ইউজার লগইন

একটা বাফড়া সংক্রান্ত গবেষণামূলক পোস্ট (বড়রাই খালি আইসেন)

ব্যাপক গবেষণামূলক এই পোস্টটা বাফড়া ছাড়া উৎস্বর্গ করার আর কাউকে পাওয়া গেলো না। নজরুলের এক পোস্টে বাফড়ার এই কথাটার পর উৎস্বর্গ না করার কোনো কারণ নাই।

ণিজের প্রফাইল পিক তো বহুত দেকলাম..... ব্রাজিলিয়ান বাফড়া দেখতাম চাই

তাছাড়া কে না জানে আই লাভ বাফড়া। Oups

আমার আর কি দোষ। রবীন্দ্রনাথ পর্যন্ত বাফড়া লাইক করতেন। তার এই কবিতাটা পড়েন...

নারীর প্রাণের প্রেম মধুর কোমল,
বিকশিত যৌবনের বসন্ত সমীরে
কুসুমিত হয়ে ওই ফুটেছে বাহিরে,
সৌরভ সুধায় করে পরান পাগল।
মরমের কোমলতা তরঙ্গ তরল
উথলি উঠেছে যেন হৃদয়ের তীরে।
কী যেন বাঁশির ডাকে জগতের প্রেমে
বাহিরিয়া আসিতেছে সলাজ হৃদয়,
সহসা আলোতে এসে গেছে যেন থেমে–
শরমে মরিতে চায় অঞ্চল-আড়ালে।
প্রেমের সংগীত যেন বিকশিয়া রয়,
উঠিছে পড়িছে ধীরে হৃদয়ের তালে।
হেরো গো কমলাসন জননী লক্ষ্ণীর–
হেরো নারীহৃদয়ের পবিত্র মন্দির।

পবিত্র সুমেরু বটে এই সে হেথায়,
দেবতা বিহারভূমি কনক-অচল।
উন্নত সতীর স্তন স্বরগ প্রভায়
মানবের মর্ত্যভূমি করেছে উজ্জ্বল।
শিশু রবি হোথা হতে ওঠে সুপ্রভাতে,
শ্রান্ত রবি সন্ধ্যাবেলা হোথা অস্ত যায়।
দেবতার আঁখিতারা জেগে থাকে রাতে,
বিমল পবিত্র দুটি বিজন শিখরে।
চিরস্নেহ-উৎসধারে অমৃত নির্ঝরে
সিক্ত করি তুলিতেছে বিশ্বের অধর।
জাগে সদা সুখসুপ্ত ধরণীর ‘পরে,
অসহায় জগতের অসীম নির্ভর।
ধরণীর মাঝে থাকি স্বর্গ আছে চুমি,
দেবশিশু মানবের ওই মাতৃভূমি।

(স্তন – কড়ি ও কোমল – রবীন্দ্রনাথ ঠাকুর)

আমার মতো যারা কবিতা পড়ে বোঝেন না তা গদ্যও পড়তে পারেন। বাফড়া নিয়া গদ্যও কম লেখা হয় নাই। এই বইটা পড়তে পারেন।
704-4.jpg

আবার মতো যারা ফরাসী বা এর ইংরেজি অনুবাদ পড়তে পারেন না তারা শ্রীপান্থের ‌'পড়ার বইয়ের বাইরে পড়া' দেখতে পারেন। এখানে বইটা নিয়েং বিস্তারিত আছে্।

বাফড়া নিয়া কথাবার্তা কিন্তু ব্রা জিল থাকবে না তা কি হয়? আর বাফড়াও বাফড়ার ছবি দেখতে চাইছে। এখন যদি এই
28415_135438543132923_100000003356378_394015_3798717_n.jpg
ছবিটা দেই তাহলে তো আর হবে না।
অন্য ছবিও দেয়া যায়। কিন্তু ফেসিস্ট মডুয়ের ভয়ে ছবি না দিয়া বরং বলি যার যার মতো দেখে নেন

পেচাল মনে হয় বেশি হয়ে যাচ্ছে। তারচেয়ে বরং একটা নিউজ কপিপেস্ট করি।


অভিনব ফতোয়া নিয়ে সৌদি আরবে তোলপাড় !


নতুনদেশ ডটকম

সৌদি মেয়েদের অনাত্মীয় পুরুষদের বুকের দুধ খেতে দেওয়ার পরামর্শ দিয়ে ফতোয়া দিয়েছেন সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের পরামর্শক শেখ আল ওবেইকান ।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, যে মেয়েরা নিয়মিত অনাত্মীয় পুরুষের সংস্পর্শে আসেন তাদের উচিৎ ওইসব পুরুষদের তাদের বুকের দুধ খেতে দেওয়া। এতে এই পুরুষদের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে। তিনি অবশ্য বলেছেন, পুরষরা ওই দুধ পান করবেন ঠিকই, তবে সরাসরি মেয়েদের স্তন থেকে নয়।

আল ওবেইকান বলেছেন, সংস্পর্শে আসা মেয়েটির দুধ পান করার মাধ্যমে তারা পরষ্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলে অনাত্মীয় নারী-পুরুষের মেলামেশায় ইসলামের যে কঠোর বিধি নিষেধ রয়েছে তা লংঘনের দায় থেকে তারা মুক্ত হবেন।

সৌদি রাজকীয় আদালতের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির এই ধরনের ফতোয় জারির পর বিষয়টি নিয়ে খোদ সৌদি আরবেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে সৌদি আরবের প্রধান প্রধান মিডিয়াসহ মধ্যপ্রাচ্যের মিডিয়াগুলোর শীর্ষ শিরোনাম হিসেবে এই বিষয়টিই প্রাধান্য পাচ্ছে।

ইসলামের ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী সৌদি আইনে অনাত্মীয় নারী-পুরুষের মেলামেশা কঠোরভাবে নিষিদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে প্রাচীনপন্থীদের সঙ্গে আধুনিক ও প্রগতিশীল চিন্তাভাবনার নাগরিকদের এক ধরনের চাপা দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে মিডিয়ার খবরে প্রকাশ পেয়েছে। এই ফতোয়াকেও ওই দ্বন্দ্বের প্রকাশ বলেও অনেকে মন্তব্য করেছেন।

রাজকীয় আদালতের উপদেষ্ট কেন মেয়েদের বুকের দুধ খেতে দেওয়ার পরামর্শ দিয়ে ফতোয়া জারি করেন তা নিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কেউ দেন নি। তবে এ নিয়ে বিতর্কে সৌদি মিডয়াগুলোতে যে বিষয়গুলো স্থান পাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে, বুকের দুধপানকারীর সঙ্গে কোনো নারীর যৌন সম্পর্ক ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। অনাত্মীয় সকল পুরুষদের বুকের দুধ খাইয়ে দিলে তাদের সঙ্গে কোনো ধরনের যৌন সম্পর্ক থেকে নারী পুরুষ উভয়েই বিরত থাকবে- এমনভাবনা থেকেই এই ফতোয়ার উদ্ভব হয়েছে বলে অনেকে মনে করছেন। শেখ আল ওবেইকানও তাঁর ফতোয়ায় বলেছেন, পুরুষদের বুকের দুধ খেতে দিলে তাদের সঙ্গে মাতৃত্বের সম্পর্ক তৈরি হবে।

এই নিউজটা পাবেন এখানে

ছোটবেলায় আমজাদ হোসেনের জব্বার আলি নাটক দেখছিলাম, সেইখানে একটা ডায়লগ ছিল, টেকা দেন দুবাই যামু.........
এখন আমার ডায়লগ হল, টাকা দেন, সৌদি যামু। Tongue

আর কথা না বাড়াই। বাজেট মৌসুম চলছে। বাজেটের একটা নতুন কর নিয়া গল্পটা বলে যাই।

১। ৪০-৪২: বার্ডেন ট্যাক্স

২। ৩৮-৪০: ওয়েলথ ট্যাক্স

৩। ৩৪-৩৬: এন্টারটেইনমেন্ট ট্যাক্স

৪। ৩২-৩৪: এক্সাইটমেন্ট ট্যাক্স

এবং

৫। ২৬-৩২: ডেভেলপমেন্ট ট্যাক্স

পোস্টে কিছু লিংক দিলাম। সেখানে সরাসরি যা্ওয়া যায়্ আবার গুগল দিয়াও যেতে পারেন। গুগল চেনেন তো?
35416_137072716302839_100000003356378_403775_7971386_n.jpg
মডুর ভয়ে কিন্তু ভয়ে হাত পা............

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


গোবিন্দ আর নীচে নামিস না

ভাস্কর's picture


আপনেতো বাফড়ার জীবন রহস্য বাইর করনের প্রজেক্টে হাত দিছেন। মেধাস্বত্ব নিয়া রাখতে ভুইলেন না কিন্তু...

জ্যোতি's picture


নাউজুবিল্লাহ মিন-----। শুক্রবার জুমার নামাজের দিন এসব নাফরমানি কথাবার্তা! আল্লাহ হেদায়েত করুক।

নাহীদ Hossain's picture


গবেষনায় তো অনেক কিছু বাহির (open) হইয়া আসছে দেখা যায় Wink

রাসেল আশরাফ's picture


মাছুম ভাই এই পোস্ট যারা দেখতে চান তারা জন্ম নিবন্ধন সনদ মডুর কাছে জমা দেয়ার বিনীত অনুরোধ করছি। Wink Wink Wink

মীর's picture


ভাবছিলাম, অফিসে গিয়ে আগে কাজ শেষ করুম। তারপর লগ-ইন করুম। কিন্তু এইডা এমুন এক পোস্ট, যে লগ-ইন না কইরা উপায় নাই। যতই দিন যাইতেসে, মাসুম ভাই ততই অদ্ভূত হয়ে উঠছেন।

য়ুগ য়ুগ জিও উস্তাদ। আপ ও কামেল আদমী যিস্নে কামাল কর্দিয়া। হাসতেই আছি

নজরুল ইসলাম's picture


সৌদি আরবে যাওনের দরকার কী?
সমস্ত অনাত্মীয় পুরুষরে বুকের দুধ খাওয়াইতে বলছে।
খুব খিয়াল কৈরা কিন্তু Wink

ভাবতেছি সৌদি আরবের একটা মেয়ে পৃথিবীর তাবৎ অনাত্মীয় পুরুষরে... নাহ্, বেচারার জন্য করুণা Sad

কিন্তু দুগ্ধঅনুৎপাদনশীলাদের জন্য কী বিচার সেইটা কোথাও লেখে নাই?

মুকুল's picture


আই লাভ বাফড়া! Love Cool Party

সাঈদ's picture


Silly Hypnotized Day Dreaming

১০

শাওন৩৫০৪'s picture


.......। তোমার বাহুই যেনো মৃনাল, করতল রক্তপদ্ম। তোমার স্তনদ্বয় কনক-কলস, নাভিতে ইষৎ প্রস্ফুটিত শালুক।

.....। রাধার বুকের সূক্ষ্ম বসন সরিয়ে কানু সেখানে মাথা রেখে আবার বললো, আ:!

......। একদিন তুমি যমুনার ঘাটে যাচ্ছিলে, আমাকে দেখে কেশবন্ধনের ছলে কেন বাহু তললে? সে তো আমাকে পাগল করার জন্যই। মুখ মোছার জন্য তুমি যে-ই তোমার বুকের রেশমী আঁচল ঘোচালে, অমনি তোমার কুচভার দেখলাম। তা দেখে আমি প্রায় মুর্ছিত হয়ে পড়েছিলাম।

কুচ যুগল যেন দুটি সুন্দর চক্রবাক - কোন্‌ দেবতা তাদের এনে মিলিয়েছে-আর পাছে উড়ে না যায় তাই ভুজ পাশে বেঁধে রেখেছে। হাত দুটো যখন একটু সরালে, তখন আবার অন্যরকম মনে হলো - যেনো দুটি সোনার বাটি উল্টো করে বসানো। কিংবা ঠিক হলোনা। তোমার পয়োধরের উপর সিক্ত বসন - ঠিক যেনো মনে হয় সোনার বেলফলের ওপর হিম পড়েছে।

...। সুমেরু পর্বতকে বঞ্চিত করে শোভিত হয়েছে তোমার কুচযুগ।

-----------------রাধাকৃষ্ঞ
-----------------সুনীল গঙ্গোপাধ্যায়

১১

পুতুল's picture


এই পোষ্ট আপত্তিজনক,মডুদের কাছে এই পোষ্ট সরানোর আবেদন করলাম।

১২

তানবীরা's picture


মাসুম ভাই সব পোষ্টে, শুধুমাত্র বড়দের জন্য একথা লিখে দেয় কোন মতলবে? Puzzled

১৩

মাহবুব সুমন's picture


পোস্ট ভালো লাগলো না

১৪

মাহবুব সুমন's picture


এবং আপত্তিজনক

১৫

একলব্যের পুনর্জন্ম's picture


পোস্টটা বিভিন্ন দিক থেকে আপত্তিজনক ।

সৌদি আরবে যে একটা আইন করা হচছে , তা এত বেশি বর্বর / পাশবিক , এটা নিয়ে যে কোনো কৌতুক আরো বেশি অমানবিক । " অন্তত আমি কেন এই সুযোগ পেলাম না - " আমি জানি না এটা কোনো দিক থেকে ফান হিসেবে চলে কিনা !

পোস্টের ছবি নিয়েও তীব্র আপত্তি জানাচ্ছি । এই ধরনের পোস্ট একবার চালু করে ফেললে আর ব্লগে থামানো যাবে বলে মনে হ্য় না । নীতিমালায় অবশ্য ঝ ধারাটা ঝাপসা ।

------------------------------------------------

ভালো থাকবেন , মাসুম ভাই ।

১৬

জ্যোতি's picture


আপত্তি জানানো হয়েছে বলেই তো পোষ্ট প্রথম পাতায় নেই।

১৭

একলব্যের পুনর্জন্ম's picture


স্যরি জয়িতাপু । আমি সাম্প্রতিক মন্তব্য ধরে ঢুকেছিলাম তো , প্রথম পাতায় আছে কিনা দেখি নাই । দেখে নেওয়া উচিত ছিলো ।

১৮

সাহাদাত উদরাজী's picture


হা হা হা..... মাসুম ভাই, বুঝলো না কেহ! আমার লিখা কবিতা(!) তো আর দিতে সাহসই পাচ্ছি না। প্রথম পাতা থেকে লেখা সরে গেলে আর মজা লাগে না। নিজকে অপরাধি মনে হয়!

১৯

নুশেরা's picture


এই ধরণের পোস্ট মাসুমভাইর কাছ থেকে আশা করি নাই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।