,,5605930_type_audio_struct_11973_contentId_5605963,00.html

১৭

রুমন's picture


অন্য ব্লগ গুলোতে দেখলাম মুসা ইব্রাহীমের নামে কুৎসা রটাচ্ছে। এরা কি মানুষ!
এসব দেখলে ঘৃণা হয়।
অভিনন্দন মুসা ইব্রাহীমকে।
আর আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৯

নড়বড়ে's picture


দুর্ধর্ষ!! দারুণ!
যাক, বিশ্বাসটা নষ্ট হয় নাই।
আবারো অভিনন্দন মুসা, আমাদের গর্ব করার সুযোগ করে দেওয়ার জন্য স্যালুট।

২০

সাহাদাত উদরাজী's picture


অভিনন্দন মুসা। সালাম।

সজল খালেদ টা কে?
লিঙ্কটা কেহ দিতে পারেন? এদের জেনে রাখা দরকার।

২১

নজরুল ইসলাম's picture


উদরাজী ভাই, এইখানে দেখেন... চিনে রাখেন সজল খালেদরে
http://www.facebook.com/note.php?note_id=110074472370109&comments

২২

আপন_আধার's picture


অভিনন্দন মুসা ইব্রাহীম'কে
যারা ব্যাপারটা নিয়ে জলঘোলা করতে চাইছে, এগোরে নিয়া কথা বলা মানে টাইম লস ছাড়া আর কিছুনা

২৩

মুকুল's picture


যাক, নিশ্চিত হওয়া গেলো। বিব্রতকর একটা সময় কাটছে।

অভিনন্দন মুসা ভাইকে। Smile

২৪

জ্যোতি's picture


অভিনন্দন মুসা ইব্রাহীম'কে।

মাসুম ভাইকে ধন্যবাদ সাক্ষাৎকার, তথ্য শেয়ার করার জন্য।

২৫

আবদুর রাজ্জাক শিপন's picture


নিশ্চিত হতে পেরে ভালো লাগছে । 

 

বারবার  বলছিলাম, এভারেষ্টের উচ্চতায় বাংলাদেশকে পৌঁছে দেবার জন্য মুসা ইব্রাহীমের প্রতি আমরা কৃতজ্ঞ  ।

 এরপরও, নানা সমালোচনা দেখে বিভ্রান্ত হচ্ছিলাম  । সামুতে এক জায়গায় বলেছিও, সন্দেহ বাতিকগ্রস্থতাও বাঙালির বিশেষ রোগ । 

২৬

লোকেন বোস's picture


মুসা ইব্রাহীমকে আন্তরিক অভিনন্দন
সজল খালেদের এই হীন চেষ্টাকে নিন্দা

২৭

নীড় সন্ধানী's picture


আজব দেশ বাংলাদেশ। আজব দেশের মানুষ আমরা। পাহাড়ে ওঠার মতো আপাতঃ নিষ্কলুষ ব্যাপারেও নোংরা বিভক্তি? একজন সজল খালেদ আমাদের ভেতর অবিশ্বাস প্রোথিত করেছিল সফলতার সাথে।

২৮

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হুমম...স্বয়ং রবি ঠাকুর পরের জন্মে বাঙ্গালীদের মাঝে জন্মাতে চান নাই... এই কারনেই

~

২৯

তানবীরা's picture


অভিনন্দন মুসাকে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।